# পীরের মুরিদ না হলে কি জান্নাতে যাওয়া যাবে না?

> স্বামী ভুল পথে আহ্বান করছেন, তাই তাঁর এই নির্দেশ মানবেন না। বরং তাঁকে তাওহীদ ও সুন্নতের দাওয়াত দিন, আলেমদের মাধ্যমে কাউন্সেলিং করান এবং হেদায়েতের জন্য দোয়া করুন। ঈমান যাওয়ার মতো অবস্থায় চলে গেলে তাঁর সাথে সংসার করাও নাজায়েজ হতে পারে, তাই পুরো পরিস্থিতি জানিয়ে কোনো ভালো মুফতি বা ফতোয়া বিভাগ থেকে সমাধান নিন।

**প্রশ্ন:** আমার স্বামী একজন পীরকে বিশ্বাস করেন। কিন্তু সে পীর নামাজ পড়ে না, শুক্রবার জুমার সালাতও আদায় করে না। আমাকে বলে তার মুরিদ হতে। তিনি বলেন, জান্নাতে যেতে হলে দুনিয়াতে পীরের হাত ধরতে হয়, তা না হলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। এটা কি সত্যি?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, আপনার স্বামী ভুলে আছেন এবং ভুল পথে আপনাকে আহ্বান করছেন। তাই তাঁর এই নির্দেশ আপনি মানবেন না।

বরং তাঁকে তাওহীদ ও সুন্নতের দাওয়াত দেবেন, বোঝানোর চেষ্টা করবেন এবং আলেমদের মাধ্যমে কাউন্সেলিং করানোর চেষ্টা করবেন। এটাই আপনার কর্তব্য। সেই সাথে তাঁর হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।

তিনি যদি ঈমান যাওয়ার মতো পরিবেশ-পরিস্থিতির লেভেলে চলে যান, তাহলে তাঁর সাথে সাংসারিক জীবন যাপন করাও ঐ দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বা নাজায়েজ হতে পারে।

এটা জানার জন্য তাঁর পুরো অবস্থা ও পরিস্থিতি কোনো ভালো মুফতি বা ফতোয়া বিভাগে গিয়ে বিস্তারিত বর্ণনা করে সমাধান নেওয়ার চেষ্টা করবেন। আসুন ফাউন্ডেশনের অফিস টাইমে যেকোনো অফিস দিনে এলে আলেমগণ আপনাকে এ বিষয়ে সাহায্য করতে পারেন, ইনশাআল্লাহ।

## মূল কথা

- স্বামীর ভুল নির্দেশ মানা যাবে না
- তাওহীদ ও সুন্নতের দাওয়াত দেওয়া কর্তব্য
- আলেমদের মাধ্যমে কাউন্সেলিং ও হেদায়েতের দোয়া
- ঈমান যাওয়ার মতো অবস্থা হলে সংসারও নাজায়েজ হতে পারে
- বিস্তারিত জানিয়ে ফতোয়া বিভাগ থেকে সমাধান নেওয়া

## দলিল ও রেফারেন্স

### সহিহ বুখারি, হাদিস ৭২৫৭ (সহিহ)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ جَيْشًا وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلاً، فَأَوْقَدَ نَارًا وَقَالَ ادْخُلُوهَا‏.‏ فَأَرَادُوا أَنْ يَدْخُلُوهَا، وَقَالَ آخَرُونَ إِنَّمَا فَرَرْنَا مِنْهَا، فَذَكَرُوا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِلَّذِينَ أَرَادُوا أَنْ يَدْخُلُوهَا ‏"‏ لَوْ دَخَلُوهَا لَمْ يَزَالُوا فِيهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ ‏"‏‏.‏ وَقَالَ لِلآخَرِينَ ‏"‏ لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ، إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ ‏"‏‏.‏

‘আলী (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ক্ষুদ্র সেনাদল পাঠালেন এবং এক ব্যক্তিকে তাঁদের ‘আমীর নিযুক্ত করে দিলেন। তিনি (‘আমীর) আগুন জ্বালালেন এবং বললেন, তোমরা এতে প্রবেশ কর। কতক লোক তাতে প্রবেশ করতে যাচ্ছিল। তখন অন্যরা বলল, আমরা তো (মুসলিম হয়ে) আগুন থেকে পালাতে চেয়েছি। অতঃপর তারা এ ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট জানাল। তখন যাঁরা আগুনে প্রবেশ করতে চেয়েছিলেন তাদেরকে বললেনঃ যদি তারা তাতে প্রবেশ করত তাহলে ক্বিয়ামাত (কিয়ামত) পর্যন্তই সেখানে থাকত। আর অন্যদেরকে বললেনঃ আল্লাহর নাফরমানীর কাজে কোনরূপ আনুগত্য নেই। আনুগত্য করতে হয় কেবলমাত্র ন্যায়সঙ্গত কাজে। [৪৩৪০] (আধুনিক প্রকাশনী- ৬৭৫০, ইসলামিক ফাউন্ডেশন)

সূত্র: https://sunnah.com/bukhari:7257

## সম্পর্কিত প্রশ্ন

**পীরের মুরিদ না হলে কি জান্নাতে যাওয়া যাবে না?**
শায়খের উত্তর অনুযায়ী স্বামী ভুল পথে আহ্বান করছেন। তাঁর এই নির্দেশ মানা যাবে না, বরং তাঁকে তাওহীদ ও সুন্নতের দাওয়াত দিতে হবে।

**স্বামী ভুল বিশ্বাসে থাকলে স্ত্রী কী করবে?**
আলেমদের মাধ্যমে কাউন্সেলিং করাবে এবং হেদায়েতের জন্য দোয়া করবে। অবস্থা ঈমান যাওয়ার মতো হলে ফতোয়া বিভাগ থেকে সমাধান নিতে হবে।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/pirer-murid-na-hole-jannate-jaoa-jabe-na-ki
