আদব ও আখলাক: প্রশ্ন ও উত্তর
আচরণ, সম্পর্ক, প্রতিবেশী ও সামাজিক আদব।
-
কেউ কষ্ট দিলে অন্যের কাছে বললে কি গীবত হবে?
শায়খ আহমাদুল্লাহ বলেন, কেউ কষ্ট দিলে তা অন্যকে বলায় যদি কোনো লাভ না থাকে এবং যার কথা বলা হচ্ছে তার সংশোধনের সম্ভাবনা না থাকে, তাহলে এই বলা গীবতের…
-
ভুল সিদ্ধান্ত নিয়ে আফসোস হলে কী করা উচিত?
ভুল সিদ্ধান্ত নেওয়ার পর কোনো ক্ষতি দেখলে বিষয়টি আল্লাহর ওপর ন্যস্ত করতে হবে। আফসোস ও মন খারাপ হতে পারে, কিন্তু একের পর এক আফসোস করে নিজেকে…
-
মতের অমিলের কারণে বাবা নাস্তিক বললে সেটা কি ঠিক?
না, ব্যক্তিগত মতপার্থক্যের কারণে কাউকে নাস্তিক বলা অনুচিত। কেউ নাস্তিক না হলে তাকে নাস্তিক বললে যে বলেছে তারই নাস্তিক হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সহিহ…
-
বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলা যাবে কি? বিদায় জানাতে কী বলা যায়?
আল্লাহ হাফেজ বা ফি আমানিল্লাহ বলায় কোনো অসুবিধা নেই, তবে এগুলোকে সুন্নাহ মনে করা ভুল। সুন্নাহ হলো বিদায়ের সময় বলা, আমি তোমার দ্বীন, আমানত এবং শেষ…
-
ক্ষতিকর আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কি?
যে আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে ক্ষতির আশঙ্কা আছে এবং আগে একাধিকবার ক্ষতি প্রমাণিত হয়েছে, তার সাথে দূরত্ব বজায় রাখা যাবে। ঘোষণা দিয়ে…
-
হিজড়াদের সাথে সমাজের কেমন আচরণ করা উচিত?
হিজড়াদের প্রতি সমাজ ও রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব আছে। অন্য সবার মতোই তাদের সাথে আচরণ করা উচিত; তাদের কোণঠাসা, নিগৃহীত বা অপমানিত রাখার সুযোগ নেই।…
-
মা বদদোয়া করলে বাঁচার উপায় কী?
কেউ অন্যায়ভাবে বা রাগের বশে বদদোয়া করলে সেই বদদোয়া গ্রহণযোগ্য হয় না, তাতে আপনার ক্ষতি হবে না। তবে আপনার কোনো আচরণের কারণে মা-বাবার মনে কষ্ট হলে…
-
খাবার খাওয়ার সময় এক হাঁটু খাড়া করে বসা উচিত কি?
না, এক হাঁটু খাড়া করে আরেক হাঁটু বিছিয়ে খেতে হবে, এমন কথা কুরআন-হাদিসে কোথাও বলা হয়নি। তবে খাবার খাওয়ার মধ্যে বিনয় যেন প্রকাশ পায় এবং আচরণে…
-
আসসালামু আলাইকুমের বদলে সালামুন আলাইকুম বলা কি জায়েজ?
সালামুন আলাইকুম বললেও সালামের মূল উদ্দেশ্য হাসিল হয়, এর অর্থ আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তাই এতে অসুবিধা নেই। তবে আসসালামু আলাইকুম ওয়া…
-
চোখের জেনা থেকে বাঁচার উপায় কী?
চোখের জেনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো যেসব জায়গায় তা হতে পারে সেখান থেকে দূরে থাকা, যেমন সোশ্যাল মিডিয়ায় বিচরণ কমানো এবং সমস্যা তৈরি…
-
নারী ফিতনা থেকে কীভাবে বেঁচে থাকা যায়?
নারী ফিতনা থেকে বাঁচতে তিনটি কাজ করতে হবে। চোখের হেফাজত করতে হবে, দ্রুততার সাথে বিয়ে করতে হবে এবং আল্লাহর কাছে প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরনের ফিতনা…
-
মা-বাবা নিষেধ করলে কি রক্ত দেওয়া যাবে?
প্রথমে মা-বাবাকে রক্ত দেওয়ার উপকারিতা সুন্দর করে বুঝিয়ে সম্মত করার চেষ্টা করবেন। তারপরও তাঁরা নিষেধ করলে এবং আপনার রক্তের ওপর অন্য কারো জীবন-মরণ…
-
পোস্টারে আল্লাহর নাম লেখা রাস্তায় পড়ে থাকলে কী করব?
