দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২১৬

এই পর্বে ৫৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. ভাঙতি রোজা শবে বরাতের পরে রাখা যাবে কি?

    শবে বরাতের পরেও ভাঙতি রোজা রাখা যাবে। মধ্য শাবানের আগে বিগত বছরের কাযা রোজা রাখতে হবে, এমন কোনো কথা নেই। পুরো শাবান মাসের মধ্যেই এটি আদায় করে ফেলা…

    রোজা
  2. সূরা ফাতেহার পর অন্য সূরা মিলাতে বিসমিল্লাহ বলতে হবে কি?

    ফরজ নামাজে সূরা ফাতেহা শেষ করে অন্য সূরা মেলানোর সময় বিসমিল্লাহ পড়ে তারপর সূরা পড়া সুন্নাহ। কোনো কারণে বিসমিল্লাহ না পড়লেও নামাজ আদায় হয়ে…

    নামাজ
  3. নিজের পাওনা টাকা পেতে বাধ্য হয়ে ঘুষ দেওয়া যাবে কি?

    নিজের ন্যায্য অধিকার, যেমন কল্যাণ ফান্ডের জমানো টাকা, ঘুষ ছাড়া পাওয়া না গেলে এবং বাধ্য হলে সেটা দিয়ে আদায় করা যাবে। তবে ঘুষ এড়ানোর সুযোগ থাকলে…

    লেনদেন ও ব্যবসা
  4. সুদে লোন নেওয়া আত্মীয়ের বাড়িতে খাওয়া জায়েজ কি?

    আত্মীয়দের সুদে লোন ছাড়া অন্য হালাল উপার্জনের ব্যবস্থা থাকলে তাদের বাড়িতে খাওয়া জায়েজ। তবে সেই খাবার এড়িয়ে চলতে পারলে সেটাই সবচেয়ে উত্তম ও…

    লেনদেন ও ব্যবসা
  5. ধূমপায়ী ইমামের পিছনে নামাজ হবে কি?

    ইমাম ধূমপান করলে তিনি প্রকাশ্যে গুনাহে লিপ্ত, তাই মসজিদ কর্তৃপক্ষের উচিত তাঁকে সরিয়ে ভালো ইমাম নিয়োগ করা। অন্য মসজিদে বা ভালো ইমামের পিছনে নামাজের…

    নামাজ
  6. তাশাহহুদ ও দরূদের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কি?

    না, তাশাহহুদ, দরূদ শরীফ বা দোয়া মাসূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে না। নামাজে বিসমিল্লাহ পড়া হয় প্রতি রাকাতে সূরা ফাতেহার শুরুতে (আউযুবিল্লাহসহ)…

    নামাজ
  7. ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলা কি সংস্কৃতির বিরুদ্ধে?

    ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ ইসলামী পরিভাষা এবং হাদিসের অংশ। হাদিসে যেভাবে এসেছে হুবহু সেভাবে আরবিতে বলা উত্তম,…

    দৈনন্দিন জীবন
  8. ইসলামে পুরুষের জন্য নির্দিষ্ট পোশাক আছে কি?

    ইসলামে পুরুষ বা নারী কারও জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই, তবে কিছু নীতিমালা আছে। পোশাক শালীন ও মার্জিত হবে, বিপরীত লিঙ্গের বেশ বা অন্য ধর্মের…

    দৈনন্দিন জীবন
  9. পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম কী?

    পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর ওই ওয়াক্তের নামাজ পড়ার আগে গোসল করে নেবেন। এর নিয়ম ফরজ গোসলের নিয়মেরই অনুরূপ, আলাদা কিছু নেই। তিনবার কুলি করবেন,…

    পবিত্রতা (ওযু, গোসল)
  10. কোন গাছের ডাল দিয়ে মেসওয়াক করা উত্তম?

    জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করা সবচেয়ে উত্তম। এটি নানা দিক থেকে উপকারী, আর নবী (সা.) এটি ব্যবহার করতেন বলে হাদিসে এসেছে। অন্য যেকোনো গাছের ডাল বা…

    পবিত্রতা (ওযু, গোসল)
  11. আল্লাহর হেদায়েত পাওয়ার উপায় কী?

    আল্লাহর হেদায়েত পেতে তিনটি কাজ করতে হবে। প্রথমত, আল্লাহর কাছে হেদায়েত কামনা করে দোয়া করা। দ্বিতীয়ত, হেদায়েতের পথে চলার জন্য নিজে চেষ্টা করা,…

    ঈমান ও আকিদা
  12. জাদু বা কুফরি করে কাউকে বশ করা যাবে কি?

