# পহেলা বৈশাখ উপলক্ষে ডিসকাউন্ট নেওয়া কি জায়েজ?

> হ্যাঁ, পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া ডিসকাউন্ট নেওয়া মৌলিকভাবে জায়েজ। হালাল টাকায় হালাল প্রোডাক্ট কিনছেন, আর ছাড় নেওয়ায় কোনো অন্যায় কাজকে সরাসরি সহযোগিতা করা হচ্ছে না। তবে অনুষ্ঠানের শরীয়তবিরোধী অংশগুলো বর্জন করা ঈমানের দায়িত্ব।

**প্রশ্ন:** পহেলা বৈশাখ উপলক্ষে অনেক প্রতিষ্ঠান পণ্যে ডিসকাউন্ট দিয়েছে। এই ছাড় গ্রহণ করা জায়েজ হবে কি?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, যেকোনো ক্ষেত্রে আপনার সুবিধা গ্রহণ যদি কোনো অন্যায় বা গুনাহের কাজে প্রত্যক্ষ বা সরাসরি সহযোগিতামূলক না হয়, তাহলে তা নেওয়াতে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই।

পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতার মধ্যে শরীয়তবিরোধী কিছু থাকলে সেটা অবশ্যই বর্জন করা কর্তব্য। কিন্তু একই সাথে এ উপলক্ষে কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া হলে তা নেওয়ায় শরীয়তের কোনো ভায়োলেশন হয় না, কোনো হারাম কিছুও হয় না। আপনি হালাল টাকা দিয়ে হালাল প্রোডাক্ট কিনছেন। এই সুবিধা নেওয়ার ফলে কোনো অন্যায় কাজকে প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে না, অন্যায় কাজের কোনো লাভও হচ্ছে না। তাই এটি মৌলিকভাবে জায়েজ।

এই কথা অন্য অনেক ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন পূজা উপলক্ষে কোনো ছাড় দেওয়া হলে সেটা নিলে মৌলিকভাবে নাজায়েজ হবে না। কারণ এর মাধ্যমে আপনি শিরকের প্রত্যক্ষ মদদ বা সাহায্য করেননি, এর কারণে সাহায্য হয়েও যায়নি। অন্যায় কাজ করা বা না করার মতো কিছু হয়নি বলেই এটা আপনার জন্য মৌলিকভাবে জায়েজ।

## মূল কথা

- অন্যায় কাজে সরাসরি সহযোগিতা না হলে ডিসকাউন্ট নেওয়া জায়েজ
- হালাল টাকায় হালাল প্রোডাক্ট কিনলে ছাড় নেওয়া হারাম নয়
- অনুষ্ঠানের শরীয়তবিরোধী অংশ বর্জন করা ঈমানের দায়িত্ব
- পূজার ছাড়ের ক্ষেত্রেও একই মূলনীতি প্রযোজ্য

## দলিল ও রেফারেন্স

### সূরা আল-মায়িদা, আয়াত ২ (5:2)

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحِلُّواْ شَعَٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَلَا ٱلۡهَدۡيَ وَلَا ٱلۡقَلَٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ يَبۡتَغُونَ فَضۡلࣰ ا مِّن رَّبِّهِمۡ وَرِضۡوَٰنࣰ اۚ وَإِذَا حَلَلۡتُمۡ فَٱصۡطَادُواْۚ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ أَن صَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ أَن تَعۡتَدُواْۘ وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিদর্শনসমূহ [১], পবিত্র মাস, কুরবানীর জন্য কা’বায় পাঠানো পশু, গলায় পরান চিহ্নবিশিষ্ট পশু এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষলাভের আশায় পবিত্র ঘর অভিমুখে যাত্রীদেরকে বৈধ মনে করবে না [২]। আর যখন তোমরা ইহরামমুক্ত হবে তখন শিকার করতে পার [৩]। তোমাদেরকে মস্‌জিদুল হালামে প্রবেশে বাঁধা দেয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে [৪]। নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে [৫] এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না। আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর।

## সম্পর্কিত প্রশ্ন

**বৈশাখ বা পূজা উপলক্ষে দেওয়া ছাড় নেওয়া কি জায়েজ?**
হ্যাঁ, মৌলিকভাবে জায়েজ, কারণ এতে কোনো অন্যায় বা শিরকের কাজে সরাসরি সহযোগিতা হয় না।

**বৈশাখের অনুষ্ঠানে শরীয়তবিরোধী কিছু থাকলে কী করব?**
সেগুলো বর্জন করা ঈমানের দায়িত্ব। কিন্তু হালাল প্রোডাক্টে ছাড় নেওয়া আলাদা বিষয়, তাতে কোনো সমস্যা নেই।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/boishakh-upolokkhe-discount-neya-jayez-ki
