# স্ত্রী জেনা করলে স্বামীর করণীয় কী?

> স্ত্রীর মধ্যে পরিবর্তনের আশা না থাকলে তাকে ছেড়ে দেওয়ার অধিকার স্বামীর আছে এবং সন্তানদের কথা ভেবে বিচ্ছেদ করা বরং ভালো। তবে স্ত্রী নিজেকে মুসলিম দাবি করলে এবং ঈমান ঠিক থাকলে গুনাহে লিপ্ত থাকলেও বিয়ে নষ্ট হয় না। সংশোধনের আশায় রেখে দিতে চাইলে তা-ও জায়েজ।

**প্রশ্ন:** আমার এক ভাই এখন প্রবাসী। সেখানে ক্রিশ্চিয়ান মেয়েকে মুসলমান বানিয়ে বিবাহ করেছেন। বিবাহের পর থেকে এখনো পর্যন্ত স্ত্রী অনৈতিক, অনৈসলামিক কাজ, এমনকি জেনাও করে। ছেলেমেয়ে তিনজন হয়ে গেছে। আমার ভাইয়ের করণীয় কী?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, স্ত্রীর মধ্যে যদি পরিবর্তনের আশা না থাকে এবং আশঙ্কা হয় যে তিনি এরকমই থাকবেন বা আরও খারাপ হতে পারেন, তাহলে তাকে ত্যাগ করার অধিকার অবশ্যই স্বামীর আছে। বিশেষ করে সন্তানদের কথা ভেবে যদি তিনি বিচ্ছেদের উদ্যোগ নেন, সেটা তাঁর জন্য বরং বেটার হবে।

কিন্তু ওই ভদ্রমহিলা যদি নিজেকে মুসলিম দাবি করেন এবং তাঁর ঈমান ঠিক থাকে, শুধু কর্ম খারাপ থাকে অর্থাৎ গুনাহে লিপ্ত থাকেন, তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে না।

তারা চাইলে সম্পর্ক রক্ষা করতে পারেন। বিশেষ করে তাকে রেখে সংশোধন করা যাবে, এই আশা থেকে যদি রাখতে চান তাহলে তা জায়েজ আছে।

## মূল কথা

- পরিবর্তনের আশা না থাকলে স্ত্রীকে ছেড়ে দেওয়ার অধিকার স্বামীর আছে
- সন্তানদের কথা ভেবে বিচ্ছেদ করা বরং ভালো
- স্ত্রী নিজেকে মুসলিম দাবি করলে ও ঈমান ঠিক থাকলে গুনাহের কারণে বিয়ে নষ্ট হয় না
- সংশোধনের আশায় রেখে দিতে চাইলে তা জায়েজ

## সম্পর্কিত প্রশ্ন

**স্ত্রী গুনাহ করলে কি বিয়ে ভেঙে যায়?**
শায়খের উত্তর অনুযায়ী স্ত্রী নিজেকে মুসলিম দাবি করলে এবং তাঁর ঈমান ঠিক থাকলে গুনাহের কারণে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যায় না।

**স্ত্রীকে রেখে সংশোধনের চেষ্টা করা যাবে কি?**
হ্যাঁ, সংশোধন করা যাবে এই আশা থেকে রাখতে চাইলে তা জায়েজ আছে।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/stri-jena-korle-shamir-koronio