    কুফরি বা জাদুর আশ্রয় নিয়ে কাউকে বশ করা সন্দেহাতীতভাবে কুফরি এবং কবিরা গুনাহ, এমন কাজে ঈমান নিয়েই টানাটানি হওয়ার আশঙ্কা থাকে। কাউকে পছন্দ হলে তার…

    ঈমান ও আকিদা
  13. কেউ গীবত করলে শুনলে কি গুনাহ হবে?

    পাশে বসে কেউ অন্যের গীবত করলে আর আপনি তা শুনলে অবশ্যই গুনাহগার হবেন। ঈমানদার হিসেবে গীবত করা এবং শোনা দুটো থেকেই বেঁচে থাকতে হবে। কেউ এমন করলে…

    আদব ও আখলাক
  14. তাহাজ্জুদের নামাজ লম্বা করার উপায় কী?

    যে ছোট সূরাগুলো মুখস্ত আছে সেগুলোই বারবার পড়ে, একটা সূরা কয়েকবার ধীরে ধীরে সুন্দর করে পড়ে তাহাজ্জুদের নামাজ লম্বা করা যায়। পাশাপাশি তুলনামূলক…

    নামাজ
  15. ভুল মানত করলে তা কি পূরণ করতে হবে?

    ভুল মানত পূরণ করা জরুরি নয়। মা অসুস্থ হওয়ায় তাঁকে পাগলা মসজিদে নেওয়ার মানত ভুল, কারণ সেখানে নিলে বিশেষ কল্যাণ হবে ভাবাটাই ভুল। তাই এই মানত পূরণ…

    ঈমান ও আকিদা
  16. যে নারী পরপুরুষকে আমার বর্ণনা দেয়, তার সামনে যাওয়া যাবে কি?

    যে নারী গায়রে মাহরাম পুরুষদের কাছে আপনার চেহারার বর্ণনা দিয়ে বেড়ায়, তাকে অবশ্যই এড়িয়ে চলা উচিত, কারণ এতে অন্যদের কল্পনা-জল্পনার সুযোগ তৈরি হয়…

    নারী বিষয়ক
  17. নিচতলায় কোরআন রেখে উপরতলায় নামাজ পড়া যাবে কি?

    না, কোনো গুনাহ হবে না। মসজিদ বা বাসাবাড়ির নিচের তলায় কোরআন থাকলে উপরের তলায় নামাজ পড়া বা থাকা দোষের নয়, কারণ এতে কোরআনের অবমাননা হয় না।…

    কুরআন, দোয়া ও জিকির
  18. সৎ ভাইদের সাথে কেমন সম্পর্ক রাখা উচিত?

    সৎ ভাইদের সাথে ভ্রাতৃসুলভ সম্পর্ক বজায় রাখা দরকার। তাদের সাথে রক্তের সম্পর্ক আছে, তাই সদাচরণ করা ও খোঁজখবর রাখার দায়িত্ব আছে এবং তারা আত্মীয়ের…

    বিয়ে ও পরিবার
  19. যাকাতের হিসাব কিভাবে করতে হয়?

    যাকাতের হিসাব ঠিকভাবে জানতে একজন বিচক্ষণ আলেমের সাথে বসুন। আপনার সব সম্পদ, সঞ্চয়, দেনা-পাওনা ও ঋণের হিসাব তাঁকে জানিয়ে জেনে নিন আপনার যাকাত কতটুকু…

    যাকাত ও সদকা
  20. শ্বশুর শাশুড়ির প্রতি জামাইয়ের দায়িত্ব কী?

    শ্বশুর-শাশুড়ির প্রতি জামাইয়ের দায়িত্ব আছে, কিন্তু নিজের মা-বাবার ভরণপোষণের মতো সেটা ফরজ নয়। এটা প্রশংসনীয় ও নৈতিক দায়িত্ব। মা-বাবার মতো সম্মান…

    বিয়ে ও পরিবার
  21. বিরক্ত করা বিড়ালকে মেরে ফেলা যাবে কি?

    বিড়ালকে দূরে কোথাও রেখে আসার সুযোগ থাকলে মারা যাবে না। কোনো প্রাণীর উপদ্রব থেকে বাঁচার অন্য কোনো পথ না থাকলেই কেবল তাকে নিধন করা যায়। বিড়ালের…

    দৈনন্দিন জীবন
  22. ইমামের সাথে এক রাকাত পেলে বাকি তিন রাকাত কিভাবে পড়ব?

