দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২৫৭

এই পর্বে ৪২টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. প্রতিবন্ধী শিশুর খাতনা না করালে কি গুনাহ হবে?

    খাতনা নবীগণের একটি গুরুত্বপূর্ণ সুন্নত, তবে এটা ফরজ বা ওয়াজিব নয়। প্রতিবন্ধী বা অসুস্থ কারও জন্য খাতনা করানো যদি কঠিন ও সীমাহীন কষ্টকর হয়, তাহলে…

    পবিত্রতা (ওযু, গোসল)
  2. আইয়ামে বীজের রোজার সাথে শাওয়ালের ছয় রোজা একসাথে রাখা যাবে কি?

    হ্যাঁ, আইয়ামে বীজ কিংবা সোমবার-বৃহস্পতিবারের নফল রোজার সাথে শাওয়ালের ছয় রোজার নিয়ত একসাথে করা যাবে। এক নিয়তেই দুই নফল রোজা আদায় হবে এবং দুটির…

    রোজা
  3. নফল তাওয়াফে কি এক কাঁধ খালি রাখতে হবে?

    না, নফল তাওয়াফে কোনো কাঁধ খালি রাখতে হবে না। ইজতিবা অর্থাৎ ডান কাঁধ খালি রাখা শুধু ওমরার জন্য প্রথম তাওয়াফে বিধিবদ্ধ; ফরজ তাওয়াফ ও নফল তাওয়াফে…

    হজ ও উমরাহ
  4. আইবুড়ো ভাত খাওয়া কি ইসলামে জায়েজ?

    আইবুড়ো ভাত আমাদের সামাজিক কালচার। এর আয়োজনে যদি শরীয়ত বিরোধী কিছু না থাকে, তাহলে খাওয়া মৌলিকভাবে জায়েজ ও মোবাহ। কারণ শরীয়ত কোনো অঞ্চলের…

    বিয়ে ও পরিবার
  5. মসজিদের ওয়াকফ জায়গায় ঈদগাহ বানানো কি জায়েজ?

    ওয়াকফকারী যে উদ্দেশ্যে দান করেছেন সেই উদ্দেশ্যেই জায়গাটি ব্যবহার করতে হবে। তাই মসজিদের জায়গায় ঈদগাহ বানানো জায়েজ নয়, আর জনসাধারণের চলাচলের…

    লেনদেন ও ব্যবসা
  6. বিয়ের দিন স্বামী-স্ত্রীর দুই রাকাত নামাজ কি বাধ্যতামূলক?

    না, বাধ্যতামূলক নয়। বাসর রাতে স্বামী-স্ত্রী মিলে দুই রাকাত নামাজ পড়া সাহাবীদের আমল থেকে পাওয়া যায় এবং আলেমগণ এটাকে মুস্তাহাব বলেছেন। না পড়লে…

    বিয়ে ও পরিবার
  7. মেয়ের হবু স্বামীকে শাশুড়ি বিয়ে করতে পারবে কি?

    মেয়ের সাথে শুধু বিয়ে পাকা হয়ে থাকলে এবং আকদ না হয়ে থাকলে মেয়ের মা (ইদ্দত পার হয়ে থাকলে) ছেলেকে বিয়ে করতে পারেন, কারণ তিনি এখনো শাশুড়ি…

    বিয়ে ও পরিবার
  8. জুতা পরে নামাজ পড়া কি জায়েজ?

    জুতা পবিত্র হলে এবং তা পরে রুকু, সেজদা ও বৈঠক ঠিকমতো করা গেলে ওযু অবস্থায় জুতা পরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া…

    নামাজ
  9. রিজিকে বরকতের জন্য কোন আমল করব?

    রিজিকে বরকতের জন্য শায়খ আহমাদুল্লাহ কয়েকটি উপায়ের কথা বলেছেন: তাকওয়া অবলম্বন করা, বেশি করে ইস্তেগফার করা এবং আত্মীয়তার সম্পর্ক ভালো রাখা। আরও…

    কুরআন, দোয়া ও জিকির
  10. বিয়েতে খেজুর ছিটানো কি সুন্নত?

    বিয়েতে খেজুর ছিটানোর বিষয়ে যে হাদিস আছে তার সনদ দুর্বল, তাই একে সুন্নত বলা কঠিন। তবে এটা জায়েজ; কেউ চাইলে ছিটাতে পারেন, আবার হাতে হাতে দিতেও…

    বিয়ে ও পরিবার
  11. ইসলাম গ্রহণের আগের হারাম আয় কি হালাল হয়ে যায়?

