লেনদেন ও ব্যবসা: প্রশ্ন ও উত্তর
ব্যবসা, চাকরি, ব্যাংক, ঋণ, সুদ ও লেনদেনের বিধান।
-
ব্যাংকের লোন শোধ না করে মারা গেলে কী হবে?
ব্যাংকের লোন সাধারণত সুদভিত্তিক, তাই এটা নেওয়া গুনাহ; এর জন্য তওবা করতে হবে এবং আর কখনো সুদে জড়াবেন না বলে সংকল্প করতে হবে। লোন শোধের সর্বোচ্চ…
-
মসজিদের ফান্ডের টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে চাষ করা জায়েজ কি?
মসজিদের ফান্ডের টাকা হারানোর জোরালো আশঙ্কা না থাকলে এবং সবাই বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে পুরো লাভ মসজিদ পেলে এই কাজ জায়েজ। শায়খ আহমাদুল্লাহ বলেন,…
-
লোন নিয়ে বাইক কেনা যাবে কি?
লোন নিয়ে বাইক কেনা যেতেই পারে, তবে লোন পরিশোধের ব্যবস্থা ও সদিচ্ছা থাকতে হবে। শায়খ আহমাদুল্লাহ বলেন, সাধারণ অবস্থায় এটা নাজায়েজ কোনো বিষয় নয়।…
-
রুকিয়ার আগে রোগীর সাথে টাকার চুক্তি করা যাবে কি?
রুকিয়ার জন্য শ্রম, সময় ও দূর থেকে আসার যাতায়াত খরচ থাকে, তাই চুক্তি করা নাজায়েজ নয়। তবে তা অযৌক্তিক, অস্বাভাবিক বা সীমাতিরিক্ত হতে পারবে না।…
-
সহকর্মীর ভাগের বকশিশ খুঁজে না পেলে নিজে রাখা যাবে কি?
সহকর্মীকে আর পাওয়ার সম্ভাবনা না থাকলে যিনি বকশিশ দিয়েছেন তাঁকে জানান। তিনি অনুমতি দিলে নিতে পারবেন, না হলে জায়েজ হবে না।
-
মসজিদের জমি বিক্রির টাকা ব্যাংকে রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি?
না, মসজিদের টাকা ব্যাংকে রেখে লভ্যাংশ ভোগ করা জায়েজ নয়। মূল টাকা শুধু নিরাপত্তার জন্য রাখা যায়, লভ্যাংশ নেওয়া যাবে না।
-
বিদ্যুৎ অফিসের ক্যাশিয়ারের চাকরি হালাল কি?
নিরাপত্তার জন্য টাকা ব্যাংকে জমা দেওয়া মৌলিকভাবে নাজায়েজ বা হারাম কাজ নয়। তাই বিদ্যুৎ অফিসের ক্যাশিয়ারের চাকরি হারাম হওয়ার কোনো কারণ নেই।
-
নিজে চাষ না করে জমি ভাড়া দিয়ে টাকা বা ফসল নেওয়া যাবে কি?
জমি ভাড়া দিয়ে বিঘা প্রতি নির্দিষ্ট টাকা নেওয়া জায়েজ এবং এটা সুদ নয়। ফসলের নির্দিষ্ট শতাংশ নেওয়া অস্পষ্টতার কারণে জায়েজ নয়।
-
ধার নেওয়া বই নষ্ট করে ফেরত দিলে করণীয় কী?
ধার নেওয়া বই আমানত। অবহেলায় নষ্ট করলে ক্ষতিপূরণ চাওয়া যাবে এবং আগের মতো ভালো বই দাবি করার অধিকার আছে।
-
বিক্রয় নিষিদ্ধ বই অন্য বইয়ের সাথে অদল-বদল করা যাবে কি?
না। অদল-বদলও এক প্রকার বিক্রি, তাই যা বিক্রি নিষিদ্ধ তা বিনিময়ও করা যাবে না। হয় নিজে উপকৃত হবেন, নয়তো অন্য কাউকে দিয়ে দেবেন।
-
বাবা সুদি লোন নিয়ে ব্যবসা করলে পরিবারের সবাই গুনাহগার হবে কি?
