# পরীক্ষার্থীদের জন্য ইসলামী নির্দেশনা কী?

> পরীক্ষা সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ভালো হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। পরীক্ষা আমানতদারির সাথে দেওয়াও একটি পরীক্ষা, তাই নকল বা কোনো অসদুপায় নেওয়া যাবে না, আল্লাহর ভয় রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে যা পাব তাতেই কল্যাণ আছে।

**প্রশ্ন:** এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো নির্দেশনা থাকলে মেহেরবানী করে জানাবেন।

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, পরীক্ষা যেন সহজ হয় সেজন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে হবে এবং পরীক্ষা ভালো হওয়ার জন্য শিক্ষার্থীদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।

পরীক্ষা আমানতদারির সাথে দিতে পারাটাও একটা পরীক্ষা। সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। জাগতিক পরীক্ষা যদি কোনোভাবে খারাপও হয়, আমাদের তাকওয়ার পরীক্ষায় যেন ফেল না করি, সেজন্য সততার সাথে পরীক্ষা দিতে হবে।

নকল বা কোনো প্রকার অসদুপায় অবলম্বন করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখতে হবে এবং অন্তরে এই বিশ্বাস থাকতে হবে যে, এর মাধ্যমে আমি যেটুকু পাব সেটুকুই আমার জন্য কল্যাণকর।

## মূল কথা

- পরীক্ষা সহজ হওয়ার জন্য দোয়া করা
- ভালো ফলাফলের জন্য সর্বাত্মক চেষ্টা করা
- আমানতদারির সাথে পরীক্ষা দেওয়াও একটি পরীক্ষা
- নকল বা অসদুপায় নেওয়া যাবে না
- যা পাব তাতেই কল্যাণ আছে, এই বিশ্বাস রাখা

## সম্পর্কিত প্রশ্ন

**পরীক্ষার আগে কী করা উচিত?**
আল্লাহর কাছে পরীক্ষা সহজ হওয়ার দোয়া করা এবং ভালো করার জন্য সর্বাত্মক চেষ্টা করা।

**পরীক্ষায় নকল করা কি জায়েজ?**
না। নকল বা কোনো প্রকার অসদুপায় অবলম্বন করা যাবে না, অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/porikkharthider-jonno-islami-nirdeshona-ki