    ইসলাম গ্রহণের আগে যে অর্থ উপার্জিত হয়ে হাতে এসে গেছে, তা ওই ব্যক্তির জন্য হালাল, কারণ তখন তাঁর ওপর শরীয়তের বিধান প্রযোজ্য ছিল না। কিন্তু ইসলাম…

    হালাল-হারাম
  12. বিয়ের পর দুধ ভাই-বোন প্রমাণ হলে করণীয় কী?

    দুধ ভাই-বোন আর আপন ভাই-বোন বিধানগতভাবে একই। তাই বিয়ের পর যদি জানা যায় স্বামী-স্ত্রী পরস্পর দুধ ভাই-বোন, তাহলে জানার সাথে সাথে তাদের পৃথক হয়ে যেতে…

    বিয়ে ও পরিবার
  13. হজে গিয়ে ছবি তোলা কি জায়েজ?

    হজে গিয়ে অনেক ছবি তোলা প্রদর্শনপ্রিয়তা থেকে হয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য, আর এটা গর্হিত কাজ। শুধু নিজের স্মৃতির জন্য ফটোগ্রাফিক…

    হজ ও উমরাহ
  14. নফস দমন করতে নিজেকে আঘাত করা কি গুনাহ?

    নফসকে নিয়ন্ত্রণ করতে নিজের শরীরে আঘাত করা শরীয়তের মৌলিক স্পিরিটের সাথে যায় না। হালকা আঘাত হারাম না হলেও এটা কোনো সঠিক পদ্ধতি নয়, আর কোরআনে…

    তওবা ও গুনাহ
  15. বিতর পড়ার সময় ফজরের আযান হলে কী করব?

    ফজরের ওয়াক্ত শুরুর আগে বিতর শুরু করে থাকলে এবং নামাজ শেষ হওয়ার আগে আযান হয়ে গেলে নামাজ আদায় হয়ে যাবে, তবে দ্রুত বাকি রাকাত শেষ করে সালাম ফেরাতে…

    নামাজ
  16. স্বামী মারা গেলে স্ত্রীকে কতদিন ঘরে থাকতে হয়?

    স্বামী মারা গেলে স্ত্রীকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। এ সময় বিয়ে করা যাবে না এবং নিজের বাড়ির মধ্যে থাকতে হবে। বাজার, শপিং বা অন্যের…

    মৃত্যু, জানাজা ও কবর
  17. স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার করতে পারবে?

    হ্যাঁ, পরিষ্কার করার মতো অন্য কোনো ব্যবস্থা না থাকলে স্ত্রী স্বামীর কবর পরিষ্কার করতে পারবেন; এটা নাজায়েজ বা নিষিদ্ধ নয়। তবে পর্দার খেলাফ যেন না…

    মৃত্যু, জানাজা ও কবর
  18. গর্ভবতী অবস্থায় বাম কাত হয়ে ঘুমালে কি গুনাহ হবে?

    ডান কাত হয়ে শোয়া সুন্নাহ, কিন্তু বাম কাত হয়ে শোয়া নাজায়েজ বা হারাম নয়। অসুস্থতা বা গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শে বাম কাতে শুলে গুনাহ হবে না,…

    দৈনন্দিন জীবন
  19. বাথরুমে মিসওয়াক রাখা যাবে কি?

    হ্যাঁ, বাথরুমে মিসওয়াক রাখতে কোনো অসুবিধা নেই, রাখলে গুনাহ হবে না। তবে বাথরুমের পরিবেশ নোংরা বা দুর্গন্ধযুক্ত মনে হলে মিসওয়াক বাইরে বা পকেটে বা…

    পবিত্রতা (ওযু, গোসল)
  20. মৃত ব্যক্তির ছবি তোলা কি জায়েজ?

    জীবিত বা মৃত, কারও ছবি না তোলাই উত্তম। মৃত ব্যক্তির ছবি যদি কেউ তুলেই ফেলেন, তাহলে প্রিন্ট না করে শুধু ফটোগ্রাফিক ছবি হিসেবে রাখলে, ফটোগ্রাফিক ছবি…

    মৃত্যু, জানাজা ও কবর
  21. মসজিদে বাম পা আগে দিলে কি গুনাহ হয়?

    ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নাহ বা মুস্তাহাব, তাই ভুলে বাম পা আগে দিয়ে ফেললে গুনাহগার হবেন না। চাইলে আত্মশাসনের অংশ হিসেবে বের হয়ে দোয়া…

    নামাজ
  22. ঘোড়ার মাংস খাওয়া কি জায়েজ?

