দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২৭০

এই পর্বে ৩৭টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. কবর ভেঙে গেলে কি খারাপ লক্ষণ? কুধারণা করলে কি গুনাহ হবে?

    কবর ভেঙে যাওয়া বা কবরে পানি ওঠা মৃত ব্যক্তি খারাপ ছিলেন, এমন কোনো লক্ষণ নয়। এটা মাটির বা অন্য কোনো কারণে হতে পারে। শুধু এটা দেখে মৃত ব্যক্তি…

    ঈমান ও আকিদা
  2. গাড়ি দুর্ঘটনায় কেউ মারা গেলে ড্রাইভারের শাস্তি কী?

    ড্রাইভারের ত্রুটি থাকলে, যেমন অসতর্কতা, নির্ধারিত গতিসীমার বেশি চালানো, নেশা বা ঘুমের ভাব নিয়ে চালানো, সেটা ভুলবশত হত্যার আওতায় পড়ে এবং তার ওপর…

    মৃত্যু, জানাজা ও কবর
  3. অফিসের জিনিস নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

    এটা অফিসের পলিসির ওপর নির্ভর করে, কর্তৃপক্ষ যে পলিসি ঠিক করবে সেটা মানতে হবে। ডিউটিতে ব্যবহারের জন্য দেওয়া জিনিস ডিউটির বাইরে নিয়ে যাওয়া আমানতের…

    লেনদেন ও ব্যবসা
  4. ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে?

    ঘড়ি ডান কিংবা বাম যেকোনো হাতে পরা যায়, এটা অনেকটা আংটি পরার মতো। যারা ডান হাতে পরেন তারা ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়ার সুন্নাহ থেকে পরেন। কেউ…

    দৈনন্দিন জীবন
  5. বুদ্ধিপ্রতিবন্ধী ভাইয়ের সামনে কি স্ত্রীকে পর্দা করতে হবে?

    আগে যাচাই করতে হবে ভাইয়ের নারীর প্রতি আকর্ষণ আছে কি না এবং নারীর গোপন বিষয় সে বোঝে কি না। আকর্ষণ থাকলে এবং বুঝলে পর্দা করতে হবে, না বুঝলে পর্দা না…

    নারী বিষয়ক
  6. মেয়ের জন্য পাত্র নির্বাচনে কী কী দেখা উচিত?

    পাত্র ভরণপোষণ দিতে পারবে কি না, এটুকু অর্থনৈতিক সক্ষমতা দেখা দোষের নয়। কিন্তু শুধু টাকাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে দেওয়া ত্রুটিপূর্ণ। হাদিস অনুযায়ী…

    বিয়ে ও পরিবার
  7. ফাসিক ব্যবসায়িক অংশীদারের সাথে ব্যবসা করা কি জায়েজ?

    অংশীদার ফাসিক হলেও তার সাথে ব্যবসা করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। ব্যবসাটি মৌলিকভাবে বৈধ হলে এবং তার পলিসি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হলে…

    লেনদেন ও ব্যবসা
  8. অমুসলিম প্রতিষ্ঠানে পড়াশোনা করা কি জায়েজ?

    খ্রিস্টান মিশনারি বা অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানে পড়া মৌলিকভাবে ঈমান বিধ্বংসী নয়, আর সেখানে পড়লেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে বলা সঠিক নয়। তবে…

    ঈমান ও আকিদা
  9. বিয়ের সময় অপারেশন বা রোগের কথা কি ছেলেপক্ষকে জানাতে হবে?

    অপারেশন বা চিকিৎসার কারণে বৈবাহিক জীবনে প্রভাব ফেলতে পারে এমন কোনো ত্রুটি তৈরি হলে পাত্রপক্ষকে আগে থেকেই জানানো উচিত। আর যে সাধারণ রোগের কারণে…

    বিয়ে ও পরিবার
  10. একাধিক বিয়ে করার শর্ত কী?