    ইমাম সালাম ফেরানোর পর আপনি সালাম ফেরাবেন না, দাঁড়িয়ে যাবেন। সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়ে বসবেন, তারপর আবার দাঁড়িয়ে সূরা ফাতেহার সাথে…

    নামাজ
  23. শখে কবুতর পালন করা জায়েজ কি?

    কবুতর খাওয়া হালাল এবং শখ করে কবুতর পালন করাও জায়েজ। তবে যেকোনো প্রাণী পালনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন তার কষ্ট না হয়, তার প্রতি জুলুম না হয়…

    দৈনন্দিন জীবন
  24. মুস্তাজাবুদ দাওয়া হওয়ার উপায় কী?

    মুস্তাজাবুদ দাওয়া হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হালাল উপার্জন ও হালাল খাদ্য নিশ্চিত করা। সন্দেহপূর্ণ খাবার ও উপার্জন থেকে দূরে থাকতে হবে। এর সাথে…

    কুরআন, দোয়া ও জিকির
  25. কাপড় ধোয়ার সময় তিনবার বিসমিল্লাহ বলা কি কুসংস্কার?

    কাপড় ধোয়ার সময় বিসমিল্লাহ বলা কুসংস্কার নয়, কারণ যেকোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা ঠিক। তবে কাপড় পাক হওয়ার জন্য বিসমিল্লাহ বলা জরুরি…

    পবিত্রতা (ওযু, গোসল)
  26. স্ত্রীকে তালাক দেওয়ার কসম করে না দিলে কী করণীয়?

    স্ত্রীকে তালাক দেবেন বলে শপথ করে পরে না দিলে শপথ ভঙ্গ হয়েছে। এরপর শপথ ভঙ্গের কাফফারা দিলে স্ত্রী তালাক হবে না এবং আপনি দায়মুক্ত হবেন। কাফফারা হলো…

    বিয়ে ও পরিবার
  27. বসে নফল নামাজ পড়লে আদায় হবে কি?

    বসে নফল নামাজ পড়লে আদায় হয়ে যাবে। ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, কিন্তু নফল নামাজে বসে পড়ার সুযোগ আছে। তবে বসে পড়লে সওয়াব কম হবে,…

    নামাজ
  28. ব্যাংকের সুদের টাকা কোথায় দান করা যাবে?

    শায়খের মতে প্রচলিত ব্যাংকে টাকা রাখাই জায়েজ নয়, কারণ তাতে সুদি কারবারকে সাহায্য করা হয়। ইসলামী ব্যাংকিংয়ে রাখার চেষ্টা করবেন। এরপরও অনিচ্ছায়…

    লেনদেন ও ব্যবসা
  29. নেশাখোর বন্ধুর সাথে চলাফেরা করা যাবে কি?

    নেশাগ্রস্ত বন্ধুর সাথে চললে নিজে নেশার দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে, তাই তার সঙ্গ এড়ানো উচিত। সংশোধনের উদ্দেশ্যে এবং নিজে প্রভাবিত হবেন না এই…

    আদব ও আখলাক
  30. বাবা ক্ষমা না করলে সন্তান কী করবে?

    বাবার কাছ থেকে ক্ষমা আদায়ের সব ধরনের চেষ্টা চালিয়ে যেতে হবে। একবার চেয়ে ক্ষান্ত হওয়া উচিত নয়, চোখের পানি ফেলে বারবার চাইবেন, অন্য কাউকে দিয়েও…

    বিয়ে ও পরিবার
  31. যাকাতের টাকা বাবা ও বোনকে দেওয়া যাবে কি?

    যাকাতের টাকা নিজের বাবাকে দেওয়া যাবে না। বোন যদি প্রাপ্তবয়স্ক হয় এবং আপনার অধীনস্থ বা একান্নভুক্ত না হয়, তাকে দেওয়া যাবে। বোন ছোট হলে ও তার…

    যাকাত ও সদকা
  32. পুরুষদের জন্য রুপা ও স্বর্ণের আংটি পরা যাবে কি?

    পুরুষেরা সীমিত পরিসরে রুপার আংটি পরতে পারে। স্বর্ণের আংটি কোনো অবস্থাতেই পরা যাবে না। লোহা বা তামার মতো অন্য কোনো ধাতুর আংটিও ব্যবহার করা যাবে না।…

    হালাল-হারাম
  33. ভাইকে দ্বীনের পথে আনতে বোন কী করতে পারে?