    জমহুর বা অধিকাংশ আলেমের মতে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ। হানাফী মাযহাবের বিস্তারিত মত অনুযায়ী না খাওয়া উত্তম, কেউ কেউ মাকরুহও বলেছেন, কিন্তু…

    হালাল-হারাম
  23. জনতার বিচার বা গণপিটুনি নিয়ে ইসলাম কী বলে?

    আইন নিজের হাতে তুলে নিয়ে কারো বিচার কার্যকর করা, যত ভালো যুক্তিই দেওয়া হোক, কখনোই প্রশংসনীয় নয়। এটি অনাচারের রাস্তা খুলে দেয় এবং সমাজকে…

    আদব ও আখলাক
  24. তাহাজ্জুদের আগে মাসিক শুরু হলে বিতর কি পড়তে হবে?

    কেউ বিতর তাহাজ্জুদের পরে পড়ার জন্য রেখে দিয়েছিলেন। তাহাজ্জুদের জন্য উঠে দেখলেন মাসিক শুরু হয়ে গেছে। এ অবস্থায় শায়খ আহমাদুল্লাহর উত্তর হলো, সেই…

    পবিত্রতা (ওযু, গোসল)
  25. শাফায়াত পাব না বলে সেই কাজ করে ফেললে কাফফারা কী?

    এমন কথা অত্যন্ত গর্হিত, কথার কথা হিসেবেও বলা উচিত নয়। কেউ বলে ফেলে পরে সেই কাজ করলে এটাকে কসমের পর্যায়ে ধরা যায় এবং কসম ভঙ্গের কাফফারা দিতে হবে।

    ঈমান ও আকিদা
  26. ছেলে সন্তানের জন্য দোয়া করলে কি গুনাহ হয়?

    পুত্র সন্তান চেয়ে দোয়া করলে গুনাহ হবে না, কন্যা সন্তানও চাওয়া যায়। তবে সবচেয়ে বেশি যা চাওয়া উচিত তা হলো নেক সন্তান। নবীদের দোয়া অনুসরণ করে…

    সন্তান ও প্যারেন্টিং
  27. আদালতে ন্যায়বিচারের জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া কি জায়েজ?

    মিথ্যা সবসময়ই গর্হিত। কেউ নিরুপায় হয়ে গেলে, যেমন জীবন রক্ষা বা বিপদ থেকে মুক্তির প্রয়োজনে, ঘুরিয়ে-ফিরিয়ে বললে সেটা জায়েজ হতে পারে। কিন্তু…

    হালাল-হারাম
  28. কত কিলোমিটার গেলে কসর নামাজ পড়তে হয়?

    সফরের দূরত্ব ৭৫ থেকে ৭৮ কিলোমিটার বা তার বেশি হলে কসর প্রযোজ্য। বর্ডার পার হলেও মাত্র ২০-২৫ কিলোমিটার গেলে সফর হিসেবে গণ্য হবে না। বাড়ির এলাকা পার…

    নামাজ
  29. বাবা বিয়ে দিতে না চাইলে সন্তানের করণীয় কী?

    প্রথমে অন্য অভিভাবক, মসজিদের ইমাম, আলেম এবং বাবা যাদের কথা শুনবেন এমন মান্য ব্যক্তিদের দিয়ে বাবাকে বোঝাতে হবে। তাতেও না মানলে এবং বিয়ে না করলে…

    বিয়ে ও পরিবার
  30. বান্দার হক নষ্ট করলে মাফ পাওয়ার উপায় কী?

    বান্দার হক থেকে মাফ পেতে হলে হয় সেই বান্দার কাছে মাফ চাইতে হবে, অথবা তার প্রাপ্য ফেরত দিতে হবে। এর বাইরে মাফ পাওয়া কঠিন। আর্থিক অধিকার হলে ফেরত…

    তওবা ও গুনাহ
  31. পড়াশোনার জন্য সুদের হিসাব বা অংক শেখা কি গুনাহ?

    কেউ যদি সুদের অংক শুধু এই নিয়তে কষেন যে এভাবে হিসাব করা হয় তা জানলাম, কাজে প্রয়োগ করব না, তা থেকে বেনিফিট নেব না এবং অন্যকেও শেখাব না, তাহলে…

    লেনদেন ও ব্যবসা
  32. ChatGPT ব্যবহার করা কি জায়েজ?

