# প্রাণীর ছবি প্রিন্ট হয় এমন টেক্সটাইল কারখানায় চাকরি করা যাবে কি?

> বেশিরভাগ কাজ হালাল হলে এবং হারাম কাজ দুই-চারটা হলে আপনার পুরো উপার্জন হারাম হবে না। তবে যেটুকু হারাম কাজে আপনার ভূমিকা আছে, সেটুকু হারামের সহযোগিতা হিসেবে অবশ্যই হারাম হবে। তাই বিকল্প কোনো পথ খোলা থাকলে সেই পথে যাওয়ার চেষ্টা করা দরকার।

**প্রশ্ন:** টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ারের দেওয়া বিভিন্ন ধরনের কার্টুন ও প্রাণীর ছবি প্রিন্ট করা হয়, সেখানে চাকরি করা যাবে কি? একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ের দায়িত্ব পালন করতে হয়; সে দৃষ্টিতে এটি জায়েজ হবে কি?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, আপনার বেশিরভাগ কাজ যদি হালাল হয় এবং এরকম দুই-চারটা কাজ হয়, তাহলে আপনার পুরো উপার্জন হারাম হবে না।

তবে হ্যাঁ, যেটুকু হারাম, সেটুকুর জন্য আপনার যে ভূমিকা, আপনি যে সেটির জন্য কাজ করছেন, সেটুকু অবশ্যই হারামের সহযোগিতা হিসেবে হারাম হবে।

অতএব বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকলে সেই পথে যাওয়ার চেষ্টা করা দরকার।

## মূল কথা

- বেশিরভাগ কাজ হালাল হলে পুরো আয় হারাম হয় না
- হারাম কাজে ভূমিকা রাখলে সেটুকু হারামের সহযোগিতা
- বিকল্প পথ থাকলে সেদিকে যাওয়ার চেষ্টা করা দরকার

## দলিল ও রেফারেন্স

### সূরা আল-মায়িদা, আয়াত ২ (5:2)

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحِلُّواْ شَعَٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَلَا ٱلۡهَدۡيَ وَلَا ٱلۡقَلَٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ يَبۡتَغُونَ فَضۡلࣰ ا مِّن رَّبِّهِمۡ وَرِضۡوَٰنࣰ اۚ وَإِذَا حَلَلۡتُمۡ فَٱصۡطَادُواْۚ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ أَن صَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ أَن تَعۡتَدُواْۘ وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিদর্শনসমূহ [১], পবিত্র মাস, কুরবানীর জন্য কা’বায় পাঠানো পশু, গলায় পরান চিহ্নবিশিষ্ট পশু এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষলাভের আশায় পবিত্র ঘর অভিমুখে যাত্রীদেরকে বৈধ মনে করবে না [২]। আর যখন তোমরা ইহরামমুক্ত হবে তখন শিকার করতে পার [৩]। তোমাদেরকে মস্‌জিদুল হালামে প্রবেশে বাঁধা দেয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে [৪]। নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে [৫] এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না। আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর।

## সম্পর্কিত প্রশ্ন

**কার্টুন বা প্রাণীর ছবি প্রিন্ট হয় এমন কারখানায় চাকরির আয় কি পুরোটা হারাম?**
শায়খ আহমাদুল্লাহর মতে বেশিরভাগ কাজ হালাল হলে পুরো আয় হারাম হবে না, তবে হারাম অংশে আপনার ভূমিকা হারামের সহযোগিতা হিসেবে হারাম হবে।

**বিকল্প থাকলে কী করব?**
বিকল্প পথ খোলা থাকলে সেদিকে যাওয়ার চেষ্টা করা দরকার।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/praner-chobi-print-hoy-textile-karkhanay-chakri
