# বেশি দামে কোরবানির পশু কিনলে কি সওয়াব কম হয়?

> না, সওয়াব কমবে না। ভালো কাজে যতটা শ্রম, কষ্ট ও খরচ হয়, ততটা বিনিময় পাওয়া যায়, তাই এক লক্ষ টাকা খরচ করলে এক লক্ষ টাকারই বিনিময় পাবেন। তবে ইচ্ছাকৃতভাবে বা অসতর্কতায় ঠকা প্রশংসনীয় নয়। সতর্ক থেকে চেষ্টা করার পরও যে দামে কিনতে পেরেছেন, সেখানে আল্লাহ পূর্ণ বিনিময় দেবেন।

**প্রশ্ন:** কেউ যদি কোরবানির পশু কিনতে গিয়ে ঠকে যান, অর্থাৎ অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন, তাতে কি তার সওয়াব কম হবে?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, না, এর ফলে সওয়াব কম হবে না। ধরুন একটা গরুর বাজারমূল্য ৮০ হাজার টাকা, আপনি কিনে ফেলেছেন এক লক্ষ টাকা দিয়ে। আল্লাহ তাআলা কি ৮০ হাজার টাকার সওয়াব দেবেন আর বলবেন, ২০ হাজার টাকা বেশি দিয়ে কেন কিনেছ? এরকম কোনো কথা নেই।

কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যে মানুষ যেকোনো ভালো কাজ করতে গিয়ে যতটা শ্রম, যতটা কষ্ট ও ইনভেস্ট করবে, তার অনুপাতে বিনিময় পাবে। এক লক্ষ টাকা খরচ করলে এক লক্ষ টাকার বিনিময় পাবেন।

তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে বা অসতর্কতাবশত ঠকে যাওয়া প্রশংসনীয় কাজ নয়। কিন্তু যদি তিনি তাঁর জায়গা থেকে সতর্ক ছিলেন, চেষ্টা করেছেন, তবু যে দামে কিনতে পেরেছেন এর বাইরে বার্গেনিং বা আর কিছু করার সুযোগ ছিল না, তাহলে আল্লাহ তাআলা তাঁকে পরিপূর্ণ বিনিময় দেবেন।

তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঠকে যেতে পারেন, কিন্তু আসলে ঠকেননি। যেহেতু তাঁর উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, তাই যতটুকু ইনভেস্ট হবে, ততটুকু সওয়াব আল্লাহ তাআলা তাঁকে দেবেন ইনশাআল্লাহ।

## মূল কথা

- বেশি দামে কিনলে সওয়াব কমে না
- যতটা খরচ ও কষ্ট, ততটা বিনিময় পাওয়া যায়
- ইচ্ছাকৃত বা অসতর্কতায় ঠকা প্রশংসনীয় নয়
- সতর্ক থেকে চেষ্টার পরও ঠকলে আল্লাহ পূর্ণ বিনিময় দেবেন

## সম্পর্কিত প্রশ্ন

**ঠকে বেশি দাম দিলে কি সওয়াব কমে যায়?**
না, যতটা খরচ ও কষ্ট ততটা বিনিময় পাওয়া যায়। সওয়াব কমে না।

**ঠকে যাওয়া কি দোষের?**
ইচ্ছাকৃতভাবে বা অসতর্কতায় ঠকা প্রশংসনীয় নয়। কিন্তু সতর্ক থেকে চেষ্টা করার পর যে দামে কেনা গেছে, সেখানে আল্লাহ পূর্ণ বিনিময় দেবেন।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/beshi-dame-kurbanir-pashu-kinle-sawab-kom-hoy-ki
