# বাবা সুদি লোন নিয়ে ব্যবসা করলে পরিবারের সবাই গুনাহগার হবে কি?

> সুদি লোনের গুনাহ উপার্জনকারীর। প্রাপ্তবয়স্ক নির্ভরশীলদের উচিত নিজেরা উপার্জনের পথ বের করা। নাবালেগ সন্তান বা মহিলাদের কোনো দায় থাকবে না।

**প্রশ্ন:** আমার বাবা সুদি ব্যাংক থেকে লোন নিয়ে ওই টাকা দিয়ে ব্যবসা করেন। এর জন্য কি পরিবারের সবাই গুনাহগার হবে? এর থেকে তওবা করার উপায় কী?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

সুদভিত্তিক ব্যাংক লোন নিয়ে ব্যবসা করলে যারা সেই উপার্জনের ওপর নির্ভরশীল, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক, তাদের কর্তব্য নিজ উদ্যোগে উপার্জনের একটা পথ বের করা এবং সেটার ওপর নির্ভরশীল হওয়া। যারা নাবালেগ, অপ্রাপ্তবয়স্ক বা মহিলা, তাদের এতে কোনো দায় থাকবে না।

গুনাহ হবে উপার্জনকারীর।

## মূল কথা

- সুদি লোনের গুনাহ উপার্জনকারীর।
- প্রাপ্তবয়স্ক নির্ভরশীলদের নিজ উদ্যোগে উপার্জনের পথ বের করা উচিত।
- নাবালেগ ও মহিলাদের কোনো দায় নেই।

## দলিল ও রেফারেন্স

### সূরা আল-আনআম, আয়াত ১৬৪ (6:164)

قُلۡ أَغَيۡرَ ٱللَّهِ أَبۡغِي رَبࣰّ ا وَهُوَ رَبُّ كُلِّ شَيۡءࣲۚ وَلَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٍ إِلَّا عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةࣱ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ

বলুন, ‘আমি কি আল্লাহকে ছেড়ে অন্যকে রব খুঁজব? অথচ তিনিই সব কিছুর রব। ’প্রত্যেকে নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার গ্রহণ করবে না। তারপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের দিকেই , অতঃপর যে বিষয়ে তোমারা মতভেদ করতে, তা তিনি তোমাদেরকে অবহিত করবেন।

### সূরা আল-ইসরা, আয়াত ১৫ (17:15)

مَّنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةࣱ وِزۡرَ أُخۡرَىٰۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبۡعَثَ رَسُولࣰ ا

যে সৎপথ অবলম্বন করবে সে তো নিজেরই মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করে এবং যে পথভ্রষ্ট হবে সে তো পথভ্রষ্ট হবে নিজেরই ধ্বংসের জন্য [১]। আর কোনো বহনকারী অন্য কারো ভার বহন করবে না [২]। আর আমরা রাসুল না পাঠানো পর্যন্ত শাস্তি প্রদানকারী নই [৩]।

## সম্পর্কিত প্রশ্ন

**বাবা সুদি লোন নিলে কি সন্তানরাও গুনাহগার হবে?**
শায়খ আহমাদুল্লাহর উত্তর অনুযায়ী গুনাহ উপার্জনকারীর, তবে প্রাপ্তবয়স্ক নির্ভরশীলদের নিজেদের উপার্জনের পথ বের করা উচিত।

**নাবালেগ সন্তান বা মহিলাদের কি কোনো দায় আছে?**
না, তাদের এখানে কোনো দায় থাকবে না।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/baba-shudi-loan-niye-byabsha-poribarer-gunah
