নামাজ: প্রশ্ন ও উত্তর
ফরজ-সুন্নত-নফল নামাজ, জামাত, কাজা, সিজদায়ে সাহু ও নামাজের নিয়ম।
-
মসজিদে রেকর্ড করা আজান বাজানো যাবে কি?
মসজিদের মাইকে রেকর্ড করা আজান চালানো যাবে না, মুয়াজ্জিনের উচ্চারণ বোঝা না গেলেও নয়। প্রয়োজনে অন্য কোনো মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে।
-
পকেটে সিগারেট নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে?
পকেটে সিগারেট নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে; নামাজ হয়নি বলা যাবে না। তবে সিগারেটের মতো হারাম জিনিস ছাড়ার সংকল্প করা উচিত। জামাকাপড় ও…
-
মার্কেটিংয়ের চাকরিতে বাইরে গেলে কসর নামাজ পড়তে হবে কি?
হ্যাঁ, কাজের জন্য সফরের দূরত্বে থাকলে পথে কসর নামাজ পড়বেন। গন্তব্যে থাকার জায়গা না হলে, অর্থাৎ কাজ সেরে ফিরে আসলে সেখানেও কসর পড়বেন। বছরজুড়ে…
-
পাশে কেউ ভিডিও দেখলে নামাজ হবে কি?
পাশে কেউ ভিডিও দেখলে নামাজ হয়ে যাবে, তবে নামাজের মনোযোগ নষ্ট হবে। তাই যতটা সম্ভব এমন পরিস্থিতিতে নামাজ না পড়াই ভালো। যিনি আওয়াজ করছেন তাঁকে…
-
ফজরের আজানের আগে নামাজ পড়লে কি নামাজ হবে?
ফজরের ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়লে সে নামাজ হবে না, পুনরায় পড়তে হবে। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে দেওয়া হয় আর আপনি নিশ্চিত হন যে ওয়াক্ত হয়ে…
-
বিতর জামাতে পড়ব নাকি তাহাজ্জুদের সাথে, কোনটা উত্তম?
রমজানে তারাবির সাথে জামাতে বিতর পড়াই সুন্নাহ ও উত্তম। চাইলে শেষ রাতে আবার তাহাজ্জুদ পড়া যাবে।
-
শবে কদরের নামাজ কত রাকাত এবং কীভাবে পড়তে হয়?
শবে কদরের নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়বেন। এর জন্য রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই, বিশেষ কোনো সূরাও নির্দিষ্ট নেই; যতটুকু তৌফিক আছে পড়বেন। তবে…
-
মসজিদ কমিটির সদস্য রোজা ও নামাজ না করলে করণীয় কী?
এমন সদস্যকে আন্তরিকতার সাথে খুব জোরালোভাবে দাওয়াত দিয়ে বোঝাতে হবে। নিজে নামাজ-রোজা না করে মসজিদের খেদমত করার কোনো মানে হয় না। সংশোধনের আশা ক্ষীণ…
-
ইমামের পিছনে কি মুক্তাদিকেও তাকবীর বলতে হয়?
হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়ার সময় ইমামের পাশাপাশি মুক্তাদিকেও তাকবীর বলতে হবে। ওঠা-বসার তাকবীরগুলো সুন্নাহ, আর প্রথম তাকবীর একেবারে ফরজ।
-
সুদখোর ইমামের পিছনে নামাজ হবে কি?
সুদখোর ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু এমন ইমামকে নিযুক্ত করা গুনাহের কাজ। তিনি তওবা করে ফিরে না এলে ইমাম পরিবর্তন করা জরুরি।
-
পশু চিকিৎসার জরুরি কাজে জামাত ছুটে গেলে করণীয় কী?
জামাত ছুটে গেলে পরবর্তী কোনো জামাতে শামিল হবেন। একটি পশুর জীবন রক্ষা করা অবশ্যই আপনার জন্য জায়েজ।
-
ইফতারের পর মাগরিবের জামাত কতক্ষণ দেরি করা যায়?
ইফতারের পর ২০-২৫ মিনিট দেরি করে মাগরিবের জামাত করা অনুচিত। মাগরিবের সালাত দ্রুততার সাথে পড়ার নির্দেশ আছে। এত দেরি করলে মাগরিবের সালাতের প্রাণ নষ্ট…
-
নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করব?
রাকাত সংখ্যায় সন্দেহ হলে দেখতে হবে কোন দিকে মনের প্রবল ধারণা হয়। সেটা ধরে নামাজ শেষ করে সিজদা সাহু দিতে হবে। কোনো দিকেই ঝোঁক না হলে, যেমন দুই না…
-
নামাজে চোখ বন্ধ রাখলে কি নামাজ হবে?
মনোযোগ বাড়ানোর জন্য চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে। তবে সাধারণ অবস্থায় চোখ খোলা রেখে স্বাভাবিকভাবে নামাজ পড়াই উত্তম। প্রয়োজন ছাড়া সব নামাজে…
-
নামাজে সানা কতবার পড়তে হয়?
নামাজে সানা একবারই পড়বেন। একাধিকবার পড়ার নির্দেশ নেই, একবার পড়াই সুন্নাহ। হাদিসে বর্ণিত যেকোনো দোয়া সানা হিসেবে পড়া যায়। আমরা সাধারণত…
-
তাহাজ্জুদ পড়ার সময় কেউ দেখে ফেললে কি গুনাহ হবে?