    শারীরিক, আর্থিক ও সার্বিকভাবে প্রস্তুত থাকলে এবং একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ রক্ষা করতে পারার আত্মবিশ্বাস থাকলে একাধিক বিয়ে করা জায়েজ। বাংলাদেশের…

    বিয়ে ও পরিবার
  11. বিয়েতে কবুল না বলে শুধু সই করলে কি বিয়ে হয়?

    সাধারণভাবে বিয়ের প্রস্তাব ও সম্মতি মুখে উচ্চারণ করে হতে হয়। তবে মেয়ের মৌন সম্মতি থাকলে এবং বাবা তার পক্ষ থেকে প্রস্তাব দিলে সেটাই বিয়ে শুদ্ধ…

    বিয়ে ও পরিবার
  12. বিয়ের জন্য মেয়ের ছবি সবাইকে দেখানো কি জায়েজ?

    পাত্র ছাড়া অন্য পুরুষদের জন্য পাত্রীর ছবি দেখা নাজায়েজ এবং গুনাহ। বাবা-মাকে আলেম বা মসজিদের ইমামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। চেষ্টা করার পরও…

    নারী বিষয়ক
  13. দুইবার বিয়ের আনুষ্ঠানিকতা করলে কি সমস্যা হবে?

    প্রথমবার যে বিয়ে হয়েছে সেটাই চূড়ান্ত বিয়ে। পরে পরিবার যে আয়োজন করছে সেটা নিছক আনুষ্ঠানিকতা, যার ওপর বিয়ে নির্ভরশীল নয়। দ্বিতীয়বারের প্রয়োজন…

    বিয়ে ও পরিবার
  14. দুনিয়ায় যে বেশি খায় সে কি হাশরে বেশি ক্ষুধার্ত থাকবে?

    এই মর্মে মুসনাদে বাযযারে একটি হাদিস আছে, যা হাসান পর্যায়ের। তবে এর সতর্কতা তাদের জন্য, যারা সবসময় অতিরিক্ত পেট ভরে খায় এবং যার ফলে ইবাদতে অলসতা…

    দৈনন্দিন জীবন
  15. বাবার অমতে বিয়ে করা বোনের সাথে যোগাযোগ রাখা কি উচিত?

    হানাফি মতে প্রাপ্তবয়স্ক মেয়ে অভিভাবকের অমতে বিয়ে করলে বিয়ে হয়ে যায়। বোনের প্রতি অভিমান করার অধিকার আপনার আছে, কিন্তু চিরকালের জন্য সম্পর্ক…

    বিয়ে ও পরিবার
  16. মেয়েরা সম্পদের হক পেলে কি বাবা-মায়ের খরচ দিতে হবে?

    ভাইদের কর্তব্য বাবা-মায়ের সম্পদে বোনদের হক দিয়ে দেওয়া। একই সঙ্গে বাবা-মায়ের ভরণপোষণের প্রয়োজন হলে এবং সামর্থ্য থাকলে ছেলে-মেয়ে উভয়ের ওপর সেটা…

    মিরাস ও অসিয়ত
  17. প্রকাশ্যে পাপ করে তওবা করলে কি ক্ষমা পাওয়া যায়?

    না, প্রকাশ্যে পাপ করলে তওবা করেও ক্ষমা পাবে না, এমন নয়; এটা ভুল বোঝা। হাদিসে তওবা ছাড়া অবস্থার কথা বলা হয়েছে। তওবা করলে মাফ হয় না এমন কোনো গুনাহ…

    তওবা ও গুনাহ
  18. প্রবাসে থাকলে কি বাবা-মা ও আত্মীয়দের হক নষ্ট হয়?

    বাবা-মা ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখলে, দূর থেকে সেবা ও টাকাপয়সার ব্যবস্থা করলে এবং দুঃসময়ে পাশে দাঁড়ালে প্রবাসে থাকা তাদের হক নষ্ট করা নয়।…

    আদব ও আখলাক
  19. সৎ বোনের সাথে কি দেখা করা যায়?

