রোজা: প্রশ্ন ও উত্তর
রমজানের রোজা, নফল রোজা, কাজা-কাফফারা ও রোজা ভাঙার কারণ।
-
কাযা রোজার সাথে শাওয়ালের ছয় রোজার নিয়ত করা যাবে কি?
না, কাযা রোজার সাথে ছয় রোজার নিয়ত করা যাবে না, আলাদা আলাদা রাখতে হবে। আগে কাযা রোজা রেখে তারপর ছয় রোজা রাখতে পারলে উত্তম। কাযা রেখে আবার ছয় রোজা…
-
এতেকাফে মোবাইল ব্যবহার ও ব্যবসা পরিচালনা করা যাবে কি?
এতেকাফে মোবাইল ব্যবহার নিষিদ্ধ নয়। মোবাইলে তেলাওয়াত, একান্ত প্রয়োজনীয় কথা ও দ্বীনি কাজ করা জায়েজ। অহেতুক আড্ডা, সোশ্যাল মিডিয়া বা গুনাহের কাজ…
-
এতেকাফে বসে পরীক্ষার পড়া বা সাধারণ বই পড়া যাবে কি?
এতেকাফে জেনারেল বই পড়া যথাসম্ভব এড়ানো উচিত। এ নিয়ে আলেমদের দুটি মত আছে: কেউ মাকরুহ বলেছেন, কেউ প্রয়োজনে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন। কোনো মতেই…
-
রমজানের শেষ দশকে আমাদের কী করা উচিত?
রমজানের শেষ দশকে ইবাদত অনেক বাড়িয়ে দিতে হবে। নবীজি এই দশকে রাত জেগে ইবাদত করতেন, পরিবারের লোকদের জাগিয়ে তুলতেন এবং এতেকাফ করতেন। ঈদের কেনাকাটা বা…
-
এতেকাফ কি এলাকার মসজিদেই করতে হবে?
এলাকার মসজিদের হক বেশি, তাই সেখানে বসার সুযোগ থাকলে সেখানেই এতেকাফ করা উচিত। সুযোগ না থাকলে এলাকার বাইরের এমন মসজিদে বসা যাবে, যেখানে ইবাদত করা সহজ…
-
রোজা রেখে চুল ও দাড়ি কাটা যাবে কি?
রোজা রেখে চুল কাটলে রোজা ভাঙে না, দাড়ি কাটলেও রোজা ভাঙে না। তবে শরীয়তের সীমার ভেতরে থাকা দাড়ি ছোট করা বা শেভ করা হারাম ও গুনাহ। রমজানে সেই গুনাহ…
-
ফিতরা না দিলে কি রোজার সমস্যা হবে?
ফিতরা রোজাকে পরিচ্ছন্ন করে, তাই সামর্থ্য থাকতে না দিলে রোজায় কিছুটা ত্রুটি থেকে যায়। যার সামর্থ্য নেই তার জন্য এটি আবশ্যক নয়।
-
যে দেশে ছয় মাস দিন ও ছয় মাস রাত সেখানে রোজা কীভাবে রাখবে?
যেখানে ছয় মাস দিন ও ছয় মাস রাত, সেখানকার মানুষ নিকটতম স্বাভাবিক দিন-রাতের অঞ্চলে যত ঘণ্টা রোজা হয়, সেই হিসাবে ঘণ্টা ধরে রোজা রাখবে।
-
শাওয়ালের ছয় রোজা ও রমজানের কাজা রোজা একসাথে রাখা যাবে কি?
ফরজ কাজা রোজার সাথে শাওয়ালের রোজার নিয়ত মিলানো যাবে না, আলাদা নিয়ত লাগবে। আগে কাজা রাখা উত্তম; শাওয়ালের ছয় রোজা ভেঙে ভেঙেও রাখা যায়।
-
রোজা অবস্থায় কান পরিষ্কার করা যাবে কি?
হ্যাঁ, রোজা অবস্থায় কান, নাক ও চোখ পরিষ্কার করা, চুল ছোট করা, নখ কাটা, সুগন্ধি ও তেল ব্যবহারে কোনো অসুবিধা নেই।
-
ফ্রি সময়ে মসজিদে এতেকাফের নিয়তে থাকা যাবে কি?
হ্যাঁ। মসজিদে ঢোকার সময় নিয়ত করে যতক্ষণ থাকবেন, সেটা নফল এতেকাফ হিসেবে গণ্য হবে। রমজানের শেষ দশকের সুন্নত এতেকাফ এভাবে আদায় হবে না।
-
রমজানে সূর্য ওঠার সময় ঘুমিয়ে থাকা কি ঠিক?
ফজরের পর সূর্য ওঠার সময় ঘুমানো হারাম বা গুনাহ নয়। তবে এই সময় তাসবিহ, ইবাদত ও দোয়ায় থাকা উত্তম।
-
রোজা রেখে স্ত্রীকে চুম্বন করলে ও মজি বের হলে রোজা ভাঙবে কি?
রোজায় স্ত্রীকে চুম্বন হারাম নয়। মজি বের হলে রোজা ভাঙে না, কিন্তু অযু ভেঙে যায় এবং কাপড়ে লাগলে সেই জায়গা পরিষ্কার করতে হবে।
-
এতেকাফ মাঝপথে ভেঙে ফেললে কাজা বা কাফফারা লাগবে কি?
কাফফারা নেই, তবে ভেঙে ফেলা এতেকাফ আবার রাখা উচিত। নবীজিও ভেঙে ফেলা এতেকাফের কাজা করেছিলেন।
-
ওমরায় সফরে অনিচ্ছায় রোজা ভাঙলে কি কাফফারা দিতে হবে?
