# কবর জিয়ারত করার সঠিক নিয়ম কী?

> কবর জিয়ারতের নিয়ম হলো কবরের পাশে গিয়ে হাদিসে বর্ণিত পদ্ধতিতে কবরবাসীদের প্রতি সালাম ও দোয়া পেশ করা। অর্থ হলো হে মুমিন কবরবাসীরা, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, আমরাও অচিরেই তোমাদের সাথে যোগ দেব, আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে আফিয়াত কামনা করি। কবর জিয়ারতের জন্য আলাদা কোনো সূরা এতবার পড়ার বাঁধা নিয়ম নেই।

**প্রশ্ন:** সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম কী?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম হলো কবরের পাশে গিয়ে সালাম পেশ করা। সালাম পেশ করার পদ্ধতি হাদিসে কয়েকভাবে বর্ণিত আছে।

এর অর্থ দাঁড়ায়, হে কবরবাসী ঈমানদার মুসলমানরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা অচিরেই তোমাদের সঙ্গে যোগ দেব, অর্থাৎ আমরাও একসময় এখানে আসব। আর আল্লাহর কাছে আমাদের এবং তোমাদের সবার জন্য শান্তি, সুখ, সমৃদ্ধি ও আফিয়াত কামনা করি। এই দোয়া পেশ করবেন।

এছাড়াও হাদিসে বিভিন্ন রকমের দোয়া আছে। হাদিসে বর্ণিত যেকোনো দোয়া পেশ করা যাবে, এটাই কবর জিয়ারতের পদ্ধতি। কবর জিয়ারতের জন্য আলাদা কোনো সূরা এতবার পড়তে হয়, এ রকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই।

## মূল কথা

- কবরের পাশে গিয়ে কবরবাসীদের প্রতি সালাম পেশ করা
- হাদিসে বর্ণিত যেকোনো দোয়া পেশ করা যায়
- সালামে আমাদের ও কবরবাসীদের জন্য আফিয়াত কামনা করা হয়
- জিয়ারতের জন্য আলাদা সূরা এতবার পড়ার বাঁধা নিয়ম নেই

## দলিল ও রেফারেন্স

### সহিহ মুসলিম, হাদিস ৯৭৫ (সহিহ)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، الأَسَدِيُّ عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ فَكَانَ قَائِلُهُمْ يَقُولُ - فِي رِوَايَةِ أَبِي بَكْرٍ - السَّلاَمُ عَلَى أَهْلِ الدِّيَارِ - وَفِي رِوَايَةِ زُهَيْرٍ - السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ

আবূ বকর ইবনু আবূ শায়বাহ ও যুবায়র ইবনু হারব (রহঃ) ..... সুলায়মান ইবনু বুরায়দাহ (রহঃ) তার পিতা [বুরায়দাহ ইবনু হুসায়ব ইবনু আবদুল্লাহ (রাযিঃ)] থেকে বর্ণনা করেন। তিনি বলেন, তারা যখন কবরস্থানে যেতেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দু'আ শিখিয়ে দিতেন। অতঃপর তাদের মধ্যে কোন ব্যক্তি আবূ বাকর এর বর্ণনানুযায়ী বলত "আসসালা-মু আলা- আহলিদ দিয়া-র” (অর্থাৎ- কবরবাসীদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক।)। আর যুহায়র-এর বর্ণনায় আছেঃ "আসসালা-মু আলায়কুম আহলাদ দিয়া-র মিনাল মুমিনীনা ওয়াল মুসলিমীনা ওয়া ইন্না- ইনশা-আল্ল-হু লালা-হিকূনা আসআলুল্ল-হা লানা- ওয়ালাকুমুল আ-ফিয়াহু" (অর্থাৎ- হে কবরবাসী ঈমানদার মুসলিমগণ! তোমাদের প্রতি সালাম। আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সাথে মিলিত হব। আমি আমাদের ও তোমাদের জন্য আল্লাহর নিকট নিরাপত্তার আবেদন জানাচ্ছি।)। (ইসলামী ফাউন্ডেশন ২১২৬, ইসলামীক সেন্টার)

সূত্র: https://sunnah.com/muslim:975

### সুনানে ইবনে মাজাহ, হাদিস ১৫৪৭ (সহিহ)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادِ بْنِ آدَمَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ. كَانَ قَائِلُهُمْ يَقُولُ: السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ ‏.‏

বুরাইদাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে তারা যখন কবরস্থানে যেতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা দিতেনঃ ‘‘হে কবরবাসি মু’মিন ও মুসলিমগণ! তোমাদেরকে সালাম। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হবো। আমরা আল্লাহর কাছে আমাদেরও তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি’’।

সূত্র: https://sunnah.com/ibnmajah:1547

## সম্পর্কিত প্রশ্ন

**কবর জিয়ারতে কী দোয়া পড়তে হয়?**
হাদিসে বর্ণিত সালাম ও দোয়া পড়তে হয়, যার অর্থ হে মুমিন কবরবাসীরা, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, আমরাও তোমাদের সাথে মিলিত হব এবং আমাদের ও তোমাদের জন্য আফিয়াত কামনা করি।

**কবর জিয়ারতে নির্দিষ্ট সূরা পড়তে হয় কি?**
না। আলাদা কোনো সূরা এতবার পড়তে হয় এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/kobor-ziyarat-korar-sothik-niyom-ki
