প্রশ্ন-উত্তর পর্ব ২১৩
এই পর্বে ৪৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
পুরো অনুষ্ঠান YouTube-এ-
মহিলারা কি বাবা ও ভাইয়ের সামনে নামাজ পড়তে পারবে?
মাহরাম পুরুষ, যেমন বাবা, ভাই, ছেলে ও স্বামীর সামনে মহিলারা নামাজ পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। মুখমণ্ডল ও দুই হাতের কবজি ছাড়া পুরো শরীর ঢেকে…
নামাজ -
মেয়েরা হাতমোজা পরে অনলাইনে বিজনেস করতে পারবে কি?
ক্যামেরার পেছনে থেকে শুধু হাতমোজা পরা হাত দেখিয়ে প্রোডাক্ট দেখানোয় কোনো অসুবিধা নেই। তবে এসব ক্ষেত্রেও যথাসম্ভব আত্মসম্মানবোধের পরিচয় দিতে হবে…
লেনদেন ও ব্যবসা -
সফরে কসর নামাজ কতদিন পড়া যাবে?
যতদিন পথে থাকবেন ততদিন কসর পড়বেন। গন্তব্যে পৌঁছে ১৫ দিনের কম থাকার নিয়ত থাকলে মুসাফির হিসেবে কসর পড়বেন, আর ১৫ দিনের বেশি এক জায়গায় থাকার নিয়ত…
নামাজ -
অমুসলিম বন্ধুর জন্য কি দোয়া করা যাবে?
অন্য ধর্মাবলম্বী মানুষের জন্য অবশ্যই দোয়া করা যাবে। তাদের জন্য সবচেয়ে বড় ও প্রয়োজনীয় দোয়া হলো হেদায়েতের দোয়া, অর্থাৎ আল্লাহ যেন তাদের…
দৈনন্দিন জীবন -
রমজানে ওমরা করার ফজিলত কী?
হাদিস অনুযায়ী রমজান মাসের ওমরা একটি হজের সমান সওয়াব এনে দেয়। কোনো বর্ণনায় এসেছে, রমজানের একটি ওমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ…
হজ ও উমরাহ -
সুদের টাকা অমুসলিমকে দান করা যাবে কি?
অমুসলিমকে সাহায্য করতে মুসলমান হওয়া শর্ত নয়। সুদ বা হারাম টাকা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দেওয়া ওয়াজিব। অনেক আলেম বলেছেন যাকাতের খাত প্রযোজ্য…
লেনদেন ও ব্যবসা -
খালাতো বোনকে ভালোবাসলে কী করা উচিত?
বিয়ের আগে কোনো মেয়ের প্রতি ভালো লাগা মনে জিইয়ে রাখলে জেনার কল্পনার পথ সহজ হয়। দ্বীনি কারণে খালাতো বোনকে স্ত্রী হিসেবে চাইলে কোনো সম্পর্ক না রেখে…
বিয়ে ও পরিবার -
জন্ম নিয়ন্ত্রণের বিধান কী? জন্ম নিয়ন্ত্রণ করা কি জায়েজ?
স্ত্রীর জীবন ঝুঁকিতে পড়লে বা আরেকটি সন্তান লালন-পালনের মতো কোনো ব্যবস্থা না থাকলে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ করা যায়। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ জায়েজ…
বিয়ে ও পরিবার -
গুনাহের কাজ করার কসম করলে কী করতে হবে? কসমের কাফফারা কী?
গুনাহের কাজ করার কসম রক্ষা করা জরুরি নয়, বরং রক্ষা করাই গুনাহ। কসম ভেঙে কাফফারা দিতে হবে: দশজন মিসকিনকে খাবার দেওয়া অথবা কাপড় দেওয়া অথবা দাস…
তওবা ও গুনাহ -
কাপল জায়নামাজ ব্যবহার করা কি জায়েজ?
কাপল জায়নামাজে মৌলিকভাবে কোনো সমস্যা নেই। জামাতে স্বামী ইমাম হয়ে সামনে দাঁড়াবেন, স্ত্রী দাঁড়াবেন পেছনে, পাশে নয়। তাই জামাতে এটা সিঙ্গেল…
নামাজ -
নামাজে সেজদার আয়াত পড়লে আলাদা সেজদা দিতে হবে কি?
নামাজে সেজদার আয়াত পড়ে সাথে সাথে সেজদা করলে অথবা সেজদার নিয়তে সাথে সাথে রুকুতে চলে গেলে সেজদা আদায় হয়ে যায়। সেজদার আয়াতের পর আরও অনেক আয়াত…
নামাজ -
ফরজ নামাজের শেষ রাকাতে ওযু ছুটে গেলে কী করতে হবে?