না, কোনো গুনাহ হবে না। আপনি ইচ্ছা করে কাউকে দেখাতে চাননি, নামাজ পড়ছেন আর কেউ দেখে ফেলেছে, এমনকি দেখে ফেলায় একটু ভালো লাগা কাজ করলেও গুনাহ হবে না।
-
সফরে তারাবির নামাজ পড়া লাগবে কি? কসর করতে হবে কি?
সফরে কসর শুধু ফরজ নামাজের জন্য, সুন্নত ও ওয়াজিব নামাজে কসর নেই। সফরে তারাবি না পড়লে ক্ষতি নেই, বাদ দেওয়া যাবে; আর পড়লে যথারীতি পুরো রাকাতই পড়বেন।
-
বসে বা দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে কীভাবে পড়ব?
ঠিকমতো বসতে না পারলে হেলান দিয়ে নামাজ আদায় করবেন। দাঁড়ানো ও হাত বাঁধা স্বাভাবিকভাবে করবেন, রুকুতে মাথা ঝুঁকিয়ে এবং সিজদায় আরও বেশি ঝুঁকিয়ে…
-
কিবলা কোন দিকে জানা না থাকলে কীভাবে নামাজ পড়ব?
কিবলা বা পশ্চিম কোন দিকে সেটা নিশ্চিতভাবে জানা না থাকলে আন্দাজ করে যেদিকে প্রবল ধারণা হয় সেদিকে ফিরে নামাজ পড়বেন। ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে।
-
তারাবি নামাজে হাত ব্যথা করলে হাত ছেড়ে দেওয়া যাবে কি?
তারাবি নামাজে হাত ব্যথা হয়ে গেলে হাত ছেড়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ ধরে রাখার পর এক হাত ছেড়ে দিয়ে পরে আরেক হাত ছাড়তে পারেন। তবে…
-
জুতা বা ঝাড়ু সামনে থাকলে কি নামাজ হবে?
নামাজের এরিয়া ও সিজদার এরিয়ার বাইরে জুতা, স্যান্ডেল বা ঝাড়ু থাকলে নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। দূরে বা সামনে থাকলেও সমস্যা নেই।…
-
তারাবির বৈঠকে দোয়া শেষ না করে সালাম ফেরালে কি নামাজ হবে?
আত্তাহিয়্যাতু পড়ে ফেলার পর যদি সালাম ফেরান, তাহলে নামাজ হয়ে যাবে। দরুদ শরীফ যতটুকু পারেন ততটুকু পড়ে সালাম ফেরালেও আপনার নামাজ হয়ে যাবে।
-
তারাবি পড়লে কি আবার তাহাজ্জুদ পড়া যায়?
তারাবি পড়লেও আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। রাতের শুরুতে তারাবি পড়েছেন মানে এই নয় যে ভোররাতে উঠে আর তাহাজ্জুদ পড়তে পারবেন না।…
-
আজানের পর মূল জামাতের আগে মসজিদে আলাদা জামাত করা যাবে কি?
কয়েকজন যদি সফর বা অন্য কারণে মূল জামাত পর্যন্ত অপেক্ষা করতে না পারেন, তাহলে আজানের পর মসজিদের একপাশে ছোট জামাত করতে পারেন, এটা নাজায়েজ বা নিষিদ্ধ…
-
তারাবির কেরাত কত দ্রুত পড়া যায়? দ্রুত তারাবি পড়া কি জায়েজ?
তারাবির কেরাত কতটুকু দ্রুত পড়া যাবে, তার এক্সাক্ট পরিমাপ বলা মুশকিল। মুসল্লিরা একটু কষ্ট করে হলেও বুঝতে পারলে চলবে। কিন্তু কী পড়া হচ্ছে কিছুই বোঝা…
-
শার্ট প্যান্ট ইন করে নামাজ পড়া যাবে কি?
শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে রুকু, সেজদা ও ওঠা-বসার সময় ইন করা অংশ থেকে শার্ট উঠে গিয়ে যেন কোমর দেখা না যায়,…
-
চলন্ত বাস ও প্লেনে নামাজ কীভাবে পড়তে হয়?
যাত্রার আগে পরিকল্পনা করে নামাজ পড়ে নেওয়া উচিত। তবু ওয়াক্ত চলে এলে বাস থামিয়ে পড়ার চেষ্টা করবেন, সম্ভব না হলে চলন্ত অবস্থায় ওযু বা তায়াম্মুম…
-
রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুনাহ হয়?
রমজানের মতো মর্যাদাপূর্ণ মাসে নামাজ ছেড়ে দেওয়া অন্য সময়ে নামাজ ছাড়ার চেয়ে অনেক ভয়াবহ, তাই এ ব্যাপারে সতর্ক থাকা এবং আল্লাহর ভয় জাগ্রত রাখা…
-
ঘুমানোর পোশাক বা বাসি কাপড়ে কি ফজরের নামাজ পড়া যাবে?
যাবে, কোনো অসুবিধা নেই। ঘুমন্ত অবস্থায় যে পোশাক পরা ছিল, সেই পোশাকেই ফজরের নামাজ পড়া যায়।
-
তারাবিতে একবার ফাতিহা ও তিনবার সূরা ইখলাস পড়া যাবে কি?
শায়খ আহমাদুল্লাহর উত্তর অনুযায়ী তারাবির প্রতি রাকাতে সূরা ফাতিহার পর ছোট একটি সূরা পড়ে নামাজ আদায় করা যায়। একবার ফাতিহার সাথে তিনবার সূরা ইখলাস…