    হ্যাঁ, সৎ বোনের সাথে অবশ্যই দেখা করা যায়। একই বাবার সন্তান বৈমাত্রেয় বোন মাহরাম, তাই বোনের মতোই দেখা-সাক্ষাৎ জায়েজ এবং তার সাথে বিয়ে নিষিদ্ধ।…

    বিয়ে ও পরিবার
  20. বড় ভাই ছোট ভাইয়ের পক্ষ থেকে যাকাত দিলে কি আদায় হয়?

    যাকাত এমন ইবাদত যা একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে, তাই বড় ভাই ছোট ভাই ও তার বউ-বাচ্চার পক্ষ থেকে যাকাত দিলে তা আদায় হবে। তবে শর্ত হলো…

    যাকাত ও সদকা
  21. জিনের সাহায্যে রোগ নির্ণয় করা কি জায়েজ?

    জিনও আল্লাহর সৃষ্ট মাখলুক, তাই তাদের থেকে বৈধ সহযোগিতা নেওয়া জায়েজ। কিন্তু জিনের সংবাদের ওপর নির্ভর করা, জিনকে কাজে লাগিয়ে গায়েবের খবর জানা বা…

    ঈমান ও আকিদা
  22. দুই সিজদার মাঝে কতক্ষণ বসতে হয়?

    প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে অন্তত একবার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ বসতে হবে। প্রতিটি সিজদাতেও কমপক্ষে এই পরিমাণ সময় থাকতে হবে। এর কম হলে,…

    নামাজ
  23. স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর করণীয় কী?

    স্ত্রীর করণীয় হলো বিকল্প উপার্জনের মাধ্যমে নিজে চলার ব্যবস্থা বা উদ্যোগ নেওয়া। সেরকম সুযোগ না থাকলে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, শুধু ততটুকু…

    হালাল-হারাম
  24. দ্বীনের দাওয়াত দিলে সবাই উড়িয়ে দিলে কী করব?

    দাওয়াতের কাজ যারা করবে, তারা নানা রকম অবজ্ঞা ও অপমানের শিকার হবে। এটা অস্বাভাবিক নয়, নবী-রাসূলরাও এ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাই সবর করে কাজ…

    আদব ও আখলাক
  25. ওযু ছাড়া কি দরুদ পড়া যায়?

    বিনা ওযুতে দরুদ বা জিকির পড়া যাবে। এমনকি কুরআন স্পর্শ না করে মুখস্থ আয়াত তেলাওয়াতও করা যাবে। এতে কোনো অসুবিধা নেই।

    পবিত্রতা (ওযু, গোসল)
  26. ভিনদেশী কালচার প্রতিরোধে আমাদের করণীয় কী?

    এদেশে ভিনদেশী কালচার চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে বিশেষ করে তরুণদের সংগঠন গড়ে তোলা, মূল্যবোধ ও নিজেদের কৃষ্টি-কালচার রক্ষা করা, সচেতনতা…

    আদব ও আখলাক
  27. বদনজর থেকে কীভাবে রক্ষা পাব?

    যেসব বিষয়ে বদনজর লাগতে পারে, যেমন ছোট শিশু বা নিজের ভালো কিছু, সেগুলো সবার সামনে প্রকাশ না করা এবং সোশ্যাল মিডিয়ায় বেশি প্রচার না করা উচিত। কারও…

    ঈমান ও আকিদা
  28. মাগরিবের শেষ রাকাত পেলে বাকি নামাজ কীভাবে পড়ব?

    মাগরিবে ইমামের সাথে যে শেষ রাকাত পেয়েছেন, সেটাই আপনার প্রথম রাকাত। ইমাম সালাম ফেরানোর পর বাকি দুই রাকাত পড়ার সময় প্রথম রাকাতেও বসবেন, দ্বিতীয়…

    নামাজ
  29. চল্লিশা করা কি জায়েজ?

