# বিয়ের সময় ছেলেমেয়ে কি আলাদা কক্ষে থাকতে হবে?

> বিয়ের সময় তিনজন পুরুষ গিয়ে মেয়ের সম্মতি আনা জরুরি নয়; অভিভাবক সম্মতি নিয়ে এসে প্রস্তাব বা কবুল করলেই যথেষ্ট। একই কক্ষে থাকা-না-থাকায় কিছু আসে যায় না, তবে আকদের আগে তাঁরা স্বামী-স্ত্রী নন, তাই নির্জনে দুজন থেকে আকদ জায়েজ নয়। বিয়ের মজলিসে পর্দার সাথে থাকলে কোনো অসুবিধা নেই।

**প্রশ্ন:** বিবাহ পড়ানোর সময় ছেলেমেয়ে আলাদা কক্ষে থাকতে হবে, মেয়ের তিনজন মাহরাম গিয়ে মেয়ের কাছ থেকে কবুল নিয়ে ছেলের কাছে আসবেন। বিয়ে পড়ানোর সময় ছেলেমেয়ে আলাদা রুমে থাকা নাকি বিবাহের সহিহ পদ্ধতি? একই কক্ষ থেকে বিয়ে পড়ানোর কি কোনো নিয়ম নেই? এ ব্যাপারে আমাকে সাহায্য করুন।

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, মেয়ের কাছে সম্মতি আনার জন্য তিনজন পুরুষ যেতে হবে, এটা জরুরি নয়। মেয়ের অভিভাবক, অর্থাৎ বাবা, বাবা না থাকলে বড় ভাই বা চাচা, দাদা থাকলে দাদা, এই ধারাবাহিকতা অনুসারে যিনি অভিভাবক, তিনি মেয়ের কাছ থেকে বিয়ের অনুমতি নিয়ে আসবেন বা মেয়েকে বলবেন যে আমি বিয়ে পড়াচ্ছি। মেয়ে নীরবে হোক বা সরবে, যেকোনোভাবে সম্মতি দিলেই হলো। বিশেষ করে মেয়ে কুমারী হলে তাঁর চুপ থাকাটাও সম্মতি।

অভিভাবক এই সম্মতি নিয়ে এসে যদি বলেন যে আমার মেয়ের থেকে যে সম্মতি এনেছি তার ভিত্তিতে আমি প্রস্তাব করছি বা কবুল করছি, সেটাই যথেষ্ট। সাক্ষী হিসেবে দুজন গায়ের মাহরাম পুরুষকে মেয়ের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

একই কক্ষে থাকা-না-থাকায় আসলে কিছু আসে যায় না। তবে এটা ঠিক যে আকদের আগ পর্যন্ত তাঁরা স্বামী-স্ত্রী নন। তাই যদি তাঁরা দুজন নির্জনে এক কক্ষে থাকেন আর এদিকে আকদ সম্পন্ন হয়, সেটা জায়েজ নয়।

কিন্তু আকদ যদি মজলিসে হয়, মেয়ে সেখানে পর্দার সাথে থাকেন এবং সাক্ষীসহ অন্য পুরুষেরাও আছেন, তাহলে কোনো অসুবিধা নেই। আলাদা আলাদা কক্ষেই থাকতে হবে এমন কোনো কথা নেই। ছেলে মজলিসে থাকলে মেয়েকে দূরে থাকতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতাও নেই।

## মূল কথা

- মেয়ের কাছে তিনজন পুরুষ গিয়ে সম্মতি আনা জরুরি নয়।
- অভিভাবক সম্মতি নিয়ে এসে প্রস্তাব বা কবুল করলেই যথেষ্ট।
- কুমারী মেয়ের চুপ থাকাও সম্মতি।
- নির্জনে দুজন থেকে আকদ জায়েজ নয়।
- মজলিসে পর্দার সাথে মেয়ে থাকলে আলাদা কক্ষ জরুরি নয়।

## দলিল ও রেফারেন্স

### সহিহ বুখারি, হাদিস ৬৯৬৮ (সহিহ)

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ لاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ، وَلاَ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ ‏"‏‏.‏ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ إِذْنُهَا قَالَ ‏"‏ إِذَا سَكَتَتْ ‏"‏‏.‏ وَقَالَ بَعْضُ النَّاسِ إِنْ لَمْ تُسْتَأْذَنِ الْبِكْرُ وَلَمْ تَزَوَّجْ‏.‏ فَاحْتَالَ رَجُلٌ فَأَقَامَ شَاهِدَىْ زُورٍ أَنَّهُ تَزَوَّجَهَا بِرِضَاهَا، فَأَثْبَتَ الْقَاضِي نِكَاحَهَا، وَالزَّوْجُ يَعْلَمُ أَنَّ الشَّهَادَةَ بَاطِلَةٌ، فَلاَ بَأْسَ أَنْ يَطَأَهَا، وَهْوَ تَزْوِيجٌ صَحِيحٌ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেনঃ কুমারী নারী বিয়ে দেয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না তার অনুমতি গ্রহণ করা হবে। আর বিধবা নারী বিয়ে দেয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না তার মত গ্রহণ করা হবে। প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল! তার অনুমতি কেমন করে? তিনি বললেনঃ যখন সে নীরব থাকে। কোন কোন লোক বলেন, যদি কুমারীর অনুমতি নেয়া না হয় এবং তাকে বিয়ে দেয়া না হয় অতঃপর কোন লোক কূটচালের আশ্রয় নিয়ে দু’জন মিথ্যা সাক্ষী দাঁড় করায় যে, ঐ লোক উক্ত মহিলাকে তার সম্মতি নিয়ে বিয়ে করেছে এবং বিচারকও তার বিয়ে বলবৎ রাখে, অথচ স্বামী জানে যে, সাক্ষীটি মিথ্যা, তখন তার জন্য উক্ত মহিলার সঙ্গে সহবাস করতে কোন আপত্তি নেই এবং এটি সহীহ শুদ্ধ বিয়ে। [৫১৩৬] (আধুনিক প্রকাশনী- ৬৪৭৪, ইসলামিক ফাউন্ডেশন)

সূত্র: https://sunnah.com/bukhari:6968

## সম্পর্কিত প্রশ্ন

**বিয়েতে মেয়ের সম্মতি আনতে কি তিনজন পুরুষ যেতে হবে?**
না, জরুরি নয়। মেয়ের অভিভাবক সম্মতি নিয়ে এসে প্রস্তাব বা কবুল করলেই যথেষ্ট।

**আকদের সময় ছেলেমেয়ে কি একই ঘরে থাকতে পারবে?**
নির্জনে দুজন থেকে আকদ জায়েজ নয়। কিন্তু মজলিসে মেয়ে পর্দার সাথে থাকলে এবং সাক্ষী ও অন্যরা থাকলে কোনো অসুবিধা নেই।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/biyer-somoy-chele-meye-alada-kokkhe-thakte-hobe-ki