নামাজের মধ্যে ওযু ছুটে গেলে ওযু করতে যাবেন। ওযু করে এসে যতটুকু নামাজ বাকি ছিল ততটুকু আদায় করবেন, যেমন শেষ রাকাতের রুকুতে ওযু গেলে ওই রুকু থেকে শুরু…
নামাজ -
কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করানো কি গুনাহ?
কোনো অসুবিধা নেই। অসুস্থতার কারণে হোক বা অন্য কারণে, অন্য কাউকে দিয়ে টয়লেট পরিষ্কার করালে গুনাহ হবে না, ইবাদতের কোনো ক্ষতি হবে না এবং বান্দার হকও…
দৈনন্দিন জীবন -
ডিভোর্স পার্টি করে কেক কাটা কি জায়েজ?
শায়খ আহমাদুল্লাহ ডিভোর্স পার্টি করে কেক কাটা ও উল্লাস করাকে খুবই গর্হিত ও জঘন্য কাজ বলেছেন। ইসলাম বিবাহ বিচ্ছেদকে কখনো ভালো চোখে দেখে না। তালাক…
বিয়ে ও পরিবার -
ভুল সিদ্ধান্ত নিয়ে আফসোস হলে কী করা উচিত?
ভুল সিদ্ধান্ত নেওয়ার পর কোনো ক্ষতি দেখলে বিষয়টি আল্লাহর ওপর ন্যস্ত করতে হবে। আফসোস ও মন খারাপ হতে পারে, কিন্তু একের পর এক আফসোস করে নিজেকে…
আদব ও আখলাক -
মায়ের দ্বিতীয় সংসারের আত্মীয়রা কি নিকটাত্মীয়?
মায়ের দ্বিতীয় স্বামীকে মায়ের দিক বিবেচনায় বাবার মর্যাদা দেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু জন্মদাতা বাবার মতো সদাচরণ ও দায়িত্ব পালন করা জরুরি নয়।…
বিয়ে ও পরিবার -
ফজরের নামাজ সময়মতো পড়তে না পারলে কাজা পড়লে হবে কি?
নিয়মিত বা প্রায়ই ফজরের নামাজ সময়মতো না পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এলার্ম দিয়ে আগে ঘুমানো এবং যারা নামাজ পড়েন তাদের দিয়ে ফোন করানোর মতো সব…
নামাজ -
ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
ঋণ থেকে মুক্তির জন্য প্রথমে সিরিয়াস হতে হবে। প্রয়োজনে জমি-ভিটাসহ যা দরকার বিক্রি করে মানুষের পাওনা মেটাতে হবে। কিছু না থাকলে আয় থেকে একটু একটু…
লেনদেন ও ব্যবসা -
অন্য ধর্মের বাচ্চা দেখে মাশাল্লাহ বলা যাবে কি?
অন্য ধর্মের মানুষের বাচ্চা বা ভালো কিছু দেখে মাশাল্লাহ বলতে কোনো সমস্যা নেই। মাশাল্লাহ মানে আল্লাহ যা চেয়েছেন, তাই আল্লাহর যেকোনো সৃষ্টি দেখে…
দৈনন্দিন জীবন -
ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা কি জায়েজ?
সুদি লোন নিয়ে বাড়ি করা অবশ্যই হারাম। শরিয়াহভিত্তিক পদ্ধতিতে নিলে জায়েজ হতে পারে, যেমন প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী কিনে অতিরিক্ত দামে আপনার কাছে…
লেনদেন ও ব্যবসা -
তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য কী আমল করব?
প্রথমে দেখতে হবে জাদুর মতো কোনো বাধা আছে কি না, প্রয়োজনে ভালো রাকি দিয়ে রুকিয়া করাতে হবে। এরপর আল্লাহর ওপর ভরসা করে চেষ্টা চালাতে হবে, চাহিদা…
বিয়ে ও পরিবার -
যোহর ও আসরে শুধু ফরজ পড়লে কি নামাজ কবুল হবে?
আজান শুনতে না পাওয়া সমস্যা নয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আশপাশে মুসলিম থাকলে জামাতে পড়তে হবে। যোহর ও আসরে শুধু ফরজ পড়লে ফরজ আদায় হয়ে…
নামাজ -
ব্যাংকের ইন্টারেস্ট সংসারে খরচ করলে জমা টাকার যাকাত লাগে কি?