    মৃত ব্যক্তির মাগফেরাত ও আমলনামায় সওয়াব যুক্ত করার জন্য গরিবকে খাবার দেওয়া বা দান করা মৌলিকভাবে জায়েজ। কিন্তু মৃত্যুর তৃতীয়, চল্লিশতম ইত্যাদি…

    মৃত্যু, জানাজা ও কবর
  30. বিয়ের আগে পাত্র-পাত্রী কতটুকু দেখতে পারে?

    বিয়ের আগে পাত্র-পাত্রী একে অপরকে দেখতে পারেন, কিন্তু যেকোনো অঙ্গ নয়। পাত্রীর মুখমণ্ডল, দুই হাতের কব্জি পর্যন্ত এবং দুই পায়ের পাতা দেখা যাবে।…

    বিয়ে ও পরিবার
  31. বিয়ের পর স্ত্রীর পড়াশোনা নিয়ে শর্ত দেওয়া কি জায়েজ?

    বিয়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করার সুযোগ আছে। ছেলেপক্ষ চাইলে শর্ত দিতে পারে, আবার মেয়েপক্ষ সেই শর্ত মানতেও পারে, না-ও মানতে পারে; তারা মানতে…

    বিয়ে ও পরিবার
  32. নাবালক শিশু হাদিয়া দিলে কি নেওয়া যাবে?

    অপ্রাপ্তবয়স্ক শিশু কিছু হাদিয়া দিলে অভিভাবকের অনুমোদন ছাড়া তা গ্রহণ করা উচিত নয়। কারণ নাবালকের মালিকানা এখনো সাব্যস্ত হয় না এবং কর্তৃত্ব থাকে…

    লেনদেন ও ব্যবসা
  33. অতীতে হারাম সম্পর্ক ছিল এমন ছেলেকে বিয়ে করা কি উচিত?

    ছেলে যে পরিবর্তিত হয়েছে এবং নতুন জীবন শুরু করেছে, এটি যদি আপনার কাছে পরিষ্কার ও প্রমাণিত হয় এবং আপনার আস্থা তৈরি হয়, তাহলে প্রস্তাবে সাড়া দিতে…

    বিয়ে ও পরিবার
  34. নারী কি পুরুষের পাঞ্জাবি পরে নামাজ পড়তে পারে?

    না, এটা ভুল হচ্ছে। হাদিসে নবী (সা.) পুরুষের বেশভূষা ও পোশাক ধারণকারী নারীদের প্রতি লানত করেছেন। তাই নারীর পুরুষের বেশ ধরা, একইভাবে পুরুষের নারীর বেশ…

    নামাজ
  35. সিমের ডাটা মেয়াদ শেষে ফেরত নেওয়া কি জায়েজ?

    হ্যাঁ, এটা শরীয়তসম্মত। এটা মূলত মানফাত বা বস্তুর বেনিফিট বিক্রির মতো, যেমন এক মাসের জন্য ঘর ভাড়া দেওয়া। নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ…

    লেনদেন ও ব্যবসা
  36. কেয়ামতের ছোট ও বড় আলামত কী কী?

    ছোট আলামত হলো যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা দেয়, যেমন ইলম উঠে যাওয়া, জেনা ও সুদের প্রসার, বাদ্যযন্ত্র ও মদের ছড়াছড়ি। বড় আলামত ১০টি, যা…

    ঈমান ও আকিদা
  37. জুমার দিন সূরা কাহফ কখন পড়তে হয়?

    জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত কেয়ামতের দিন আলো হিসেবে কাজ করবে। এর জন্য শুক্রবারের নির্দিষ্ট কোনো সময় সীমাবদ্ধ করা হয়নি। বৃহস্পতিবার সূর্যাস্তের…

    কুরআন, দোয়া ও জিকির