দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২২৩

এই পর্বে ৪৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. মায়ের পায়ের নিচে জান্নাত কি শুধু ছেলের জন্য, নাকি মেয়ের জন্যও?

    কথাটি ছেলে ও মেয়ে দুজনের জন্যই সমানভাবে প্রযোজ্য। হাদিসে মা-বাবার সেবার ক্ষেত্রে পুত্র আর কন্যার মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। প্রচলিত ভাষ্যটির…

    আদব ও আখলাক
  2. হারাম টাকায় ড্রাইভিং লাইসেন্স করলে ইনকাম কি হালাল হবে?

    হালাল পথে করা ইনকাম হালালই থাকবে ইনশাআল্লাহ। তবে হারাম টাকায় ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার সুবিধা নেওয়া ঠিক হয়নি, কারণ অন্যায় ও অবৈধ পথে…

    হালাল-হারাম
  3. প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে মনে হলে ওযু ভাঙে কি?

    মাঝে মাঝে কিছু বের হচ্ছে মনে হলে ওযু ভাঙবে না। এটি নিছক ওয়াসওয়াসা বা খুঁতখুঁতে স্বভাবের কারণে হতে পারে। ফিকহের মূলনীতি অনুযায়ী নিশ্চিত বিষয়…

    পবিত্রতা (ওযু, গোসল)
  4. একজন সাক্ষী রেখে তিনবার কবুল বললে বিয়ে হয় কি?

    না। একজন সাক্ষী রেখে তিনবার কেন, তিনশো বার কবুল বললেও বিয়ে হবে না। শরীয়তের নীতিমালা অনুযায়ী বিয়ের জন্য অবশ্যই দুজন সাক্ষী থাকতে হবে, দুজন…

    বিয়ে ও পরিবার
  5. বৃষ্টির জন্য দোয়ার সময় হাত কীভাবে তুলতে হয়?

    সহিহ মুসলিমে এসেছে, ইস্তিসকার (বৃষ্টির জন্য) নামাজে নবীজি হাতের তালু নিচের দিকে এবং পিঠ উপরের দিকে রেখে দোয়া করেছেন। এভাবে হাত উল্টে দোয়া করা…

    নামাজ
  6. ১০ ভরি গহনার যাকাত কষ্টকর হলে মেয়েকে কিছু দিয়ে দেওয়া যাবে কি?

    যদি সত্যিকারভাবে মেয়েকে কিছু গহনা দিয়ে দেন এবং নিজের কাছে সাড়ে সাত ভরির কম থাকে, তাহলে আপনার যাকাত আসবে না। তবে যাকাত থেকে বাঁচার চালাকি না করে…

    যাকাত ও সদকা
  7. টিকটক ছেড়ে ফিরে আসা বক্তাকে মাহফিলে দাওয়াত দেওয়া কি ঠিক?

    তাঁর নিজেরই এখন ওয়াজের ফিল্ডে যাওয়া উচিত নয়, কারণ ওয়াজ করার জন্য তিনি এখনো উপযুক্ত হননি। অন্যদেরও তাঁকে নিয়ে ওয়াজ করানো উচিত নয়। বরং তাঁর…

    আদব ও আখলাক
  8. বিপদ পরীক্ষা নাকি আজাব, বোঝার উপায় আছে কি?

    নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই যে কোনটি পরীক্ষা আর কোনটি আজাব। ঈমানদার নিজের ক্ষেত্রে বিপদ এলে ভাববেন এটি হয়তো নিজের কৃতকর্মের ফল, নিজেকে দোষারোপ…

    ঈমান ও আকিদা
  9. বৃষ্টির জন্য কি কোনো দোয়া আছে?

    হ্যাঁ, বৃষ্টির জন্য দোয়া আছে। নবীজির শেখানো "আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ" (হে আল্লাহ, উপকারী বৃষ্টি দিন) এটি সবচেয়ে সংক্ষিপ্ত তিন শব্দের দোয়া।…

    কুরআন, দোয়া ও জিকির
  10. মা ছেলের সংসারের জিনিস না বলে মেয়েকে দিলে তা নেওয়া কি জায়েজ?

    যে জিনিস ছেলের প্রয়োজন নেই এবং জানলেও সে অসন্তুষ্টি প্রকাশ করবে না বা মানা করবে না, সেগুলো মেয়ে নিতে ও ব্যবহার করতে পারেন। কিন্তু ভাইয়ের অগোচরে…

    দৈনন্দিন জীবন
  11. সম্পদ না রেখে মারা গেলে কি গুনাহ হয়?

    গুনাহ হবে না। কেউ সব সম্পদ আল্লাহর রাহে খরচ বা দান করে গেলে তা জায়েজ। তবে সন্তানদের যেন অন্যের কাছে হাত পাততে না হয় সে ব্যবস্থা করে যাওয়া উত্তম ও…

    মিরাস ও অসিয়ত
  12. ব্যাংকে লোন থাকলে হজ করা যাবে কি?

