দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ৩০৩

এই পর্বে ৩৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ (২২ মে ২০২৬)।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. বাছুরকে দুধ পান করানো গাভী কোরবানি দেওয়া যাবে কি?

    চার মাসের বাছুর ঘাস ও অন্যান্য খাবার খেতে পারে, তাই এমন গাভী কোরবানি করতে কোনো অসুবিধা নেই। তবে কেনার সময় এর বিকল্প অন্য কোনো পশু থাকলে সেটা কেনাই…

    কুরবানি ও আকিকা
  2. নিজের হজ না করে বদলি হজ করা যাবে কি?

    বদলি হজের জন্য এমন ব্যক্তিকে নির্বাচন করা উচিত যিনি নিজের হজ আদায় করেছেন, এটা সবার মতে পালনযোগ্য। নিজের হজ না করা ব্যক্তি বদলি হজ করলে হানাফি মতে…

    হজ ও উমরাহ
  3. ঈদগাহ মাঠে খেলাধুলা ও গরু চরানো যাবে কি?

    ঈদগাহ মাঠে বাচ্চাদের খেলাধুলা করা মৌলিকভাবে কোনো অসুবিধার বিষয় নয়, আর দু-চারটা গরু চরলেও বেয়াদবি হবে না। তবে গরুর বাজার বসানো, জায়গাটা নাপাকে…

    নামাজ
  4. ভাইয়েরা কম-বেশি টাকা দিয়ে যৌথ কোরবানি করা যাবে কি?

    যৌথ কোরবানিতে সবাইকে সমান হারে দিতে হবে, এমন কথা সঠিক নয়। তবে প্রত্যেকের অংশ হতে হবে সাত ভাগের পূর্ণ এক ভাগ, দুই ভাগ বা তিন ভাগ। কেউ পূর্ণ এক ভাগের…

    কুরবানি ও আকিকা
  5. কবর কতটুকু গভীর করতে হয়? নারী-পুরুষের কবরে পার্থক্য আছে কি?

    নারী হোক বা পুরুষ, সবার কবরের ক্ষেত্রে মৃত ব্যক্তির দেহের অর্ধেক পরিমাণ গভীর করা উত্তম। এর চেয়ে বেশি গভীর করা গেলে ভালো। লাশের অর্ধেক বা তার চেয়ে…

    মৃত্যু, জানাজা ও কবর
  6. নির্দিষ্ট গরু কোরবানির নিয়ত করে বিক্রি করে ছাগল দেওয়া যাবে কি?

    কোরবানির পশু কেনার পর বা কোনো নির্দিষ্ট পশু কোরবানি দেওয়ার ইচ্ছা করার পর কোনো কারণে সেটা বিক্রি বা পরিবর্তন করা জায়েজ। আর তার জায়গায় অন্য একটা…

    কুরবানি ও আকিকা
  7. টিউমারযুক্ত ছাগল অপারেশন করে কোরবানি দেওয়া যাবে কি?

    না, এতে কোনো অসুবিধা নেই, টিউমারযুক্ত ছাগল কোরবানি করা যাবে। এই খুঁতের কারণে কোরবানি করা যাবে না, ব্যাপারটি এমন নয়।

    কুরবানি ও আকিকা
  8. মায়ের মিথ্যা কথায় ছেলে-বউয়ের ঝগড়া হলে মা কী করবেন?

    মাকে নিজের বলা মিথ্যা বা ভুল কথা নির্দ্বিধায় ছেলে ও বউকে জানিয়ে ঝগড়া মেটানোর চেষ্টা করতে হবে। এতে ছোট হতে হলে বা অপমানিত হলেও সহ্য করতে হবে। সেই…

    বিয়ে ও পরিবার
  9. দাওয়াতি ভিডিওতে নারীর ছবি ব্লার করে ব্যবহার করা যাবে কি?