যে পোস্টার রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকার আশঙ্কা আছে, তাতে বিসমিল্লাহ, কোরআনের আয়াত বা আল্লাহর নাম লেখা উচিত নয়, কারণ পড়ে থাকলে সেটা অপমান।…
-
দোয়া পড়ার সময় কেউ সালাম দিলে কী করব?
জিকির-আজকার থামিয়ে আগে সালামের জবাব দিয়ে তারপর যেখানে থেমেছিলেন সেখান থেকে বাকিটা চালিয়ে যাবেন। কারণ সালাম শুনতে পেলে তার জবাব দেওয়া ওয়াজিব এবং…
-
আপন মা মারা গেলে সৎ মায়ের নাম লেখা যাবে কি?
মা জীবিত থাকুন বা মৃত্যুবরণ করুন, মা-বাবার আসল নামই লিখতে হবে। আপন মায়ের জায়গায় সৎ মায়ের নাম লেখা জায়েজ নয়। কারণ কোরআন মা-বাবার পরিচয়ে পরিচিত…
-
রাগ নিয়ন্ত্রণ করার উপায় কী?
রাগ নিয়ন্ত্রণ করতে অবস্থা পরিবর্তনের কোনো বিকল্প নেই। দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন অথবা জায়গা বদলে ফেলবেন। ওযু করে ফেললে রাগ…
-
বেস্ট ফ্রেন্ড নাকি অর্ধেক বউ, এই কথা কি ঠিক?
এটি সম্পূর্ণ শয়তানি কথা। এটি জেনার পথকে উন্মুক্ত করে, তাই এ ধরনের উক্তি হারাম। কোনো মুসলমানের সন্তান এ রকম ভুল ও ভ্রান্ত জিনিস বিশ্বাস করতে পারে না।
-
ভোট দেওয়া নেতা অন্যায় করলে ভোটারের গুনাহ হবে কি?
কেউ অন্যায়কারী চরিত্রের, এটা জেনেও ভোট দিলে ভোটার সেই অন্যায়ে সহযোগী হন এবং এর দায় বহন করতে হবে। আর ভালো মনে করে ভোট দেওয়ার পর সে খারাপ প্রমাণিত…
-
দ্বীনের পথে এসে আবার বিপথগামী হওয়া থেকে বাঁচার উপায় কী?
দ্বীনের ওপর টিকে থাকার জন্য ভালো সার্কেল ও দ্বীনি পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো সোসাইটি পেলে দ্বীনের ওপর থাকা অনেক সহজ হয়। এ যুগে এমন পরিবেশ…
-
মাফ চাওয়ার পরও কেউ মাফ না করলে করণীয় কী?
কেউ বারবার ভুল করে মাফ চাইলে তাকে মাফ করে দেওয়া উচিত। কেউ মাফ না করলে তাঁর কাছ থেকে মাফ আদায়ের জন্য সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করতে হবে। তারপরও মাফ…
-
থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনা ঠেকানোর উপায় কী?
মোটেই হার মানা যাবে না। হেদায়েতের মালিক আল্লাহ, আমরা শুধু চেষ্টা করব। পাশাপাশি সন্তানদের নীতি-নৈতিকতা ও দ্বীনি শিক্ষা দিতে হবে এবং প্রতিটি এলাকায়…
-
অমুসলিমকে সালাম দেওয়া যাবে কি?
অন্য ধর্মের মানুষের সাথে সদাচরণ ও সামাজিক অভিবাদন জানানো যায় এবং জানানো উচিত। কিন্তু সালাম আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে যুক্ত একটি দ্বীনি…
-
মসজিদে খতিব নিয়োগ কীভাবে হওয়া উচিত?
খতিব নিয়োগের সময় দেখতে হবে তিনি উপযুক্ত কি না: কোরআন-হাদিসের যথেষ্ট জ্ঞান আছে কি না, নিষ্ঠাবান কি না, দাওয়াত ও তালিম তাঁর উদ্দেশ্য কি না, হিকমতের…
-
মন থেকে ক্ষমা করতে না পারলে কি গুনাহ হবে?
অনেক বেশি কষ্ট হয়ে থাকলে এবং ক্ষমা করতে না পারলে গুনাহ হবে না। কিন্তু নিজের সাথে সংগ্রাম করে ক্ষমা করতে পারাই উচিত। কারণ আমরা আল্লাহর কত নাফরমানি…
-
মা-বাবা অন্য ভাইবোনদের বেশি ভালোবাসলে কী করব?
মা-বাবা কম ভালোবাসেন, এটা অনেক সময় সন্তানের ভুল ধারণা। আর যদি সত্যিই বৈষম্য করেন, তাহলে সেটা তাদের গুনাহ। তখন সন্তান আল্লাহর ভয়ের কথা স্মরণ…