    লোনটি যদি ব্যবসার উন্নতি বা সম্প্রসারণের জন্য নেওয়া হয়ে থাকে, তাহলে লোন থাকা সত্ত্বেও তাঁর যদি হজে খরচ করার মতো অন্য সম্পদ থাকে, তাহলে হজ তাঁর ওপর…

    হজ ও উমরাহ
  13. হজে গিয়ে সেলফি তোলা কি ঠিক?

    অহেতুক সেলফি তোলা অবশ্যই হজের গাম্ভীর্য নষ্ট করে এবং হজের সাথে যায় না। সেলফি তুলে হজের কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মাধ্যমে অনেকে রিয়া…

    হজ ও উমরাহ
  14. তওবা করলে আগের গুনাহ কি কেয়ামতে হিসাব হবে?

    কেউ যদি তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরের তওবা করেন, তওবার হক আদায় করে ও শর্ত পূরণ করে, তাহলে তাঁর আগের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ কবুল করলে আগের…

    তওবা ও গুনাহ
  15. বিয়ের জন্য কেমন মেয়ে বেছে নেওয়া উচিত?

    নবীজির হাদিসের আলোকে দ্বীনদারিতাকে অগ্রাধিকার দিয়ে জীবনসঙ্গিনী বেছে নিতে হবে। পাত্রী এমন হবেন যাঁর মধ্যে আল্লাহর ভয় আছে এবং যিনি সত্যিকারের…

    বিয়ে ও পরিবার
  16. মিষ্টির দোকানে কার্টুনসহ ওজন করা কি জায়েজ?

    কার্টুনের ওজন যদি মিষ্টি সংরক্ষণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই হয়, এর নিচে আর সম্ভব না হয় এবং কাস্টমারও জানেন ও মেনে নিয়ে কেনেন, তাহলে অসুবিধা…

    লেনদেন ও ব্যবসা
  17. চূড়ান্ত সফলতা কী এবং কীভাবে অর্জন করা যায়?

    চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারা। এটি অর্জনের জন্য জাহান্নাম থেকে মুক্তির আমল ও উপায়গুলো এবং জান্নাতে যাওয়ার…

    ঈমান ও আকিদা
  18. কারো কাছে ক্ষমা চেয়ে নিলে কেয়ামতে কি আর জবাব দিতে হবে?

    বান্দা ক্ষমা করে দিলে কেয়ামতের দিন তার কাছে আর জবাবদিহি করতে হবে না। কিন্তু মানুষের প্রতি অন্যায় করলে দুটি অপরাধ থাকে, একটি তার অধিকার নষ্ট করা,…

    তওবা ও গুনাহ
  19. অসুস্থতায় ছুটে যাওয়া নামাজ ও রোজা কীভাবে কাজা করবেন?

    রোজার ক্ষেত্রে এখন রাখার সামর্থ্য থাকলে রেখে ফেলবেন, সামর্থ্য না থাকলেও সুস্থ হওয়ার আশা থাকলে অপেক্ষা করে সামর্থ্য হলে রাখবেন। রাখতে না পারলে এবং…

    রোজা
  20. নিজের মৃত্যুর জন্য দোয়া করা যাবে কি?

    না, করা যাবে না। নবীজি পরিষ্কারভাবে নিষেধ করেছেন, তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে না। তবে নবীজির শেখানো দোয়া আছে: হে আল্লাহ, যতদিন বেঁচে থাকা…

    ঈমান ও আকিদা
  21. মা-বাবার জন্য কীভাবে দোয়া করব?

    আল্লাহ নিজেই মা-বাবার জন্য দোয়া শিখিয়েছেন: "রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা", অর্থাৎ হে আমার রব, আপনি আমার মা-বাবা উভয়ের প্রতি রহম করুন,…

    কুরআন, দোয়া ও জিকির
  22. মায়ের দ্বিতীয় স্বামীর সামনে মেয়ে কি আসতে পারে?

    হ্যাঁ, অবশ্যই দেখা দিতে পারবেন। বাবা-মায়ের ডিভোর্স হয়ে গেলেও এবং মায়ের দ্বিতীয় বিয়ে হলেও মায়ের স্বামী আপন বাবা না হলেও মায়ের স্বামী হওয়ার…

    নারী বিষয়ক
  23. ওহাবী কারা, তারা কি মুসলিম?

    সৌদি আরবের আব্দুল ওয়াহহাব নজদি রহিমাহুল্লাহ একজন আলেম ও দাঈ ছিলেন, তাঁর অনুসারীদের ওহাবী বলা হয়। তিনি যে মুসলিম ছিলেন এবং তাঁর যে অনেক ভালো কর্ম…

    ঈমান ও আকিদা
  24. নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যায়?

    ঈমান আনার পর নামাজের সুযোগ পাওয়ার আগেই কেউ মারা গেলে তিনি জান্নাতে যেতে পারেন। কিন্তু নামাজের সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ছেড়ে…

    নামাজ
  25. পরীক্ষায় ইচ্ছার বাইরে অন্যের উত্তর শুনে ফেললে লেখা কি গুনাহ?