    ব্লার করা ছবি দাওয়াতি ভিডিওতে ব্যবহার করা যেতে পারে। কিন্তু ব্লার করার কাজ করতে গিয়ে নারীর ছবি দেখলে চোখের গুনাহ হবে, যা কোনোভাবেই জায়েজ নয়।…

    হালাল-হারাম
  10. কোরবানির সামাজিক ও অর্থনৈতিক উপকারিতা কী?

    কোরআন-হাদিসের আলোকে আল্লাহর দেওয়া প্রতিটি বিধান মানুষের জন্য কল্যাণকর, আমরা বুঝি বা না বুঝি। কোরবানিকে ঘিরে দেশে প্রতিবছর প্রায় এক কোটি পশু…

    কুরবানি ও আকিকা
  11. নামাজের সালামের পর মাথায় হাত রেখে দোয়া পড়া কি সুন্নাত?

    নামাজের সালাম ফেরানোর পর নবী (সা.) থেকে তিনবার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া সাব্যস্ত। নামাজের পর মাথায় হাত রেখে…

    নামাজ
  12. মসজিদের জমিতে পার্ক করে প্রবেশ ফি নেওয়া জায়েজ কি?

    মসজিদ ও মসজিদের কল্যাণে আরও কাজের জন্য জমি ওয়াকফ করা হয়ে থাকলে, মসজিদের জন্য ফিক্স করা অংশের বাইরে পার্ক করা জায়েজ হতে পারে। পার্কের প্রবেশ ফি…

    লেনদেন ও ব্যবসা
  13. কোরবানির পশু কিনে বিক্রি করে অন্য পশু কেনা যাবে কি?

    কোরবানির গরু কেনার পর সেটা কোরবানি করতে পারলে ভালো। যদি কোনো যৌক্তিক কারণে বিক্রি করতে হয়, তাহলে সেটা জায়েজ আছে। আর সেটা বিক্রি করে অন্য কোনো পশু…

    কুরবানি ও আকিকা
  14. বাবার রোজার ফিদিয়া বিধবা বোনকে দেওয়া যাবে কি?

    ফিদিয়া তাদেরই দেওয়া যায় যাদেরকে যাকাত দেওয়া যায়। বোন বাবার সন্তান, আর নিজের সন্তানকে যেহেতু যাকাত দেওয়া যায় না, তাই বোনকে ফিদিয়া হিসেবে…

    রোজা
  15. কোরবানির সামর্থ্য না থাকলে কোরবানির সওয়াব পাওয়ার আমল কী?

    জিলহজের চাঁদ ওঠার পর থেকে চুল, নখ, গোঁফ ইত্যাদি না কেটে বিরত থাকতে হবে। সবার কোরবানি শেষ হওয়ার পর সেগুলো কাটলে ইনশাআল্লাহ কোরবানি করতে না পারলেও…

    কুরবানি ও আকিকা
  16. সোশ্যাল মিডিয়ায় থেকে ঈমান-আমল মজবুত রাখার উপায় কী?

    বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও ঈমান-আমল ধরে রাখা খুবই কঠিন কাজ। তাই নিউজ ফিডে যেন হারাম কিছু না আসে, সেজন্য প্ল্যান করতে হবে এবং…

    দৈনন্দিন জীবন
  17. জিলহজ মাসে আইয়ামে বীযের রোজা রাখা যাবে কি?

    আইয়ামে বীযের রোজা চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে। জিলহজের ১৩ তারিখ আইয়ামে তাশরিকের অংশ হওয়ায় সেদিন রোজা রাখা নিষিদ্ধ, তাই জিলহজ মাসে ১৪ ও ১৫ তারিখের…

    রোজা
  18. মসজিদে আবুবকরে দাঁড়িয়ে হারামের জামাতে নামাজ হবে কি?

