# বেপর্দা নারীর কাপড় সেলাই করলে কি গুনাহ হবে?

> শায়খ আহমাদুল্লাহ বলেন, সাধারণ পোশাক যে কোনো মানুষের জন্য সেলাই করা যায়, এতে গুনাহ হবে না। কিন্তু নিশ্চিতভাবে জানেন যে পোশাকটি অন্যায় কাজে ব্যবহার হবে, তাহলে সেটি অন্যায়ে সহযোগিতা হওয়ায় জায়েজ হবে না।

**প্রশ্ন:** বেপর্দা নারীর কাপড় সেলাই করলে কি গুনাহ হবে?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, বেপর্দা নারীর কাপড় সেলাই করলে গুনাহ হবে না, যদি মৌলিকভাবে কোনো অন্যায় না থাকে। অর্থাৎ এমন পোশাক বানালেন যা আসলে অন্যায় কাজে ব্যবহার হবে এবং আপনি তা নিশ্চিত জানেন, তাহলে প্রকারান্তরে অন্যায়ে সহযোগিতা করা হলো, তা জায়েজ নয়।

কিন্তু এমনিতে কাপড় সেলাই করলে সেটি ভালো মানুষের না মন্দ মানুষের, মুসলমানের না অমুসলমানের, তা দেখার বিষয় নয়। যে কোনো সাধারণ পোশাক যে কোনো মানুষের জন্য বানিয়ে দেওয়া যাবে।

## মূল কথা

- সাধারণ পোশাক যে কারো জন্য সেলাই করা যায়
- নিশ্চিতভাবে অন্যায় কাজে ব্যবহার হলে সেলাই করা নাজায়েজ
- যার জন্য বানাচ্ছেন সে মুসলিম কি না, ভালো কি মন্দ, তা দেখার বিষয় নয়

## দলিল ও রেফারেন্স

### সূরা আল-মায়িদা, আয়াত ২ (5:2)

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحِلُّواْ شَعَٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَلَا ٱلۡهَدۡيَ وَلَا ٱلۡقَلَٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ يَبۡتَغُونَ فَضۡلࣰ ا مِّن رَّبِّهِمۡ وَرِضۡوَٰنࣰ اۚ وَإِذَا حَلَلۡتُمۡ فَٱصۡطَادُواْۚ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ أَن صَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ أَن تَعۡتَدُواْۘ وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিদর্শনসমূহ [১], পবিত্র মাস, কুরবানীর জন্য কা’বায় পাঠানো পশু, গলায় পরান চিহ্নবিশিষ্ট পশু এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষলাভের আশায় পবিত্র ঘর অভিমুখে যাত্রীদেরকে বৈধ মনে করবে না [২]। আর যখন তোমরা ইহরামমুক্ত হবে তখন শিকার করতে পার [৩]। তোমাদেরকে মস্‌জিদুল হালামে প্রবেশে বাঁধা দেয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে [৪]। নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে [৫] এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না। আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর।

## সম্পর্কিত প্রশ্ন

**বেপর্দা নারীর পোশাক বানিয়ে দেওয়া কি জায়েজ?**
সাধারণ পোশাক হলে জায়েজ, গুনাহ হবে না।

**কখন সেলাই করা জায়েজ হবে না?**
যখন নিশ্চিতভাবে জানা যায় পোশাকটি অন্যায় কাজে ব্যবহার হবে।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/beporda-narir-kapor-selai-korle-gunah-hoy-ki