    এক মুসলিম অন্য মুসলিমের জন্য দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা জোরালো থাকে, আর রক্তের সম্পর্কের ভাইবোনের ক্ষেত্রে তা আরও বেশি। বোন হিসেবে ভাইদের…

    বিয়ে ও পরিবার
  34. প্রশ্ন ফাঁস হলে সেটা নিয়ে পরীক্ষা দিলে গুনাহ হবে কি?

    প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে জেনেশুনে সেই সুবিধা নিয়ে পরীক্ষা দিলে আপনি অবশ্যই গুনাহগার হবেন। অনেকে নিলেও তারা অন্যায় করছে, আপনিও অন্যায় করবেন না।…

    হালাল-হারাম
  35. সুদে জড়িত ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি?

    সুদের সাথে জড়িত ইমামের পিছনে নামাজ পড়া থেকে বিরত থাকা উচিত। অন্য মসজিদে অন্য ইমামের পিছনে পড়বেন অথবা ছোট পরিসরে হলেও জামাতের ব্যবস্থা করবেন।…

    নামাজ
  36. গর্ভাবস্থায় পানির প্রয়োজনে রোজা না রাখা যাবে কি?

    পানি না খেলে যদি চরম পর্যায়ের অসুবিধা হয় এবং একাধিক দ্বীনদার ডাক্তার রোজা রাখতে নিষেধ করেন, তাহলে রোজা ভাঙা যাবে। ঠুনকো অজুহাত বা সন্দেহের…

    রোজা
  37. হজ ফরজ হয় কাদের উপর?

    যার মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার পরেও হজের মৌসুমে রেজিস্ট্রেশনের সময় এক বছরের হজের খরচ জমা দেওয়ার মতো টাকা থাকে এবং হজ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের…

    হজ ও উমরাহ
  38. নামাজে টুপি পড়ে গেলে আবার পরা যাবে কি?

    নামাজে টুপি পড়ে গেলে আবার পরা আবশ্যক নয়, কারণ টুপি নামাজের পূর্বশর্ত নয় এবং না থাকলে গুনাহও হয় না। তবে খুব অল্প নড়াচড়ায়, অন্যরা বুঝতে না পারে…

    নামাজ
  39. মেয়েরা কি মসজিদে তারাবির নামাজ পড়তে পারবে?

    পেছনে পর্দার ব্যবস্থা থাকলে মেয়েরা পুরুষদের তারাবির জামাতে অংশ নিতে পারে। তবে সর্বাবস্থায় মেয়েদের জন্য বাসায় নামাজ পড়াই উত্তম। বাসায় তাদের…

    নারী বিষয়ক
  40. ইমাম কিরাত শুরু করার পর জামাতে যোগ দিলে সানা পড়তে হবে কি?

    ইমাম সূরা ফাতেহা বা অন্য সূরা তেলাওয়াত করতে থাকলে রুকুর আগে জামাতে যোগ দেওয়া মুসল্লি সানা পড়বেন না। আর ইমাম যদি তখনো সূরা ফাতেহা বা অন্য সূরা…

    নামাজ
  41. মারা যাওয়ার পর কেমন আছে তা জানার উপায় আছে কি?

    মৃত্যুর পরের জীবন আলামুল গায়েব, অর্থাৎ অদৃশ্যের জগৎ। সেখানে কেউ কেমন আছেন, তা জানার বা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। আল্লাহ অনেক সময় শব্দের…

    ঈমান ও আকিদা
  42. মোবাইলে কোরআন পড়ে খতম করলে পূর্ণ সওয়াব হবে কি?

    হ্যাঁ। কাগজের প্রিন্ট করা কোরআন বা মোবাইলের সফট কপি, যেকোনো মাধ্যমে দেখে তেলাওয়াত করলে ইনশাআল্লাহ সওয়াব পাবেন। মোবাইলের স্ক্রিন থেকে পুরো কোরআন…

    কুরআন, দোয়া ও জিকির
  43. গর্ভাবস্থায় অসুস্থতায় নামাজ ঠিকমতো না পড়লে গুনাহ হবে কি?

    গর্ভাবস্থায় রুকু-সেজদা করতে কষ্ট হলে বা পড়ে যাওয়ার আশঙ্কা থাকলে বসে বা চেয়ারের সাহায্যে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু সামান্য…

    নামাজ
  44. শিরক থেকে বেঁচে থাকার উপায় কী?