    মসজিদে আবুবকর আলাদা ভবনে হলেও হারামের একেবারে এরিয়া ঘেঁষে অবস্থিত এবং সেখান থেকে হারামের জামাত দেখা যায়। সেটাকে জামাতের জন্য আলাদাভাবে ঠিক করা…

    নামাজ
  19. রাস্তায় পাওয়া নবজাতক শিশু লালন-পালনের বিধান কী?

    রাস্তায় পাওয়া নবজাতক শিশুকে লালন-পালন করলে সন্দেহাতীতভাবে সওয়াব হবে, গুনাহ নয়। শিশুটির নিজের কোনো দোষ নেই। তাকে ভালোভাবে মানুষ করে গড়ে তোলার…

    সন্তান ও প্যারেন্টিং
  20. কোরবানির পশুর কী কী দোষ থাকলে কোরবানি হবে না?

    কোরবানির পশুর বড় বা মেজর দোষ থাকলে কোরবানি সহি হয় না, যেমন অতি রুগ্ণ ও দুর্বল হওয়া, একটি পা বা কান বা চোখ না থাকা, চোখে একদম না দেখা, শিং গোড়া…

    কুরবানি ও আকিকা
  21. কাবার চারপাশে ইমামের সামনে দাঁড়ালে নামাজ হবে কি?

    মাতাফে ইমাম যে দিকে দাঁড়িয়েছেন ঠিক সেই বরাবর দিকে ইমামের সামনে দাঁড়ালে সাধারণত নামাজ বিশুদ্ধ হয় না। কাবার অন্য কোনো দিক থেকে ইমামের সামনে…

    নামাজ
  22. কোরবানির গোশত ফ্রিজে রেখে তিন ভাগ না করলে কী হবে?

    কোরবানির গোশত তিন ভাগ করা ফরজ বা ওয়াজিব নয়, তবে মুস্তাহাব ও উত্তম। সব বা বেশিরভাগ গোশত ফ্রিজে রেখে দিলে কোরবানি কাগজে-কলমে আদায় হয়ে যাবে, কিন্তু…

    কুরবানি ও আকিকা
  23. মেসওয়াক করে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব কি সত্য?

    মেসওয়াকের ফজিলত অপরিসীম, এতে মুখ পবিত্র হয় এবং আল্লাহ সন্তুষ্ট হন। কিন্তু মেসওয়াক করে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব হওয়ার যে হাদিস বলা হয়, সেটি…

    নামাজ
  24. ব্যাংকের লোনের দলিল যাচাই করে অপিনিয়ন দিয়ে আয় করা কি হালাল?

    সুদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা হারাম এবং সেই আয় হারাম উপার্জন। তবে ব্যাংকের লোনের কাগজপত্রে শুধু লিগালিটি যাচাই করাকে, সাধারণভাবে, প্রত্যক্ষ সুদি…

    লেনদেন ও ব্যবসা
  25. উচ্চশিক্ষার জন্য বিদেশি স্কলারশিপ মুসলিমরা নিতে পারবে কি?

    অমুসলিমদের হাদিয়া গ্রহণ করা মৌলিকভাবে নাজায়েজ বা হারাম নয়, তাই অমুসলিম রাষ্ট্র বা ব্যক্তির স্কলারশিপ নেওয়া যেতে পারে। তবে স্কলারশিপ যেন দ্বীন ও…

    হালাল-হারাম
  26. প্রতিবন্ধী ভাইয়ের দেখাশোনা করে তার সম্পত্তি নিজের নামে নেওয়া যাবে কি?

    প্রতিবন্ধী আত্মীয়ের ভরণপোষণ ও দেখাশোনায় যতটুকু খরচ হয়, ততটুকু তার সম্পদ থেকে নেওয়া জায়েজ। কিন্তু দেখাশোনার বিনিময়ে তার পুরো সম্পদ নিজের নামে…

    মিরাস ও অসিয়ত
  27. কোরবানির পর বর্জ্য ও রক্ত পরিষ্কার না করলে কী হবে?

