দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২১৯

এই পর্বে ৪৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. আজানের পর হাতে থাকা সেহরির খাবার খেয়ে শেষ করা যাবে কি?

    আজানের পরও হাতের খাবার খেয়ে নেওয়ার যে অনুমতির কথা বলা হয়, সেটি ছিল ফজরের ওয়াক্ত হওয়ার আগে দেওয়া তাহাজ্জুদের আজান নিয়ে। এখন ফজরের আজান ওয়াক্ত…

    রোজা
  2. সেজদার আয়াত পড়লে কয়টা সেজদা দিতে হবে? কীভাবে দিতে হয়?

    সেজদার আয়াত তেলাওয়াত করলে একটি সেজদাই যথেষ্ট, নামাজের মতো দুইটা সেজদা দেওয়ার প্রয়োজন নেই। দাঁড়ানো অবস্থা থেকে হাত না তুলে আল্লাহু আকবার বলে…

    কুরআন, দোয়া ও জিকির
  3. ছোটবেলায় ছেড়ে যাওয়া মায়ের প্রতি সন্তানের করণীয় কী?

    মা ছোটবেলায় ছেড়ে গিয়ে সন্তানের খোঁজ না রাখলে সেটা তাঁর অন্যায়, আর এর জবাবদিহি তিনি আল্লাহর কাছে করবেন। তবু তিনি আপনার মা, তাই আপনি সাধ্য…

    সন্তান ও প্যারেন্টিং
  4. রোজা অবস্থায় কোন আমল বেশি করা উত্তম?

    রোজা অবস্থায় সবচেয়ে উত্তম আমল হলো সব ধরনের পাপাচার, অন্যায়, অনর্থক কথা, মূর্খতাসুলভ আচরণ ও ঝগড়া-বিবাদ থেকে নিজেকে পুরোপুরি পরিচ্ছন্ন রাখা। এগুলো…

    রোজা
  5. কাজী ও কাবিন ছাড়া মসজিদের ইমাম দিয়ে বিয়ে পড়ানো যাবে কি?

    হ্যাঁ, কাজী ও কাবিন ছাড়াও ইমাম বা যেকোনো ব্যক্তি দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে পড়ালে এবং শরীয়তের নিয়ম মানা হলে সেই বিয়ে শরীয়তের দৃষ্টিতে…

    বিয়ে ও পরিবার
  6. বেশি সময় রোজা রাখলে কি সওয়াব বেশি হবে?

    যারা ২০ বা ২২ ঘণ্টা রোজা রাখেন, তাদের সওয়াব অবশ্যই বেশি হবে, কারণ ভালো কাজে কষ্ট যত বেশি হয়, আল্লাহ বিনিময় তত বাড়িয়ে দেন। তবে ইচ্ছা করে কষ্ট…

    রোজা
  7. ঋণগ্রস্ত বাবার জমি ছেলে কিনে নিতে পারে কি?

    বাবা ঋণ শোধ করতে জমি বিক্রি করতে চাইলে অন্য দশজনের মতো আপনিও তা কিনতে পারেন, এটা জায়েজ। শর্ত হলো, বাবার অসহায়তার সুযোগ নিয়ে বাজারদরের চেয়ে কম…

    লেনদেন ও ব্যবসা
  8. রোজার কাফফারার রোজা কি ধারাবাহিক রাখতে হয়?

    রোজা ভাঙার কাফফারার রোজাগুলো ধারাবাহিকভাবে, মাঝে কোনো বিরতি ছাড়া রাখা জরুরি। মাঝে কোনো কারণে একটি রোজা বাদ পড়লে আবার প্রথম থেকে শুরু করতে হবে।…

    রোজা
  9. কুরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে?

    ১৪ পারা মুখস্থ করে বাকিটা না করায় কোনো গুনাহ নেই, যতটুকু মুখস্থ করেছেন ততটুকুর সওয়াব পাবেন। কিন্তু অলসতা ও নিয়মিত তেলাওয়াত না করার কারণে মুখস্থ…

    কুরআন, দোয়া ও জিকির
  10. নওমুসলিম পরিবারের কাছে লুকিয়ে রোজা রাখবে কীভাবে?

    নওমুসলিমের জন্য ধৈর্য ধরে পাঁচ ওয়াক্ত সালাত ও রোজা পালনের সর্বোচ্চ চেষ্টা করা উচিত, প্রয়োজনে অন্য কোথাও থেকে বা দুপুরের খাবার এড়িয়ে। একান্ত…

    রোজা
  11. বিয়ের সময় স্ত্রী কি স্বামীকে দ্বিতীয় বিয়ে না করার শর্ত দিতে পারে?