সফরে রোজা ভাঙা যায়, তাই কাফফারা লাগবে না। তবে যে কয়টি রোজা ভেঙেছেন, রমজানের পর সেই কয়টির কাজা আদায় করতে হবে।
-
প্রবাসীদের রোজা রাখা কষ্টকর হলে কি কোনো ছাড় আছে?
না, রোজা না রাখার কোনো ছাড় নেই। কষ্ট যত বেশি, সওয়াবও তত বেশি। অসহ্য হলে কাজ বদলাতে বা বসের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে।
-
২৭ রমজানের কি বিশেষ কোনো ফজিলত আছে?
নবীজি শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর খুঁজতে বলেছেন, নির্দিষ্ট রাত বলেননি। ২৭তম রাতকে নিশ্চিত শবে কদর না বলে জোরালো সম্ভাবনার রাত বলা যায়।
-
রোজা রেখে ব্রাশ করলে কি রোজার সমস্যা হবে?
রোজা রেখে শুধু ব্রাশ করলে রোজার কোনো সমস্যা হবে না, তবে রোজা অবস্থায় মেসওয়াক করা উচিত। ব্রাশের সাথে পেস্ট থাকলে অনেক আলেমের মতে সেটা মাকরুহ, তাই…
-
এলাকার কোনো মসজিদে কেউ এতেকাফে না বসলে কি গুনাহ হবে?
হানাফী মাযহাব অনুযায়ী এতেকাফ সুন্নতে মুয়াক্কাদা কেফায়া, তাই কেউই না বসলে পুরো এলাকাবাসীর গুনাহ হবে। এটা কবিরা গুনাহের মতো নয়, বরং সুন্নতে…
-
রোজা রেখে নাকে ধুলাবালি গেলে কি রোজা ভেঙে যাবে?
অনিচ্ছাকৃতভাবে নাকে বা মুখে ধুলাবালি ঢুকলে রোজার কোনো ক্ষতি হয় না, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। তবে পেটে যেন কিছু না যায় সেদিকে সাধারণ যত্নশীল থাকতে…
-
রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কি?
যে ইনজেকশন মাংসে বা শরীরে দেওয়া হয়, পাকস্থলীতে যায় না এবং খাদ্য বা পানীয়ের কাজ করে না, তা রোজা অবস্থায় নেওয়া যাবে। টিকাও নেওয়া যাবে, এতে রোজা…
-
বৃদ্ধ অসুস্থ মা রোজা রাখতে না পারলে কী করতে হবে?
মা রোজা রাখতে অক্ষম এবং আপাতদৃষ্টিতে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হলে সন্তানরা তাঁর পক্ষ থেকে ফিদিয়া আদায় করবেন। ৩০ রোজার জন্য ৩০ জন মিসকিনকে…
-
রোজা রেখে গরম পানির সেঁক নেওয়া যাবে কি?
রোজা রেখে হট ব্যাগে গরম পানি দিয়ে সেঁক নেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই এবং রোজা ভাঙবে না। অসুস্থতার কারণে এ ধরনের সেঁক বা অন্য থেরাপি নিতে হলেও…
-
রোজা রেখে সারাদিন ঘুমালে কি রোজার ক্ষতি হয়?
না, রোজা রেখে দিনে ঘুমালে রোজার কোনো ক্ষতি হয় না, এর কারণে কোনো গুনাহও হয় না, কারণ ঘুম রোজা ভাঙার কারণ নয়। পানাহার ও যৌনাচার থেকে বেঁচে থাকলে…
-
শরীর থেকে রক্ত বের হলে কি রোজা ভেঙে যায়?
রক্ত বের হওয়া মৌলিকভাবে রোজা ভাঙার কারণ নয়। কাউকে রক্ত দেওয়াও জায়েজ। তবে এত বেশি রক্ত বের করা জায়েজ নয়, যাতে শরীর দুর্বল হয়ে যায় এবং রোজা…
-
তারাবি না পড়লে কি রোজা হবে?
তারাবি না পড়লেও রোজা হয়ে যাবে। তারাবি রোজা শুদ্ধ হওয়ার পূর্বশর্ত নয়, দুটি স্বতন্ত্র ইবাদত। রোজা ফরজ আর তারাবি সুন্নাহ। তবে তারাবির বিপুল ফজিলত…
-
সাহরির সময় শেষ হয়ে গেলে পানি পান করা যাবে কি?
সাহরির সময় শেষ হয়ে গেছে, এটা নিশ্চিত হওয়ার পর আর পানি পান করার সুযোগ নেই। তবে সাহরির সময় শেষ হওয়ার আগে শেষ মুহূর্তে পান করলে রোজা হয়ে যাবে,…
-
রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি?
শায়খ আহমাদুল্লাহ জানান, এই অঞ্চলের আলেমদের মতে রোজা অবস্থায় নাকে বা মুখে, যেভাবেই হোক, ইনহেলার নেওয়া জায়েজ নয়, কারণ তা পাকস্থলীতে যায়। তবে…
-
গোসল ফরজ অবস্থায় রোজা রাখা যাবে কি?
হ্যাঁ, স্বপ্নদোষ বা অন্য কারণে গোসল ফরজ হলে গোসল না করেই রোজা শুরু করা যাবে। তবে ফজর নামাজের আগে আগে অবশ্যই গোসল করে ফজরের নামাজ পড়তে হবে।
-
পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা যাবে কি?
পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখতে চাইলে চেষ্টা করা যাবে, যদি বড় কোনো সাইড ইফেক্ট না থাকে এবং শরীরের বড় ক্ষতি না হয়। বড় ক্ষতির আশঙ্কা থাকলে…