    কোরবানির রক্ত, ভুঁড়ির ময়লা ও অন্যান্য বর্জ্য রাস্তাঘাটে বা যেখানে-সেখানে ফেলে রেখে মানুষের কষ্টের কারণ হওয়া গুনাহের কাজ। এতে কোরবানি অর্থবহ হয়…

    আদব ও আখলাক
  28. কোরবানির পশুর কোন রঙ ভালো? নবীজি (সা.) কোন রঙ পছন্দ করতেন?

    কোরবানির জন্য কোনো বিশেষ রঙের পশু উত্তম, এমন কিছু প্রমাণিত নয়। যেকোনো রঙের পশু কোরবানি করা যায় এবং রঙের ভিন্নতার কারণে সওয়াব বা ফজিলতে কোনো…

    কুরবানি ও আকিকা
  29. পরকালে কি ভাই বোনের সাথে দেখা হবে? ভাই বোন কি একে অপরকে চিনবে?

    ভাইবোন যদি ঈমানদার, মুত্তাকী ও সৎকর্মশীল হয়, তাহলে আখেরাতেও তাদের সম্পর্ক থাকবে এবং নেককার হলে জান্নাতে একসাথে থাকার সুযোগ হবে ইনশাআল্লাহ। আর…

    ঈমান ও আকিদা
  30. ইহরাম অবস্থায় ঘুমানোর সময় চাদর দিয়ে পা ঢাকা যাবে কি?

    হ্যাঁ, ইহরাম অবস্থায় ঘুমানোর সময় চাদর দিয়ে পা ঢাকা যাবে। ঘুমের সময় পায়ের ওপর চাদর থাকলে সেটি ইহরামের নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়বে না। তবে এমনিতে…

    হজ ও উমরাহ
  31. ভালো রাকি কীভাবে চিনব? সুন্নাহ মোতাবেক রুকিয়া কীভাবে বুঝব?

    সবচেয়ে ভালো হলো রুকিয়ার আয়াত ও কোরআন-হাদিসে বর্ণিত দোয়া জেনে নিজে রুকিয়া করা। রাকির কাছে যেতে হলে দেখতে হবে তিনি শুধু কোরআনের আয়াত ও হাদিসের…

    কুরআন, দোয়া ও জিকির
  32. নারীরা কি বুদ্ধি ও দ্বীনে ত্রুটিপূর্ণ? এই হাদিসের ব্যাখ্যা কী?

    হাদিসে নারীদের আকল ও দ্বীনে পুরুষের তুলনায় কম বলা হয়েছে সামগ্রিক সৃষ্টিগত বিবেচনায়, আর দ্বীনের দিক থেকে মাসিক ও নেফাসের কারণে ইবাদত করতে না পারার…

    নারী বিষয়ক
  33. ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করা যাবে কি?

    না, ঈদের নামাজের পরে কোরবানির পশু জবাই করতে হবে। নামাজের আগে জবাই করলে সেটি কোরবানি হিসেবে সহি হবে না, তবে গোশত খাওয়া যাবে। শহরের কোনো জায়গায়…

    কুরবানি ও আকিকা
  34. আধ্যাত্মিকতা হারিয়ে যাওয়ার কারণ কী? ফিরে পাওয়ার উপায় কী?

    ঈমান ও তাকওয়ার পথ থেকে ছিটকে পড়া এবং বর্তমান বিশ্বের নানা ফিতনা আমাদের রুহানিয়াত বা আধ্যাত্মিকতা শেষ করে দিচ্ছে। ফিরে পাওয়ার উপায় হলো কোরআনের…

    তওবা ও গুনাহ
  35. কোরবানির গোশত বন্টনের সুন্নাহসম্মত নিয়ম কী? কয় ভাগ করতে হয়?

    সুন্নাহ হলো কোরবানির গোশত তিন ভাগ করা: এক ভাগ নিজের পরিবারের জন্য, এক ভাগ পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য এবং এক ভাগ গরিব-অভাবীদের…

    কুরবানি ও আকিকা