    আলেমদের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও বিশুদ্ধতর মত অনুযায়ী স্ত্রী বিয়ের সময় স্বামীকে দ্বিতীয় বিয়ে না করার শর্ত দিতে পারেন, এবং স্বামী মেনে নিলে…

    বিয়ে ও পরিবার
  12. দোয়া কবুল হওয়ার শর্ত কী কী?

    দোয়া কবুলের জন্য হালাল উপার্জন ও হারাম থেকে পুরোপুরি মুক্ত থাকা, কায়মনোবাক্যে বিনয়ের সাথে দোয়া করা, হালাল ও বৈধ বিষয়ে দোয়া করা এবং কবুল হবে এই…

    কুরআন, দোয়া ও জিকির
  13. আজানের পর মূল জামাতের আগে মসজিদে আলাদা জামাত করা যাবে কি?

    কয়েকজন যদি সফর বা অন্য কারণে মূল জামাত পর্যন্ত অপেক্ষা করতে না পারেন, তাহলে আজানের পর মসজিদের একপাশে ছোট জামাত করতে পারেন, এটা নাজায়েজ বা নিষিদ্ধ…

    নামাজ
  14. রমজানে তওবা কীভাবে করব? তওবা করার সঠিক নিয়ম কী?

    রমজানের বাইরের তওবার সাথে রমজানের তওবার পদ্ধতিতে কোনো পার্থক্য নেই। নিজের ভুল থেকে ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেগফার ও ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতের জন্য…

    তওবা ও গুনাহ
  15. ছেলেদের হাতে মেহেদি দেওয়া কি জায়েজ? গুনাহ হবে কি?

    পুরুষ হাতে মেহেদি দিলে গুনাহ হবে, এটা সরাসরি বলা কঠিন। কবিরা গুনাহ বা হারাম বলা যাবে না, কারণ পুরুষ চুল-দাড়িতে মেহেদি ব্যবহার করতে পারেন। তবে হাতের…

    হালাল-হারাম
  16. নামাজের পাশাপাশি কাজের ফাঁকে করা যায় এমন আমল কী?

    পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি সব ধরনের হারাম ও অনাচার বর্জন করা এবং মানুষকে কষ্ট না দিয়ে সাধ্যমতো তাদের উপকার করা সবচেয়ে বড় আমল। সেই সাথে কোরআনে…

    দৈনন্দিন জীবন
  17. সেহরি পার্টি করা কি জায়েজ? ইসলামী দৃষ্টিকোণ থেকে কেমন?

    সেহরি পার্টিকে কোনোভাবে মেনে নেওয়া যায় না, কারণ সেহরির সময়টা নিভৃতে ও নির্জনে আল্লাহর কাছে দোয়া করার সময়, ফুর্তি বা উৎসবের নয়। এটা বন্ধ হওয়া…

    রোজা
  18. পরচুলা বা কৃত্রিম চুল বানানোর কোম্পানিতে চাকরি করা যাবে কি?

    মাথায় পরচুলা বা কৃত্রিম চুল লাগানো, বিশেষ করে টাক ঢাকার জন্য, জায়েজ নয়, কারণ এটা এক ধরনের প্রতারণা ও অসাধুতা, যা ইসলাম অনুমোদন করে না। তাই এ…

    লেনদেন ও ব্যবসা
  19. তারাবির কেরাত কত দ্রুত পড়া যায়? দ্রুত তারাবি পড়া কি জায়েজ?

    তারাবির কেরাত কতটুকু দ্রুত পড়া যাবে, তার এক্সাক্ট পরিমাপ বলা মুশকিল। মুসল্লিরা একটু কষ্ট করে হলেও বুঝতে পারলে চলবে। কিন্তু কী পড়া হচ্ছে কিছুই বোঝা…

    নামাজ
  20. কাপড়ে মাটি লাগলে মুছে ফেলে কি নামাজ পড়া যাবে?

    কাপড়ে মাটি লাগলে সেটা পানি বা অন্য কিছু দিয়ে মুছে বা ঝেড়ে ফেলে নামাজ পড়া যাবে, কারণ মাটি সাধারণত নাপাক হয় না। তবে মাটি ময়লা, তাই ধুয়ে বা…

    পবিত্রতা (ওযু, গোসল)
  21. রোজা রেখে ঠোঁটে ভেসলিন দেওয়া যাবে কি?

    সাধারণ অবস্থায় রোজা রেখে দিনের বেলা ঠোঁটে ভেসলিন দেওয়া উচিত নয়, কারণ তা কোনো না কোনোভাবে গলাধঃকরণ হয়ে ভেতরে যেতে পারে। ইফতারের পর থেকে সাহরির আগ…

    রোজা
  22. মন্দিরে কাজ করে উপার্জন করা হালাল হবে কি?

