# নামাজের মধ্যে ঘড়ি দেখলে নামাজ ভেঙে যাবে কি?

> নামাজের মধ্যে ঘড়ির দিকে তাকিয়ে শুধু সময় জেনে নিলে এবং মুখে কিছু উচ্চারণ না করলে নামাজ ভাঙবে না। তবে এটা করা অনুচিত, কারণ এতে খুশু ও খুজু নষ্ট হয়। যথাসম্ভব ঘড়ি না দেখে আন্দাজ করে নামাজ পড়বেন।

**প্রশ্ন:** নামাজে দাঁড়ানোর পর অনেক সময় আমার সময়জ্ঞান থাকে না। নামাজের পর আবার জরুরি কাজও থাকে। তাই নামাজের মধ্যে সময়ের কথা মনে হলে আমি হাতঘড়ির দিকে তাকিয়ে সময় দেখি। এতে কি নামাজ ভেঙে যাবে?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, নামাজ ভাঙবে না, কিন্তু এমনটি করা অনুচিত। কারণ নামাজের মধ্যে ঘড়ির দিকে তাকালে অন্য মানুষ হয়ে যাওয়া হয়, মনোযোগ অন্যদিকে চলে যায়। নামাজের খুশু ও খুজু বজায় রাখা নামাজ মাকবুল ও গ্রহণযোগ্য হওয়ার জন্য অপরিহার্য, ঘড়ি দেখলে এর বরখেলাপ হয়।

তাই যথাসম্ভব ঘড়ির দিকে না তাকিয়ে আন্দাজ করে নামাজ পড়বেন। একটু এদিক-সেদিক হলে যদি সামান্য ক্ষতি হয়, সেটা সহ্য করে মেনে নেবেন, এর মধ্যেই কল্যাণ আছে।

আর যদি ঘড়ির দিকে তাকিয়ে শুধু সময় কত হলো সেটা জেনে নেন এবং মুখে কিছু উচ্চারণ না করেন, তাহলে নামাজ ভাঙবে না। তবে নামাজের কোয়ালিটি একটু নষ্ট হবে বা একটু কমে যাবে।

## মূল কথা

- ঘড়ি দেখে শুধু সময় জানলে ও মুখে কিছু না বললে নামাজ ভাঙবে না
- তবুও এটা অনুচিত
- ঘড়ি দেখলে খুশু ও খুজু নষ্ট হয়, নামাজের কোয়ালিটি কমে
- যথাসম্ভব ঘড়ি না দেখে আন্দাজ করে নামাজ পড়ুন

## দলিল ও রেফারেন্স

### সহিহ মুসলিম, হাদিস ৫৫৬ (সহিহ)

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي خَمِيصَةٍ ذَاتِ أَعْلاَمٍ فَنَظَرَ إِلَى عَلَمِهَا فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ ‏ "‏ اذْهَبُوا بِهَذِهِ الْخَمِيصَةِ إِلَى أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ وَائْتُونِي بِأَنْبِجَانِيِّهِ فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا فِي صَلاَتِي ‏"‏ ‏.‏

হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একখানা নকশা ও কারুকার্য করা চাদরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে দাঁড়ালেন। সালাতের মধ্যে তিনি এর নকশার প্রতি দেখতে থাকলেন। (অর্থাৎ- কাপড়খানার নকশা ও কারুকার্য সালাতে তার একাগ্রতা নষ্ট করে দিলো।) তাই সালাত শেষে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন এ চাদরখানা নিয়ে আবূ জাহম ইবনু হুযায়ফাহ-এর কাছে যাও। আর আমাকে তার কম্বলখানা এনে দাও। কারণ এ চাদরখানা এখন সালাতের মধ্যে আমাকে অন্যমনস্ক করে ফেলছে। (ইসলামী ফাউন্ডেশন ১১১৯, ইসলামীক সেন্টার)

সূত্র: https://sunnah.com/muslim:556b

## সম্পর্কিত প্রশ্ন

**নামাজে ঘড়ির দিকে তাকালে কি নামাজ ভেঙে যায়?**
না, শুধু সময় দেখলে এবং মুখে কিছু না বললে নামাজ ভাঙে না, কিন্তু এটা অনুচিত।

**নামাজের মধ্যে সময়ের হিসাব কীভাবে রাখব?**
যথাসম্ভব ঘড়ি না দেখে আন্দাজ করে নামাজ পড়বেন। একটু এদিক-সেদিক হয়ে সামান্য ক্ষতি হলে সেটা মেনে নেবেন।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/namazer-moddhe-ghori-dekhle-namaz-bhenge-jabe-ki