ব্যাংকে রাখা টাকার যাকাত বছর শেষে ঠিকই দিতে হবে, ইন্টারেস্ট সংসারে খরচ করলেও। ইন্টারেস্ট আসলে সুদ, তাই তা নেওয়া জায়েজ নয়। ইসলামী ব্যাংকের প্রফিটও…
যাকাত ও সদকা -
দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কি?
দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে যার দাড়ি কাটা বা সুন্নাহ সম্মত দাড়ি নেই, কর্তৃপক্ষের উচিত নয় তাকে ইমাম নিযুক্ত করা।…
নামাজ -
অসুস্থতার কারণে মা হতে না পারলে সন্তান লাভের কী আমল করব?
সন্তান লাভের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে অনবরত দোয়া করতে হবে, বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে। সাথে সদকা, দুরুদ ও ইস্তেগফার করা এবং ইউনুস,…
সন্তান ও প্যারেন্টিং -
ব্যাংকে পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট রাখলে যাকাত দিতে হবে কি?
হ্যাঁ, ব্যাংকে যত বছর টাকা থাকবে, প্রতি বছরই সেই টাকার যাকাত দিয়ে যেতে হবে। যে টাকা বিভিন্ন স্কিমে রাখা আছে, তারও যাকাত দিতে হবে। যাকাত না দিলে…
যাকাত ও সদকা -
মতের অমিলের কারণে বাবা নাস্তিক বললে সেটা কি ঠিক?
না, ব্যক্তিগত মতপার্থক্যের কারণে কাউকে নাস্তিক বলা অনুচিত। কেউ নাস্তিক না হলে তাকে নাস্তিক বললে যে বলেছে তারই নাস্তিক হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সহিহ…
আদব ও আখলাক -
জমি লিজ দিয়ে বছরে টাকা নেওয়া কি সুদ?
জমি কাউকে দিয়ে যদি বলা হয়, প্রতি বছর এই জমির জন্য আমাকে এত টাকা দিবে, আর জমি তুমি চাষ করে ফসল নিবে, তাহলে এটা জমি ভাড়া দেওয়া, যা জায়েজ। এটা সুদ…
লেনদেন ও ব্যবসা -
শবে মেরাজের রোজা কয়টি ও কত তারিখে রাখতে হয়?
শবে মেরাজের কোনো রোজা কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত নয়। মেরাজ সত্য, কিন্তু কোন তারিখে হয়েছে তা চূড়ান্ত নয়, এ নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে।…
রোজা -
অমুসলিম প্রতিবেশীর পাঠানো ফল খাওয়া যাবে কি?
হ্যাঁ, খেতে পারবেন। অমুসলিম প্রতিবেশী ফল বা হালাল কোনো খাবার পাঠালে তা খেতে কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম অমুসলিমদের দাওয়াত করে খাইয়েছেন এবং…
হালাল-হারাম -
হোস্টেলে অন্য ধর্মের রুমমেটের রান্না করা খাবার খাওয়া যাবে কি?
যদি হালাল হয় তাহলে খেতে পারেন। তারা মাছ রান্না করে দিলে এবং আপনার হালাল মনে হলে খেতে পারবেন। কিন্তু তারা যদি কোনো প্রাণীর গোশত দেয় এবং সেটা তাদের…
হালাল-হারাম -
বাচ্চা নামাজ পড়া দেখলে কান্নাকাটি করলে কী করব?
এই বয়সে বাচ্চার চঞ্চলতা অস্বাভাবিক নয়। নামাজ দেখলে কান্না শয়তানের খোঁচা, দুষ্ট জিনের উপদ্রব বা স্বভাবগত অস্থিরতার কারণে হতে পারে। যথাসম্ভব তাকে…
সন্তান ও প্যারেন্টিং -
মাগরিবের আজানের সময় কিছু খাওয়া কি নিষেধ?
না, মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এমন কথা কোরআন-হাদিসে কোথাও বলা হয়নি। এটা কুসংস্কারজনিত বিশ্বাস। দিন-রাত চব্বিশ ঘণ্টার মধ্যে খাওয়ার…
দৈনন্দিন জীবন -
শাশুড়ি মারা গেলে ছেলের বউ কি তার চেহারা দেখতে পারবে?
