দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২৭৩

এই পর্বে ২১টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. জুমার দিনে ট্রেনে সফরে থাকলে জুমার নামাজ কীভাবে পড়ব?

    সফর যদি শরীয়তের দৃষ্টিতে সফর হয়, অর্থাৎ প্রায় ৭৫ কিলোমিটার বা তার বেশি দূরত্বের, তাহলে জুমার নামাজ ফরজ নয়; জুমার বদলে জোহর পড়লে নামাজ হয়ে…

    নামাজ
  2. হিন্দু পাড়ায় ভাড়া বাসায় থাকা কি জায়েজ?

    হ্যাঁ, মৌলিকভাবে এখানে থাকা জায়েজ। তবে মুসলমানদের মধ্যে থাকা ঈমান-আমলের জন্য সহায়ক। পূজার আওয়াজ কানে ঢুকলে আধ্যাত্মিকভাবে প্রভাবিত হতে হয় এবং…

    দৈনন্দিন জীবন
  3. অমুসলিম দেশে বাজারের গোস্ত কেনা যাবে কি?

    হালাল সার্টিফিকেশন থাকলে এবং সেখানে সিরিয়াসলি হালাল-হারাম মেনটেইন করা হলে সার্টিফিকেশন দেখে গোস্ত কেনা যাবে। যে দেশগুলোতে হালাল-হারামের তেমন…

    হালাল-হারাম
  4. মৃত বাবার ছুটে যাওয়া রোজার ফিদিয়া কীভাবে দিতে হয়?

    অসুস্থতার কারণে যে রোজাগুলো রাখতে পারেননি, প্রত্যেক রোজার জন্য একটি করে ফিদিয়া দিতে হবে। রমজানের শেষে আমরা যে ফিতরা দিই, ফিদিয়া সেই পরিমাণ। গরীব…

    রোজা
  5. হিন্দুদের দেবদেবীর নামে নাম ধরে ডাকলে কি গুনাহ হবে?

    না, এতে কোনো সমস্যা হবে না। কারণ আপনি ধর্মীয় বিশ্বাসকে সমর্থন করে ডাকছেন না, বরং লোকটি যে নামে পরিচিত সেই নামে তাকে ডাকছেন। তাই এর কারণে গুনাহগার…

    ঈমান ও আকিদা
  6. পুরুষ ডাক্তার দিয়ে আল্ট্রাসনোগ্রাম করানো কি জায়েজ?

    নারী ডাক্তার পাওয়া গেলে নারী ডাক্তার দিয়েই করাতে হবে। কোনো কারণে নারী ডাক্তার পাওয়া না গেলে এবং পুরুষ ডাক্তার দিয়ে করানো অপরিহার্য হলে সেটি…

    নারী বিষয়ক
  7. মায়ের চাচাতো ভাইকে কি বিয়ে করা যায়?

    মায়ের চাচাতো ভাই আপন মামা নন, তিনি আপনার মাহরামও নন। তাই তাঁর সাথে বিয়ে বৈধ। তবে পরিবারকে বোঝানোর চেষ্টা করুন; তারা একান্ত আপত্তি করলে বাড়াবাড়ি…

    বিয়ে ও পরিবার
  8. সন্তান সুস্থ হলে গরু দান করার মানত কি জায়েজ?

    হ্যাঁ, এটি জায়েজ। মা সন্তানের জন্য যে মানত করেছিলেন, সেই অনুযায়ী গরু কিনে গরীব-মিসকিনদের মধ্যে মাংস বিতরণ করতে পারবেন।

    কুরবানি ও আকিকা
  9. নবজাতকের দিকে পিঠ দিয়ে শুলে কি শিশুর ক্ষতি হয়?

    এটি নিছক কুসংস্কার। কোরআন-সুন্নাহ এমন কথা বলেনি এবং বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত নয় যে এটা শিশুর জন্য ক্ষতিকর। একজন মুসলিম কখনো কুসংস্কারে বিশ্বাসী হতে…

    সন্তান ও প্যারেন্টিং
  10. সুদে ঋণ নিয়ে বিদেশে গেলে সেখানের উপার্জন কি হারাম?

    সুদের লোন নিয়ে যাওয়া হারাম কাজ হয়েছে, কারণ এটি জীবন বাঁচানোর মতো প্রয়োজনে ছিল না, ভালো থাকার জন্য ছিল। এজন্য তওবা করতে হবে। তবে এর মানে এই না যে…

    লেনদেন ও ব্যবসা
  11. আগে কাবিন হয়ে বাতিল হওয়া মেয়েকে বিয়ে করলে কি সমস্যা হবে?