    আল্লাহ কল্যাণ ও তাকওয়ার কাজে সহযোগিতা করতে বলেছেন, পাপ ও সীমালঙ্ঘনের কাজে নয়। মন্দির শিরকের কেন্দ্র, যেখানে শিরক করার জন্য নির্মাণ করা হয়, তাই…

    লেনদেন ও ব্যবসা
  23. যাকাতের টাকায় গরিবদের ইফতার করানো যাবে কি?

    কোনো গরিব মানুষ খাদ্যকষ্টে থাকলে যাকাতের টাকা থেকে তার জন্য ইফতার বা অন্য খাবার কিনে দেওয়া জায়েজ হতে পারে। কিন্তু তার যদি এর চেয়েও জরুরি কোনো…

    যাকাত ও সদকা
  24. গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কম হলে রোজা না রাখলে কি গুনাহ হবে?

    একাধিক দ্বীনদার ও বিচক্ষণ চিকিৎসকের পরামর্শ নেবেন। তাঁরা যদি বলেন ওষুধ বা খাবারে হিমোগ্লোবিন বাড়ানো সম্ভব নয় এবং মা ও শিশুর স্বাস্থ্য বা জীবন…

    রোজা
  25. কাল্পনিক গল্প ও উপন্যাস লেখা কি জায়েজ? ইসলামে কতটুকু গ্রহণযোগ্য?

    কাল্পনিক গল্প, কবিতা বা বাস্তব ঘটনা অবলম্বনে উপন্যাস লেখা জায়েজ। শর্ত হলো তাতে অশ্লীল বা শরীয়তবিরুদ্ধ কিছু থাকবে না এবং কোনো অন্যায় ও অনাচারকে…

    হালাল-হারাম
  26. শার্ট প্যান্ট ইন করে নামাজ পড়া যাবে কি?

    শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে রুকু, সেজদা ও ওঠা-বসার সময় ইন করা অংশ থেকে শার্ট উঠে গিয়ে যেন কোমর দেখা না যায়,…

    নামাজ
  27. গলায় প্রজাপতির লকেট পরে নামাজ পড়া যাবে কি?

    প্রজাপতির লকেটে যদি শুধু অবয়ব থাকে এবং অঙ্গ-প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা না যায়, তাহলে ব্যবহার জায়েজ আছে। কিন্তু একেবারে ভাস্কর্যের মতো পরিপূর্ণ…

    হালাল-হারাম
  28. প্রস্রাবের পর ফোঁটা ফোঁটা পড়লে নামাজ কীভাবে পড়ব?

    আন্ডারওয়্যার ও টিস্যু ব্যবহার করে, নামাজের যথেষ্ট আগে টয়লেট সেরে ফোঁটা বন্ধ হওয়ার পর টিস্যু ফেলে নামাজ পড়বেন। আর পুরো ওয়াক্ত ধরে অনবরত ফোঁটা…

    পবিত্রতা (ওযু, গোসল)
  29. চলন্ত বাস ও প্লেনে নামাজ কীভাবে পড়তে হয়?

    যাত্রার আগে পরিকল্পনা করে নামাজ পড়ে নেওয়া উচিত। তবু ওয়াক্ত চলে এলে বাস থামিয়ে পড়ার চেষ্টা করবেন, সম্ভব না হলে চলন্ত অবস্থায় ওযু বা তায়াম্মুম…

    নামাজ
  30. রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুনাহ হয়?

    রমজানের মতো মর্যাদাপূর্ণ মাসে নামাজ ছেড়ে দেওয়া অন্য সময়ে নামাজ ছাড়ার চেয়ে অনেক ভয়াবহ, তাই এ ব্যাপারে সতর্ক থাকা এবং আল্লাহর ভয় জাগ্রত রাখা…

    নামাজ
  31. পেঁয়াজ বা রসুন খেলে কি ওজু ভেঙে যায়?

    পেঁয়াজ বা রসুন খেলে ওযু ভাঙে না। তবে জামাতে নামাজ পড়তে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া উচিত নয়, কারণ মুখ থেকে দুর্গন্ধ আসে। খেয়ে ফেললে…

    পবিত্রতা (ওযু, গোসল)
  32. সামর্থ্য হলে আগে নিজে হজ করব নাকি বাবা-মাকে হজ করাব?

    সামর্থ্য হলে আগে নিজের হজ করা আবশ্যক। নিজের টাকায় বাবা-মাকে হজ করানো তখন নফল, অর্থাৎ দ্বিতীয় কাজ। প্রথম কাজ হলো নিজের হজ করা।

    হজ ও উমরাহ
  33. অনেক বছর আগের মানতের টাকা এখন দিলে কি বাড়িয়ে দিতে হবে?

