# স্বামীর রাগ কমানোর আমল কী?

> রাগ নিয়ন্ত্রণে বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া খুব কার্যকর। স্বামীর খাবার ও পানীয়তে সাতবার এটি পড়ে ফুঁ দিয়ে তাঁকে খাওয়াতে পারেন। এছাড়া ক্রোধ দমন নিয়ে মোটিভেশনাল বক্তব্য শোনাতে এবং এ বিষয়ে ভালো বই দিতে পারেন।

**প্রশ্ন:** আমার জামাইয়ের অনেক রাগ, তার রাগ কমানোর জন্য কী করতে পারি?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, রাগ বা ক্রোধ দমন করার জন্য প্রথমত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ খুব কার্যকর। বেশি বেশি এটি পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

তিনি যেসব খাবার ও পানীয় গ্রহণ করেন, সেগুলোতে সাতবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফুঁ দিয়ে খাওয়াতে পারেন। শায়খ বলেন, এটা অভিজ্ঞতায় প্রমাণিত যে অনেক সময় এতে রাগ প্রশমিত হয়।

এছাড়া ক্রোধ দমন নিয়ে বিভিন্ন মোটিভেশনাল স্পিচ তাঁকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে, সেগুলো তাঁকে দিতে পারেন। আল্লাহ তাঁর ইসলাহ ও সংশোধন নসিব করুন।

## মূল কথা

- বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া
- খাবার ও পানীয়তে সাতবার পড়ে ফুঁ দেওয়া
- ক্রোধ দমনের মোটিভেশনাল বক্তব্য শোনানো
- এ বিষয়ে ভালো বই দেওয়া

## দলিল ও রেফারেন্স

### সহিহ বুখারি, হাদিস ৩২৮২ (সহিহ)

حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَجُلاَنِ يَسْتَبَّانِ، فَأَحَدُهُمَا احْمَرَّ وَجْهُهُ وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ، لَوْ قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ‏.‏ ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ ‏"‏‏.‏ فَقَالُوا لَهُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ تَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ ‏"‏‏.‏ فَقَالَ وَهَلْ بِي جُنُونٌ

সুলাইমান ইবনু সুরাদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে উপবিষ্ট ছিলাম। তখন দু’জন লোক গালাগালি করছিল। তাদের এক জনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি দু’আ জানি, যদি এ লোকটি তা পড়ে তবে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে আ‘ঊযুবিল্লাহি মিনাশ শায়তান’’-আমি শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। তবে তার রাগ চলে যাবে। তখন তাকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি? (৬০৪৮, ৬১১৫) (মুসলিম ৪৫/৩০ হাঃ ২৬১০) (আধুনিক প্রকাশনীঃ ৩০৪০, ইসলামিক ফাউন্ডেশনঃ)

সূত্র: https://sunnah.com/bukhari:3282

### সহিহ বুখারি, হাদিস ৬১১৪ (সহিহ)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ ‏"‏‏.‏

لِقَوْلِ اللَّهِ تَعَالَى: (وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ)، (الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ) মহান আল্লাহর বাণীঃ যারা বড় বড় পাপ এবং অশ্লীল কার্যকলাপ হতে বেঁচে চলে এবং রাগান্বিত হয়েও ক্ষমা করে। (সূরাহ আশ্-শূরা ৪২/৩৭)। এবং আল্লাহর বাণী) যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে) ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন। (সূরাহ আলে ইমরান ৩/১৩৪)। ৬১১৪. আবূ হুরাইরাহ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়। বরং সেই আসল বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। [মুসলিম ৪৫/৩০, হাঃ ২৬০৯, আহমাদ ৭২২৩] (আধুনিক প্রকাশনী- ৫৬৭৪, ইসলামিক ফাউন্ডেশন)

সূত্র: https://sunnah.com/bukhari:6114

## সম্পর্কিত প্রশ্ন

**রাগ কমাতে কোন দোয়া পড়া ভালো?**
শায়খ আহমাদুল্লাহ বলেন, বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা খুব কার্যকর।

**রাগী স্বামীকে কীভাবে সাহায্য করা যায়?**
তাঁর খাবার ও পানীয়তে সাতবার আউযুবিল্লাহ পড়ে ফুঁ দেওয়া, ক্রোধ দমনের মোটিভেশনাল বক্তব্য শোনানো এবং এ বিষয়ে ভালো বই দেওয়া যায়।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/shamir-rag-komanor-amol-ki