    ChatGPT ব্যবহার করা জায়েজ এবং এর মাধ্যমে উপকৃত হওয়া যাবে। তবে এর তথ্যের ওপর পরিপূর্ণ নির্ভর করা যাবে না। সঠিক তথ্য দিচ্ছে নাকি ভুল দিচ্ছে, তা…

    দৈনন্দিন জীবন
  33. প্রতিবেশী অত্যাচার করলে কী করা উচিত?

    প্রতিবেশী অত্যাচার করলে নিজে অন্তত মুত্তাকী থাকার চেষ্টা করতে হবে। অত্যাচারের ধরন অনুযায়ী তা থেকে বাঁচতে উদ্যোগ নিতে হবে এবং অত্যাচারের প্রতিকার…

    দৈনন্দিন জীবন
  34. গর্ভবতী অবস্থায় বসে নামাজ পড়া যাবে কি?

    গর্ভবতী অবস্থায় নফল নামাজ বসে পড়া যায়। ফরজ নামাজে যদি অসহনীয় কষ্ট হয় তাহলে বসে পড়তে পারবেন। কিন্তু কষ্ট সহনীয় হলে দাঁড়িয়ে নামাজ আদায় করতে…

    নামাজ
  35. স্বামীর কথায় ঘরে টি-শার্ট প্যান্ট পরা কি জায়েজ?

    স্বামী যদি তাঁর ভালো লাগা বা পছন্দের কারণে নির্দেশ দেন এবং স্ত্রী তা পালন করতে গিয়ে ঘরের ভেতরে এ ধরনের পোশাক পরেন, তাহলে গুনাহ হবে না, এটা জায়েজ।…

    নারী বিষয়ক
  36. পর্দা সহজ করতে দেবরের সন্তানকে দুধ খাওয়ানো কি জায়েজ?

    শিশু থাকা অবস্থায় একে অপরকে দুধ পান করানো হলে, যেমন তাদের মায়ের দুধ খাওয়ালে, তারা দুধ-ভাইবোন হয়ে যায় এবং পরস্পরের সামনে আসতে পারে। পর্দার বিধান…

    নারী বিষয়ক
  37. শাওয়ালের ছয় রোজা আগে রেখে কাজা পরে রাখা যাবে কি?

    শাওয়াল মাসের ছয় রোজা আগে রেখে রমজানের ভাঙতি বা কাজা রোজা পরে রাখলে কোনো অসুবিধা নেই। এতে রোজা আদায় হয়ে যাবে।

    রোজা
  38. ছেলে ফ্রেন্ডের সাথে এসএমএসে কথা বলা কি গুনাহ?

    খুব প্রয়োজনীয় কথা থাকলে ছেলে ফ্রেন্ডের সাথে এসএমএসে আলাপ করা যায়। কিন্তু অপ্রয়োজনীয় কথা বললে সেখান থেকে ফেতনা তৈরি হয়, তাই সেটা নাজায়েজ।

    নারী বিষয়ক
  39. দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কি?

    বিয়ে হয়ে যাবে, কিন্তু মহর ধার্য হবে এবং তা অবশ্যই দিতে হবে। ভরণপোষণ ও মহরের টাকা না থাকলে বিয়ে করা আবশ্যক নয়। চরিত্র রক্ষার জন্য বিয়ে ছাড়া…

    বিয়ে ও পরিবার
  40. সিজদায় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটিতে লাগাতে হবে?

    রাসূলুল্লাহ (সা.) সাত অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশিত হয়েছেন, যার মধ্যে দুই পায়ের আঙ্গুল একটি। তাই এগুলো মাটিতে লাগাতে হবে। যদি সামান্য সময় উঠে…

    নামাজ
  41. কেউ মারা গেলে তিন দিন মাছ-মাংস খাওয়া কি নিষেধ?

    আত্মীয়স্বজনের কেউ মারা গেলে তিন দিন মাছ-মাংস না খাওয়ার কোনো বিধান ইসলামে নেই। শায়খ আহমাদুল্লাহর উত্তর অনুযায়ী এটি একটি কুসংস্কার, নিষেধ বলে কিছু…

    মৃত্যু, জানাজা ও কবর
  42. অনার্সে পড়া অবস্থায় চাকরি ও নিজের বাড়ি থাকলে কি বিয়ে ফরজ হয়?

    যদি ১০ হাজার টাকার আয়ে স্ত্রীর ভরণপোষণ ও ন্যূনতম মহর দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় এবং চরিত্র হেফাজত করা কঠিন হয়, তাহলে বিয়ে করা ফরজ। চরিত্র…

    বিয়ে ও পরিবার