# কোরবানির পশুর গলায় ফুলের মালা দেওয়া জায়েজ কি?

> কোরবানির পশুর গলায় ফুলের মালা ঝোলানো মৌলিকভাবে নাজায়েজ নয়, আনন্দের অংশ হিসেবে এটা করা যায়। কিন্তু মালা পরিয়ে এলাকায় প্রদক্ষিণ করা, মানুষকে দেখানো, বাহবা নেওয়া বা নিজের অবস্থান জানানোর উদ্দেশ্য থাকলে সেটা নাজায়েজ হবে।

**প্রশ্ন:** কোরবানির পশুর গলায় ফুলের মালা ঝোলানো জায়েজ আছে কিনা?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, কোরবানির পশুর গলায় ফুলের মালা ঝোলানো মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। আনন্দের অংশ হিসেবে আপনি পশুকে বরণ করে নিলেন, সে হিসেবে মালা ঝোলানো মৌলিকভাবে নাজায়েজ নয়।

কিন্তু মালা ঝুলিয়ে সেটাকে এলাকায় এলাকায় প্রদক্ষিণ করা, মানুষকে দেখানো, এই প্রদর্শনের জায়গা থেকে যদি হয়, অর্থাৎ মানুষকে দেখানো, বাহবা নেওয়া, নিজেদের অবস্থান জানানো এসব উদ্দেশ্য থাকে, তাহলে সেটা নাজায়েজ হয়। মালার কারণে নয়, ভিন্ন কারণে, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যের কারণে নাজায়েজ হয়।

## মূল কথা

- ফুলের মালা ঝোলানো মৌলিকভাবে নাজায়েজ নয়
- আনন্দের অংশ হিসেবে করা যায়
- মালা পরিয়ে এলাকায় ঘুরিয়ে দেখানো ও বাহবা নেওয়ার উদ্দেশ্য থাকলে নাজায়েজ

## দলিল ও রেফারেন্স

### সহিহ বুখারি, হাদিস ৬৪৯৯ (সহিহ)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ،‏.‏ وَحَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ جُنْدَبًا، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَيْرَهُ فَدَنَوْتُ مِنْهُ فَسَمِعْتُهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ ‏"‏‏.‏

সালামাহ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি জুনদুবকে বলতে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি ছাড়া আমি অন্য কাউকে ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন’ এমন বলতে শুনিনি। আমি তাঁর নিকট গেলাম এবং তাঁকে বলতে শুনলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি লোক শোনানো ‘ইবাদাত করে আল্লাহ্ এর বিনিময়ে তার ‘লোক-শোনানোর উদ্দেশ্য প্রকাশ করে দেবেন’। আর যে ব্যক্তি লোক-দেখানো ‘ইবাদাত করবে আল্লাহর এর বিনিময়ে তার ‘লোক দেখানোর উদ্দেশ্য প্রকাশ করে দেবেন’। [1] [৭১৫২; মুসলিম ৫৩/৫, হাঃ ২৯৮৬] (আধুনিক প্রকাশনী- ৬০৪৯, ইসলামিক ফাউন্ডেশন)

সূত্র: https://sunnah.com/bukhari:6499

## সম্পর্কিত প্রশ্ন

**কোরবানির পশুকে মালা পরিয়ে এলাকায় ঘোরানো যাবে কি?**
মানুষকে দেখানো, বাহবা নেওয়া বা নিজের অবস্থান জানানোর উদ্দেশ্যে হলে নাজায়েজ।

**কোরবানির পশুর গলায় মালা দেওয়া কি মৌলিকভাবে হারাম?**
না, মৌলিকভাবে নাজায়েজ নয়। আনন্দের অংশ হিসেবে দেওয়া যায়।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/qurbanir-poshur-galay-fuler-mala-dewa-jayez-ki