    শিরক থেকে বাঁচার জন্য কিসে শিরক হয়, কিসে হয় না এবং কিসে ঈমান-আমল নষ্ট হয়, সে সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে। সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে,…

    ঈমান ও আকিদা
  45. নারী কি পুরুষ ওস্তাদের কাছে কোরআন শিখতে পারে?

    নারী পর্দার আড়ালে থেকে, অন্য মানুষের উপস্থিতিতে এবং কোনো ফেতনার আশঙ্কা না থাকলে বহু শর্তসাপেক্ষে পুরুষ ওস্তাদের কাছে কোরআন শিখতে পারেন। নারী…

    কুরআন, দোয়া ও জিকির
  46. মবিল গ্রিজ ডিজেল লাগলে কাপড় নাপাক হয় কি?

    মবিল, গ্রিজ বা ডিজেল কোনোটিই নাপাক নয়। এগুলো শরীরে বা কাপড়ে লাগলে সেই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। শরীরে লেগে আলাদা স্তর বা লেয়ার…

    পবিত্রতা (ওযু, গোসল)
  47. মেয়ের নামের শেষে বিনতে ছাড়া বাবার নাম দেওয়া যাবে কি?

    হ্যাঁ, মেয়ের নামের শেষে বিনতে ছাড়া বাবার নাম যুক্ত করা যায়, যেমন আফিয়া আকবর। এক্ষেত্রে বিনতে উহ্য থাকে। আধুনিক আরবিতে ইবন বা বিনতে সরাসরি…

    সন্তান ও প্যারেন্টিং
  48. পাঁচ ছয় বছরের মামাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে কি?

    পাঁচ-ছয় বছরের বাচ্চার জন্য পর্দা প্রযোজ্য নয়, তাই এই বয়সের মামাতো ভাইয়ের সাথে দেখা দেওয়া যাবে। তবে আট-দশ বছর হলে বাচ্চারা অনেক কিছু বুঝতে শেখে,…

    নারী বিষয়ক
  49. ঋণমুক্ত হওয়ার দোয়া ও আমল কী?

    ঋণমুক্ত হওয়ার জন্য সাধ্যের সবটুকু দিয়ে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে, প্রয়োজনে স্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও। পাশাপাশি ঋণমুক্তির দোয়া পড়বেন,…

    কুরআন, দোয়া ও জিকির
  50. দোকান ভাড়ার অ্যাডভান্স টাকার যাকাত দিতে হবে কি?

    হ্যাঁ, যাকাত দিতে হবে। এই টাকার মালিক আপনি এবং এটি আমানতের মতো, তাই এর যাকাত আপনাকেই দিতে হবে। ভাড়ার অগ্রিম হিসেবে দিয়ে থাকলে দোকান মালিক সেখান…

    যাকাত ও সদকা
  51. তাকবীরে উলার সময়সীমা কতটুকু?

    তাকবীরে উলার সময়সীমা নিয়ে আলেমদের মতভেদ আছে। কেউ বলেছেন সূরা ফাতেহা শুরুর আগে, কেউ বলেছেন ফাতেহার মধ্যে থাকলেই হবে, আবার কেউ বলেছেন রুকুতে যাওয়ার…

    নামাজ
  52. নামাজে কান্না এলে নামাজ হবে কি?

    দুনিয়াবি কারণে, যেমন সন্তান হারানোর ব্যথায় নামাজে কাঁদলে এবং কান্নায় আওয়াজ হয়ে গেলে নামাজ নষ্ট হবে। আওয়াজ না হয়ে শুধু চোখের পানি পড়লে…

    নামাজ
  53. মোবাইল অ্যাপের আযানের জবাব দিলে সওয়াব হবে কি?

    লাইভ ব্রডকাস্ট হওয়া আযানের জবাব দিলে ইনশাআল্লাহ আযানের জবাবের সওয়াব পাবেন। কিন্তু লাইভ আযান শুনতে না পেয়ে অ্যাপে বাজানো রেকর্ড করা আযানের জবাব…

    নামাজ
  54. একজন মুসলিমের জীবনের সর্বোচ্চ লক্ষ্য কী হওয়া উচিত?

    একজন মুসলিমের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে খুব সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী হওয়া এবং জান্নাতের কাছাকাছি পৌঁছাতে পারা। শায়খ…

    ঈমান ও আকিদা