কুরআন, দোয়া ও জিকির: প্রশ্ন ও উত্তর
কুরআন তিলাওয়াত, দোয়া, জিকির ও আমল।
-
ফজরের পর ঘুমিয়ে উঠে সকালের আমল করা যাবে কি?
ফজরের নামাজের পর ঘুমিয়ে উঠে আমল করলেও সেটা সকাল-সন্ধ্যার আমল হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। তবে একান্ত প্রয়োজন না হলে সকালে না ঘুমানোই উত্তম।
-
কাজের ফাঁকে ফাঁকে কোন ফজিলতপূর্ণ আমল করা যায়?
দৈনন্দিন কাজের ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ও সুবহানাল্লাহিল আজিম পড়া যায়।…
-
পুরাতন ছেঁড়া কোরআন শরীফ কী করবো?
ব্যবহারযোগ্য না থাকলে পুরাতন কোরআন কবরস্থানে মাটিতে দাফন করা যায়, অথবা বড় নদী বা সমুদ্রে ফেলে দেওয়া যায়, যেখানে ধীরে ধীরে পানিতে মিশে যাবে। কোনো…
-
ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি?
অনেক আলেম মোবাইলে কোরআন তেলাওয়াতে ওযু আবশ্যক বলেছেন, আবার অনেকে আবশ্যক বলেননি। শায়খের কাছে যারা আবশ্যক বলেননি তাদের মতই বেশি দলিলসমৃদ্ধ মনে হয়।…
-
রাতে সূরা মুলক কখন পড়তে হয়?
সূরা মুলক ঘুমানোর আগে যেকোনো মুহূর্তে পড়লেই হবে। ঠিক ঘুমানোর মুহূর্তে বিছানায় গিয়ে পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এশার নামাজের পরে পড়লেও…
-
দোয়া ও নামাজ পড়েও মনের আশা পূরণ না হলে করণীয় কী?
শায়খ আহমাদুল্লাহর মতে দোয়া-নামাজ কবুল হচ্ছে না, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। ডিপ্রেশনে থাকার কারণে বিষয়গুলো নেতিবাচকভাবে দেখা হচ্ছে বলে মনে হয়।…
-
সকাল সন্ধ্যার দোয়া কখন পড়তে হয়?
ফজর ও মাগরিবের পরেই সকাল-সন্ধ্যার দোয়া পড়তে হবে, এমন বাধ্যবাধকতা নেই। কেউ চাইলে মাগরিবের আগেও সন্ধ্যার দোয়া পড়তে পারেন। ফজরের ওয়াক্ত হওয়ার পর…
-
শুধু কোরআনের অর্থ পড়লে কি তেলাওয়াতের সওয়াব হয়?
শুধু অর্থ পড়লে আরবি টেক্সট তেলাওয়াতের হুবহু সওয়াব পাওয়া যাবে, এটা বলা কঠিন। কারণ নবী (সা.) প্রতিটি অক্ষর তেলাওয়াতের সওয়াবের কথা আরবি টেক্সট…
-
বিপদে পড়ে নফল রোজা বা কোরআন খতমের মানত করা কেমন?
বিপদের পর নফল রোজা, নামাজ, কোরআন খতম, ওমরা বা হজ করার মানত করলে সেটা বিশুদ্ধ মানত, তাই তা পূরণ করতে হবে। কিন্তু কেউ যদি অন্যায় বা আল্লাহর অবাধ্যতার…
-
পাশের রুমের আলোয় কোরআন তেলাওয়াত করা যাবে কি?
হ্যাঁ, পাশের রুমের লাইটের আলোয় কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা নেই। চোখের কোনো সমস্যা না হলে এটা জায়েজ, আর এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।
-
ইসলামিক আলোচনা শুনতে শুনতে জিকির করা যাবে কি?
হ্যাঁ, যেতে পারে। ইউটিউবে ইসলামিক আলোচনা শোনার সময় জিকির করতে কোনো অসুবিধা নেই।
-
দোয়া করতে কি ওযু থাকা জরুরি?
না, দোয়া পড়ার জন্য ওযু থাকা জরুরি নয়। শায়খ আহমাদুল্লাহর উত্তর অনুযায়ী ওযু ছাড়াও দোয়া করা যায়।