দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

শ্বশুরবাড়ির দেওয়া গরু দিয়ে কোরবানি দিলে হবে কি?

বিয়ে ও পরিবারপর্ব ২৬৩উত্তর: শায়খ আহমাদুল্লাহ

সংক্ষিপ্ত উত্তর

সামাজিক বাধ্যবাধকতায় বা যৌতুক হিসেবে দেওয়া গরু নেওয়া জায়েজ নয়, সেটা গুনাহের কথা। আর কোনো বাধ্যবাধকতা ছাড়া খুশিমনে নিজেদের সামর্থ্য থেকে উপহার দিলে নেওয়া জায়েজ এবং সেই পশু দিয়ে কোরবানি হবে। তবে কাকে দেওয়া হলো, মেয়েকে নাকি জামাইকে, সেটা স্পষ্ট করা ভালো।

পূর্ণ অনুষ্ঠানের এই অংশে উত্তরটি আছে — শায়খ আহমাদুল্লাহ

প্রশ্ন

শ্বশুরবাড়ি থেকে পাওয়া গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি সিদ্ধ হবে কিনা?

বিস্তারিত উত্তর

শায়খ আহমাদুল্লাহ বলেন, শ্বশুরবাড়ি থেকে কোরবানির পশু যদি সামাজিক বাধ্যবাধকতার কারণে দেওয়া হয়, অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন নিরুপায় হয়ে, যৌতুক হিসেবে বা সামাজিক নিয়ম মানতে গিয়ে দেন, সন্তুষ্টচিত্তে নিজেদের থেকে উপহার হিসেবে দেননি, সিস্টেম আছে বলে দিচ্ছেন, অনেক সময় দেখা যায় শ্বশুররা কষ্ট করে টাকা জোগাড় করে এটা করেন, এভাবে দেওয়া হলে সেটা গ্রহণ করা জায়েজ নয়। এটা গুনাহের কথা, যৌতুক হিসেবে নাজায়েজ।

আর যদি সেরকম বাধ্যবাধকতা না থাকে, তাঁরা অসন্তুষ্ট চিত্তে দেননি, বরং খুশি হয়ে নিজেদের অনেক আছে সেখান থেকে উপহার দিয়েছেন, তাহলে সেটা দেওয়া-নেওয়া জায়েজ।

কিন্তু এটা যেহেতু সামাজিক কালচারে পরিণত হয়েছে এবং এর কারণে অসচ্ছল মানুষও দিতে বাধ্য হচ্ছেন, তাই এই কালচারটা এভয়েড করা এবং সমাজ থেকে দূর করা জরুরি। মেয়ের বাবার বাড়ি থেকে গরু-ছাগল আসবে, এই কালচার থাকা উচিত নয়। উভয়পক্ষ থেকে হাদিয়া দেওয়ার জন্য হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একপক্ষের, বিশেষ করে মেয়ের বাবা হওয়ার কারণে এরকম হাদিয়া দিতে হওয়া কোনো ভালো সংস্কৃতি নয়। এতে অসচ্ছলদের উপর চাপ তৈরি হয়।

এরপরও যদি পরস্পর গিফট দেন, এবং সন্তুষ্টচিত্তে কোনো বাধ্যবাধকতার বাইরে থেকে দেন, তাহলে সেই গিফটের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। তবু কালচারটাকে এপ্রিশিয়েট করা উচিত নয়।

আরেকটা বিষয় হলো, শ্বশুরবাড়ি থেকে যে গরু বা ছাগল দেওয়া হলো, এটা কাকে দেওয়া হলো, মেয়েকে নাকি মেয়ের জামাইকে, ছেলের বাড়ি থেকে দিলে কাকে, এটা স্পষ্ট করা উচিত। মেয়েকে দেওয়া হলে মেয়ের পক্ষ থেকে কোরবানি হবে। ছেলেকে দেওয়া হলে ছেলের পক্ষ থেকে। আর স্পষ্ট না করে ফ্যামিলিকে দিয়ে দেওয়া হলে পরিবারের মানুষজন যার পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে, তার পক্ষ থেকে। বাবা যদি বলেন, মা তোমাকে দিলাম বা জামাইকে বলেন, বাবা তোমাকে দিলাম, তাহলে তার পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হবে।

মূল কথা

  • বাধ্যবাধকতায় বা যৌতুক হিসেবে দেওয়া পশু নেওয়া জায়েজ নয়
  • খুশিমনে স্বেচ্ছায় উপহার দিলে নেওয়া জায়েজ ও কোরবানি হবে
  • এই কালচার এড়ানো ও দূর করা দরকার
  • কাকে দেওয়া হলো, মেয়েকে নাকি জামাইকে, তা স্পষ্ট করা ভালো
  • উপহার উভয়পক্ষ থেকে হলে ভিন্ন কথা, একপক্ষের বাধ্যবাধকতা ভালো সংস্কৃতি নয়

এ বিষয়ে আরও প্রশ্ন

শ্বশুরবাড়ি থেকে দেওয়া গরু কখন নেওয়া জায়েজ নয়?

যখন সামাজিক বাধ্যবাধকতায় বা যৌতুক হিসেবে, নিরুপায় হয়ে দেওয়া হয়। সেটা গুনাহের কথা।

খুশিমনে উপহার দিলে কি সেই পশু দিয়ে কোরবানি হবে?

হ্যাঁ, কোনো বাধ্যবাধকতা ছাড়া সন্তুষ্টচিত্তে দিলে সেটা জায়েজ এবং তা দিয়ে কোরবানি হবে।

কার পক্ষ থেকে কোরবানি হবে?

মেয়েকে দেওয়া হলে মেয়ের পক্ষ থেকে, জামাইকে দেওয়া হলে জামাইয়ের পক্ষ থেকে। ফ্যামিলিকে দেওয়া হলে পরিবার যার পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে।

#শ্বশুরবাড়ির গরু#যৌতুক#কোরবানির পশু#উপহার

সর্বশেষ update:১৩ নভেম্বর ২০২৬