    দেখতে হবে আগের কাবিনটি শরীয়তসম্মত বিয়ে ছিল কি না, অর্থাৎ প্রস্তাব, সম্মতি ও দুজন সাক্ষীর উপস্থিতিতে হয়েছিল কি না। হয়ে থাকলে নিয়মতান্ত্রিক তালাক…

    বিয়ে ও পরিবার
  12. বিক্রির অধিকার নেই এমন গয়নার যাকাত কি দিতে হবে?

    আপনাকে গয়নার মালিক বানিয়ে দেওয়া হলে বিক্রির অধিকারও আপনার আছে এবং যাকাত আপনাকেই দিতে হবে। আর শুধু ব্যবহারের জন্য দিলে মালিক তারাই, তাই যাকাত…

    যাকাত ও সদকা
  13. বাবা মারা গেলে দাদা-দাদী কি তার সম্পত্তির মালিক হন?

    বাবার নিজের উপার্জিত সম্পত্তির মালিক দাদা-দাদী হবেন না। তারা একটি নির্ধারিত অংশ পাবেন, সবটুকুর মালিক হবেন না। কে কতটুকু পাবেন তা পরিবারে কে কে বেঁচে…

    মিরাস ও অসিয়ত
  14. ডেলিভারির ৩৬ দিন পর পানির মতো বের হলে কি নামাজ পড়া যাবে?

    হ্যাঁ, নামাজ পড়তে হবে। যেহেতু কোনো রক্ত দেখা যাচ্ছে না, পানির মতো যা বের হয় তা নেফাস বলে গণ্য হবে না। তবে এটি বের হলে ওযু ভঙ্গ হবে, তাই ওযু করে…

    পবিত্রতা (ওযু, গোসল)
  15. বার্থডের কেক না খেলে কেউ কষ্ট পেলে করণীয় কী?

    আপনি সঠিক কাজ করেছেন। একটি ভুল কালচার ও সংস্কৃতি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা প্রশংসনীয়। তবে তারা যেন আপনাকে ভুল না বোঝে বা অসামাজিক মনে না করে,…

    দৈনন্দিন জীবন
  16. মোবাইল ব্যাংকিং কোম্পানির ওয়েবসাইট ডিজাইন করা কি জায়েজ?

    মৌলিকভাবে মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রম হারাম নয়, তাই ওয়েবসাইট ডিজাইন করা জায়েজ, এটি হারাম কাজ হবে না। তবে সুদের লেনদেন বা সুদের হিসাব কষার যে…

    লেনদেন ও ব্যবসা
  17. ভাবীর সাথে জেনা করলে কি ভাইয়ের স্ত্রী হারাম হয়ে যায়?

    জেনা ভয়াবহ গুনাহ ও জঘন্য অপরাধ, তাই আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করতে হবে। কিন্তু এর মানে এই না যে স্ত্রী তার স্বামীর জন্য হারাম হয়ে যাবে।…

    তওবা ও গুনাহ
  18. ইলেকট্রিক সিগারেট খাওয়া কি জায়েজ?

    ই-সিগারেট বা ইলেকট্রিক সিগারেটের বিধান সাধারণ সিগারেটের মতোই। সাধারণ সিগারেট যেমন ক্ষতিকর, এটিও তেমন। এতে নিকোটিন জাতীয় ক্ষতিকর পদার্থ আছে, তাই এটি…

    হালাল-হারাম
  19. টাখনুর নিচে কাপড় পরে নামাজ পড়লে কি নামাজ হবে?

    নামাজ হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে। পুরুষের জন্য টাখনুর নিচে পাজামা, লুঙ্গি, প্যান্টের মতো পোশাক পরা হারাম। নামাজ না হওয়ার হাদিসের সনদে কিছুটা…

    নামাজ
  20. কয়েক বছর স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন থাকলে কি আবার সংসার করা যায়?

    যোগাযোগ বা সম্পর্ক ছিন্ন থাকলে সম্পর্ক হারাম হয়ে যায় না এবং তালাকও হয় না। তাই সম্পর্ক পুনরায় জোড়া লাগানো যাবে, লাগানোই উচিত, এবং সংসার করতে…

    বিয়ে ও পরিবার
  21. চাকরি না পেয়ে আল্লাহর উপর ভরসা কমে যাচ্ছে, কী করব?

    আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন তা পরীক্ষা। এই কষ্ট ধৈর্যের সাথে মেনে নিলে বিনিময়ে জান্নাত মেলে, যা খারাপ ডিল নয়। নিজের চেয়ে বেশি কষ্টে থাকা…

    আদব ও আখলাক