# মশারির ভেতরে বসে নামাজ পড়া যাবে কি?

> মশারির ভেতরে নামাজ পড়া যাবে, ভেতরে না বাইরে তাতে কোনো পার্থক্য হবে না। তবে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। নফল নামাজ বসে পড়তে কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে পড়তে পারলে ভালো।

**প্রশ্ন:** মশারির ভেতর বসে কি নামাজ পড়া যাবে?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, নফল নামাজ বসে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। আর নফল যদি দাঁড়িয়ে পড়তে পারেন, তাহলে ভালো হয়।

মশারির ভেতরে পড়বেন না বাইরে পড়বেন, এতে কোনো পার্থক্য হবে না।

## মূল কথা

- ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে
- নফল নামাজ বসে পড়া যায়
- নফল দাঁড়িয়ে পড়া ভালো
- মশারির ভেতরে বা বাইরে, কোনো পার্থক্য নেই

## দলিল ও রেফারেন্স

### সহিহ বুখারি, হাদিস ১১১৫ (সহিহ)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، أَخْبَرَنَا حُسَيْنٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَأَلَ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ أَخْبَرَنَا إِسْحَاقُ قَالَ أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ قَالَ سَمِعْتُ أَبِي قَالَ حَدَّثَنَا الْحُسَيْنُ عَنِ ابْنِ بُرَيْدَةَ قَالَ حَدَّثَنِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ـ وَكَانَ مَبْسُورًا ـ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ الرَّجُلِ قَاعِدًا فَقَالَ ‏ "‏ إِنْ صَلَّى قَائِمًا فَهْوَ أَفْضَلُ، وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ، وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ ‏"‏‏.‏

‘ইমরান ইবনু হুসায়ন (রাযি.) হতে বর্ণিত। তিনি ছিলেন অর্শরোগী। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বসে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ যদি কেউ দাঁড়িয়ে সালাত আদায় করে তবে তা-ই উত্তম। আর যে ব্যক্তি বসে সালাত আদায় করবে, তার জন্য দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব আর যে শুয়ে আদায় করবে তার জন্য বসে আদায়কারীর অর্ধেক সওয়াব। (১১১৬, ১১১৭) (আধুনিক প্রকাশনীঃ ১০৪৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)

সূত্র: https://sunnah.com/bukhari:1115

## সম্পর্কিত প্রশ্ন

**ফরজ নামাজ কি বসে পড়া যায়?**
না, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে।

**নফল নামাজ বসে পড়লে কি অসুবিধা আছে?**
না, নফল নামাজ বসে পড়তে অসুবিধা নেই, তবে দাঁড়িয়ে পড়লে ভালো।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/moshari-vitore-boshe-namaz-pora-jabe-ki