সুদি লোনের গুনাহ উপার্জনকারীর। প্রাপ্তবয়স্ক নির্ভরশীলদের উচিত নিজেরা উপার্জনের পথ বের করা। নাবালেগ সন্তান বা মহিলাদের কোনো দায় থাকবে না।
-
সিগারেট খাবে জেনেও টাকা ধার দেওয়া যাবে কি?
আপনি যদি জানেন যে আপনার কাছ থেকে ধার নিয়ে সে টাকা দিয়ে হারাম কিছু করবে, তাহলে তাকে টাকা ধার দেওয়া জায়েজ হবে না।
-
সিভিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখা কি জায়েজ?
না, সিভিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখা নাজায়েজ। এটা সীমালঙ্ঘন, আর অবাস্তব বা মিথ্যা কথা লেখা প্রতারণার অন্তর্ভুক্ত। এতে গুনাহ হবে।
-
মেয়েদের অর্নামেন্টসের অনলাইন ব্যবসা কি জায়েজ?
অনলাইনে মেয়েদের অর্নামেন্টসের ব্যবসা মৌলিকভাবে নাজায়েজ নয়। কেউ আপনার অর্নামেন্ট পরে বেপর্দা ঘুরলে তার দায় আপনার ওপর আসবে না, কারণ সেটা ওই…
-
পরীক্ষায় নকল করে পাওয়া বৃত্তির টাকা কি হালাল?
পরীক্ষায় অন্যের খাতা দেখে লেখার ফলেই যদি পুরো বৃত্তিটা এসে থাকে, তাহলে সেই টাকা হালাল নয়। সরকার বা যে কর্তৃপক্ষের কাছ থেকে বৃত্তি পেয়েছেন, তাদের…
-
ডাক্তারের সিরিয়াল আগে পেতে সুপারিশ ধরা কি জায়েজ?
ফোনে বা অন্য উপায়ে করা সিরিয়াল সুপারিশের মাধ্যমে এগিয়ে আনলে যদি অন্য কারো অধিকার নষ্ট না হয়, তাহলে ঠিক আছে। কিন্তু অনেকক্ষণ ধরে যারা সিরিয়াল…
-
হোটেলের ফেলে দেওয়া হাড় বিক্রি করে টাকা নেওয়া কি হালাল?
হোটেল মালিক যদি হাড় ফেলে দিতে বলে থাকেন, তাহলে আপনি আলাদা করে রেখে বিক্রি করলে তা জায়েজ। কিন্তু মালিক যদি রাখতে বলেন বা এর দ্বারা লাভের কোনো পথ…
-
তিন বন্ধু মিলে ব্যবসায় সমান লাভ-ক্ষতি ভাগ করা কি হালাল?
হ্যাঁ, এই ব্যবসা অবশ্যই হালাল। লাভ-ক্ষতি কোন হারে নেবেন, সেটা একান্ত আপনাদের নিজেদের ওপর নির্ভর করে। তিনজন সমান হারে নেওয়ার সিদ্ধান্ত নিলে এটি…
-
বেপর্দা নারীদের কাছে ছোট কাপড় বিক্রির ব্যবসা কি জায়েজ?
আপনার কাছ থেকে কাপড় কিনে কে কীভাবে ব্যবহার করবে বা করবে না, ইনশাআল্লাহ সেই দায় আপনার ওপর বর্তাবে না।
-
অনলাইনে বুস্ট করে প্রোডাক্ট বিক্রি করা কি জায়েজ?
হ্যাঁ, অনলাইনে বুস্ট করে প্রোডাক্ট বিক্রি করা অবশ্যই জায়েজ। এটি নাজায়েজ কাজ নয়।
-
বেপর্দা নারীকে মেহেদি পরিয়ে টাকা ইনকাম করা কি জায়েজ?