    ২০-২৫ বছর আগে যে পরিমাণ টাকা মানত ছিল, ঠিক সেই পরিমাণ টাকাই দিতে হবে। নতুন করে বাড়তি কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই।

    লেনদেন ও ব্যবসা
  34. ঘুমানোর পোশাক বা বাসি কাপড়ে কি ফজরের নামাজ পড়া যাবে?

    যাবে, কোনো অসুবিধা নেই। ঘুমন্ত অবস্থায় যে পোশাক পরা ছিল, সেই পোশাকেই ফজরের নামাজ পড়া যায়।

    নামাজ
  35. প্রতিবেশীকে পরকীয়ায় লিপ্ত দেখলে করণীয় কী?

    প্রতিবেশীর প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে তাকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখতে কাউন্সেলিং, বোঝানো, নসিহত ও উপদেশ দিতে হবে। যাদের বললে তাকে সংশোধন…

    আদব ও আখলাক
  36. ইসলামকে পরিপূর্ণভাবে জানতে ও বুঝতে কী করব?

    কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে এবং ইসলামের মৌলিক ও বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে। এ জন্য ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর…

    ঈমান ও আকিদা
  37. ছোট ভাই কথা না শুনলে তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কি?

    অভিমান করে সম্পর্ক ছিন্ন করলে যদি তাকে সংশোধনের পথে আনা যায়, তাহলে অবশ্যই সেটা করবেন। সে সম্ভাবনা না থাকলে বরং মানুষটা নষ্ট হয়ে যেতে পারে, তাই…

    বিয়ে ও পরিবার
  38. চুল বিক্রি করা কি জায়েজ? বিক্রি করলে কি গুনাহ হবে?

    চুল বিক্রি করা জায়েজ নয়, বিক্রি করলে গুনাহ হবে। কারণ চুল শরীরের অংশ এবং আল্লাহ মানবদেহের প্রতিটি অঙ্গকে এত মর্যাদা দিয়েছেন যে এগুলো বিক্রিযোগ্য…

    লেনদেন ও ব্যবসা
  39. গোবর দিয়ে লেপা মাটির ঘরে কি নামাজ হবে? গোবর কি নাপাক?

    গোবর দিয়ে লেপা মাটি স্বাভাবিকভাবে নাপাক। তবে তার ওপর জায়নামাজ বা বিছানা বিছিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু মাটির ঘরে গোবর লেপা সঠিক…

    পবিত্রতা (ওযু, গোসল)
  40. অমুসলিমের হয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করা যাবে কি?

    আসল বিষয় হলো আপনি কী কাজ করছেন। যে ভিডিওর কাজ করছেন সেটা যদি হারাম, গুনাহ বা শরীয়তবিরোধী কিছু না হয়, তাহলে সেটা জায়েজ আছে।

    লেনদেন ও ব্যবসা
  41. অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কী?

    অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে রমজানের পরে কাজা রাখবেন। তবে রোজা রাখলে প্রাণহানি বা শরীরের বড় ক্ষতির আশঙ্কা থাকলেই রোজা না রাখার সুযোগ,…

    রোজা
  42. বাথরুমে বা টয়লেটে মৃত্যু হলে কি সেটা খারাপ মৃত্যু?

    শৌচাগারে মৃত্যুবরণ করলেই কেউ বেইমান হয়ে যায় না। সেখানে কোনো ঈমানদারের মৃত্যু হতে পারে এবং তিনি জান্নাতিও হতে পারেন। কোথায় মৃত্যু হলো, তার চেয়ে…

    মৃত্যু, জানাজা ও কবর
  43. ভুল করে মিথ্যা বলে পরে সত্য বললে কি গুনাহ হবে?

    মুখ ফসকে মিথ্যা বেরিয়ে গিয়ে সাথে সাথে সত্য বলে শুধরে নিলে গুনাহ হবে না, ইনশাআল্লাহ। আর জেনেশুনে মিথ্যা বলে ফেললেও যদি সাথে সাথে সত্য বলে দেন,…

    তওবা ও গুনাহ
  44. কেউ কষ্ট দিলে তাকে অভিশাপ বা বদদোয়া দেওয়া যায় কি?

    কারও কাছ থেকে কষ্ট পেলে তাকে ক্ষমা করাই সবচেয়ে উত্তম ও সুন্দর। জুলুমের শিকার হলে আল্লাহর কাছে তার বিচার চাওয়া বা বদদোয়া করা নাজায়েজ নয়। কিন্তু…

    আদব ও আখলাক