স্বামী বাচ্চা নিতে না দিলে ও তালাকের হুমকি দিলে করণীয় কী?
সংক্ষিপ্ত উত্তর
স্বামী বাচ্চা নিতে না দিলে এবং তালাকের হুমকি দিলে স্ত্রী তাঁর আনুগত্য করলে স্ত্রীর গুনাহ হবে না। তবে স্বামী যা করছেন, বিশেষ করে ওষুধ খাইয়ে ভ্রূণ নষ্ট করা, সেটা নাজায়েজ, গুনাহ ও হারাম কাজ। এর জন্য তাঁকে ইস্তেগফার ও তওবা করতে হবে।
প্রশ্ন
আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না। একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে। সে জানিয়ে দিয়েছে আর নেবে না। এতে আমার শাশুড়ি উসকানি দেন, বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাইবোন ও বাবা-মাকে দেখতে বলেন। বাচ্চা নিলে তালাক দেবে বলে হুমকি দিয়েছে। এমতাবস্থায় আমি কী করব?
বিস্তারিত উত্তর
শায়খ আহমাদুল্লাহ প্রশ্নকারী বোনকে বলেন, আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন এবং তালাক দেওয়ার মতো হুমকি দেন, তাহলে তাঁর আনুগত্য করলে আপনার গুনাহ হবে না।
তবে আপনার স্বামী যা করছেন, সেটা অবশ্যই নাজায়েজ, গুনাহ ও হারাম কাজ। বিশেষ করে কনসিভ করার পর ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করা রীতিমতো শিশু হত্যা বা ভ্রূণ হত্যা।
এই গুনাহের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। তাঁকে ইস্তেগফার করতে হবে এবং তওবা করতে হবে। না হলে এ ধরনের গুনাহ মানুষের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ মাফ করুন।
মূল কথা
- স্বামীর তালাকের হুমকিতে আনুগত্য করলে স্ত্রীর গুনাহ হবে না
- ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করা হারাম
- এটা ভ্রূণ হত্যার মতো গুনাহ
- স্বামীকে ইস্তেগফার ও তওবা করতে হবে
এ বিষয়ে আরও প্রশ্ন
স্বামী তালাকের হুমকি দিয়ে বাচ্চা নিতে না দিলে স্ত্রীর গুনাহ হবে কি?
না, আনুগত্য করলে স্ত্রীর গুনাহ হবে না।
ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করা কি জায়েজ?
না, এটা নাজায়েজ, হারাম ও ভ্রূণ হত্যার মতো গুনাহ। এর জন্য তওবা করতে হবে।
সর্বশেষ update:১৩ নভেম্বর ২০২৬