আসল বিষয় চেহারা দেখা বা না দেখা নয়, শাশুড়ির হক নষ্ট করার বিষয়টি। দুজন জীবিত থাকতেই পুত্রবধূকে হাতে-পায়ে ধরে হলেও শাশুড়ির কাছ থেকে মাফ চেয়ে…
বিয়ে ও পরিবার -
তিন কন্যার বাবা-মা হওয়ায় খারাপ মন্তব্য শুনলে কী করণীয়?
তিন কন্যার বাবা-মা তো সৌভাগ্যবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়েছেন, জান্নাতের ওয়াদা করেছেন। কেউ খারাপ…
সন্তান ও প্যারেন্টিং -
বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলা যাবে কি? বিদায় জানাতে কী বলা যায়?
আল্লাহ হাফেজ বা ফি আমানিল্লাহ বলায় কোনো অসুবিধা নেই, তবে এগুলোকে সুন্নাহ মনে করা ভুল। সুন্নাহ হলো বিদায়ের সময় বলা, আমি তোমার দ্বীন, আমানত এবং শেষ…
আদব ও আখলাক -
জীবিত মানুষের জন্য জান্নাতের দোয়া করা যাবে কি?
হ্যাঁ, করা যায়। জান্নাত জীবিত বা মৃত যেকোনো ব্যক্তির জন্য চাওয়া যেতে পারে। আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাই, আর চাইলে ফেরদাউস চাইব, যা…
কুরআন, দোয়া ও জিকির -
মুসা (আ.) কি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করেছিলেন? ঘটনা কি সত্য?
যাকে আমরা আজরাইল বলি, তাঁর মূল নাম মালাকুল মউত, মানে মৃত্যুদূত। সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে, মালাকুল মউত মুসা আলাইহিস সালামের জান কবজ করতে এলে তিনি…
ঈমান ও আকিদা -
নকল করে পাস করে চাকরি করলে উপার্জন কি হালাল হবে?
শায়খ আহমাদুল্লাহ উপার্জন হালাল বলেছেন, তবে অসদুপায় অবলম্বন করে সার্টিফিকেট নেওয়া অন্যায়, প্রতারণা ও গুনাহের কাজ। তাই আল্লাহর কাছে তওবা করতে হবে,…
হালাল-হারাম -
স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো দোয়া বা আমল আছে কি?
কোরআনে এমন সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যা পড়লেই স্মৃতিশক্তি বাড়বে। বিশেষ পদ্ধতির নামাজ ও দোয়ার যে হাদিস আছে, তার সনদে মুহাদ্দিসদের অনেকে আপত্তি…
কুরআন, দোয়া ও জিকির -
স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা যাবে কি?
স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করলে গুনাহ হবে না, তবে এটা সুন্নাহ পরিপন্থী ও অনুত্তম কাজ। ছেলে হোক বা মেয়ে, নামের শেষে বাবার নাম, দাদার নাম…
বিয়ে ও পরিবার -
কবর খোঁড়া লোকদের দাওয়াত দিয়ে খাওয়ানো কি ঠিক?
না, এই রেওয়াজ না থাকাই উচিত। মৃত ব্যক্তির জন্য কবর খোঁড়া চ্যারিটি, সেবামূলক কাজ এবং আল্লাহর জন্য করা উচিত, এর বিনিময় নেওয়া উচিত নয়। কবর…
মৃত্যু, জানাজা ও কবর -
জামাতে নামাজের কাতার কোথা থেকে শুরু করতে হয়?
কাতার ইমামের ঠিক মাঝখান থেকে, অর্থাৎ ইমামের পেছন বরাবর শুরু হবে। এরপর ডানে, তারপর বামে, আবার ডানে, আবার বামে, এভাবে ব্যালেন্স করতে করতে কাতার এগিয়ে…
নামাজ -
কেউ নিজ ইচ্ছায় আর্থিক সাহায্য বা উপহার দিলে তা নেওয়া যাবে কি?
কেউ নিজ ইচ্ছায় কোনো সহযোগিতা করলে এবং তা নিলে দ্বীনের বা আপনার কোনো ক্ষতি না হলে নিতে পারেন। অন্য ধর্মের মানুষ দিলেও জায়েজ। তবে সে যদি এর বিনিময়ে…
লেনদেন ও ব্যবসা -
জিন দিয়ে চিকিৎসা করানো যাবে কি?
না, জিনের সাহায্য নেওয়া ইসলামি শরিয়তের দৃষ্টিতে জায়েজ কাজ নয়, এটা নিষিদ্ধ। জিন দিয়ে এভাবে চিকিৎসা করানো না-জায়েজ এবং গুনাহের কাজ।
ঈমান ও আকিদা