নারী নারীকে মেহেদি লাগিয়ে দিয়ে ইনকাম করা জায়েজ। যাকে মেহেদি লাগানো হলো সে পর্দা করবে না বেপর্দা থাকবে, তার দায় মেহেদি লাগিয়ে দেওয়া নারীর ওপর…
-
ব্যবসায় ওজনে বা সংখ্যায় কম দেওয়া কি গুনাহ?
হ্যাঁ, গুনাহ। ১০০টি বিক্রি করলে ১০০টিই দিতে হবে, ৫০টি বিক্রি করলে ৫০টি। ৫ বা ১০টি কম দেওয়া অবশ্যই গুনাহের কাজ। সবাই কম দেয় বলে সেটা জায়েজ হয় না।
-
অনলাইনে আম বিক্রি করে পথে নষ্ট হলে দায় কার?
পৌঁছে দেওয়ার দায়িত্ব যদি বিক্রেতার থাকে, তাহলে পৌঁছানো আমের দায়ও তার। আর কুরিয়ার কস্ট কাস্টমার বহন করলে, বিক্রেতা ভালো আম পাঠালে পরিবহনের সময়…
-
অমুসলিমদের উপাসনালয়ের ডিজাইন করে টাকা নেওয়া জায়েজ কি?
হানাফী ফকিহগণ অমুসলিমদের উপাসনালয়ের ডিজাইন করে টাকা নেওয়াকে অনুত্তম বলেছেন, সরাসরি হারাম বলেননি। তবে আরব আলেমরা এটাকে নাজায়েজ ও গুনাহ বলেছেন,…
-
ব্যবসায় কত শতাংশ লাভ করা জায়েজ? ১০০০ টাকায় কত লাভ?
শরিয়ত ব্যবসায় লাভের কোনো নির্দিষ্ট হার ঠিক করে দেয়নি, এটা স্থান-কাল-পাত্র ভেদে আলাদা হয়। কাস্টমার ও বিক্রেতা দুজনেই খুশি মনে দাম ঠিক করলে শরিয়ত…
-
ট্রাভেল এজেন্সির মাধ্যমে কেউ বিদেশে গিয়ে গুনাহ করলে আমি কি দায়ী?
কেউ বিদেশে গিয়ে কী করবেন, তার দায় আপনার নয়। আপনি তাঁর জন্য বৈধ প্রসিডিউর করে দিলে ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না, কারণ আল্লাহ কুরআনে বলেছেন,…
-
আবাসিক হোটেল ব্যবসা কি হালাল?
হোটেল ব্যবসা মৌলিকভাবে নাজায়েজ নয়, এটা হালাল ব্যবসা। কিন্তু যেসব স্পটে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজের জন্য যায়, সেখানে ব্যবসা করা…
-
সফটওয়্যার কোম্পানিতে হারাম কাজ যুক্ত হলে চাকরি করা যাবে কি?
কোম্পানিতে হারাম কাজ শুরু হলে এবং সেই কাজে যদি আপনাকে নিজে জড়াতে হয়, তাহলে অন্যত্র চাকরির চেষ্টা করতে হবে, কারণ আপনি হারামে সহযোগী হতে পারেন না।…
-
স্বামীর রাখা টাকা না জানিয়ে খরচ করলে কি গুনাহ হবে?
হ্যাঁ, গুনাহ হবে। স্বামী কারও কাছে টাকা রেখে ভুলে গেলে সেটা আমানত, আর আমানতের খেয়ানত করা জায়েজ নয়। দায়িত্ব হলো স্বামীকে স্মরণ করিয়ে টাকা ফেরত…
-
মানুষকে ধার দেওয়া কি সওয়াবের কাজ?
হ্যাঁ, মানুষকে ধার দেওয়া সওয়াবের কাজ। কোনো কোনো হাদিসে ঋণকে দানের চেয়েও উত্তম বলা হয়েছে। যাকে দেবেন তার দানের চেয়ে ঋণের প্রয়োজন বেশি থাকলে দান…