    পরীক্ষায় আপনি ইচ্ছা করে কারো খাতা দেখেননি, কিন্তু অন্যের বলা উত্তর কানে এসে জেনে গেছেন। এখন জানার পর সেই উত্তর লিখলে সেটা আপনার জন্য জায়েজ হতে…

    দৈনন্দিন জীবন
  26. সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার নিয়ত করলে মাসিকের সময় কী করবেন?

    যার ফরজ রোজা বাকি আছে, তিনি আগে সেগুলো কাজা করবেন। ফরজ রোজা বাকি রেখে নফল রোজা রাখা সমীচীন নয়। মাসিকের সময় রোজা রাখা নাজায়েজ ও গুনাহের কাজ, তাই…

    রোজা
  27. রোজায় ঠোঁটের চামড়া বা নাকের পানি গিলে ফেললে রোজা ভাঙে কি?

    না, এমন রোজা কাজা করতে হবে না। আপনার ইচ্ছার বাইরে ঠোঁটের চামড়া খসে পেটে গেলে ইনশাআল্লাহ রোজা ভঙ্গ হবে না। নাকের পানি পেটে গেলেও রোজা ভঙ্গ হবে না।…

    রোজা
  28. মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ ও কোরবানি কীভাবে করবেন?

    মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান যে তাঁর সম্পদ থেকে হজের ব্যবস্থা করা হবে, তাহলে সন্তানদের ওপর বদলি হজের ব্যবস্থা করা ওয়াজিব। ওসিয়ত না থাকলেও সন্তান…

    হজ ও উমরাহ
  29. পানি না থাকলে নাপাক অবস্থায় নামাজ পড়া যাবে কি?

    আশেপাশে অনেক দূর পর্যন্ত খুঁজেও যদি পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তখন নাপাক অবস্থায় নামাজ পড়বেন না, বরং তায়াম্মুম করে নামাজ পড়বেন। মাটি বা…

    পবিত্রতা (ওযু, গোসল)
  30. মাগরিবের সময় সামনের দরজা খোলা ও পেছনের দরজা বন্ধ রাখা কি ঠিক?

    মাগরিবের সময় সামনের দরজা খোলা ও পেছনের দরজা বন্ধ রাখার সঙ্গে কোরআন-হাদিসের কোনো সম্পর্ক নেই, এটি মনগড়া ধারণা। তবে সন্ধ্যার সময় শিশুদের বাইরে…

    দৈনন্দিন জীবন
  31. ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কি?

    কারো প্রচুর ঋণ থাকলে এবং পাওনাদারের চাপ থাকলে কোরবানি না দিয়ে ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু যদি তিনি নিয়মিত কিস্তিতে ঋণ শোধ করছেন, কোনো…

    কুরবানি ও আকিকা
  32. স্বামী পরকীয়া করলে তার সাথে থাকা কি ঠিক?

    এ ধরনের পরিস্থিতিতে পরিবার, সামাজিক অবস্থান ও সামর্থ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, তাই বিজ্ঞ আলেমের পরামর্শ নেওয়া জরুরি। ডিভোর্সের পর অন্যত্র…

    বিয়ে ও পরিবার
  33. ওমরায় মাহরাম হিসেবে মামাকে নিলে খরচ কে বহন করবে?

    মায়ের ওমরার জন্য মাহরাম দরকার হলে এবং মামাকে নিলে মা নিজেই খরচ বহন করবেন। আর মামার নিজের ওপর হজ বা ওমরা ফরজ হলে তাঁর সঙ্গে গেলে মা ও মামা দুজনেরই…

    হজ ও উমরাহ
  34. মৃত ব্যক্তিকে গোসল ও দাফনের সময় কি সে বুঝতে পারে?

    বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মৃত ব্যক্তির কিছুটা উপলব্ধি বা অনুভূতি থাকে। এ কারণে লাশ বহনে কোমলতার সঙ্গে ওঠানো-নামানোর নির্দেশনা আছে। তবে সে কতটুকু…

    মৃত্যু, জানাজা ও কবর
  35. দোকানে বরকতের জন্য জমজমের পানি ছিটানো কি জায়েজ?

    এটি কুসংস্কার। জমজমের পানি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটালে বরকত হবে, এমন কথা কোরআন, হাদিস বা কোনো সালাফের উক্তিতে পাওয়া যায় না। জমজম পান করার…

    ঈমান ও আকিদা
  36. হজের নিয়ত করেও করতে না পারলে কি গুনাহ হবে?

    না, আপনি নিয়ত করেছেন কিন্তু হজের সামর্থ্য হয়নি, এর কারণে গুনাহ হবে না। নিয়ত পাক্কা ছিল, চেষ্টাও করেছেন, কিন্তু আল্লাহ তাওফিক দেননি। এ কারণে…

    হজ ও উমরাহ
  37. একজন ইমামের মাসিক বেতন কত হওয়া উচিত?

    ইমামের মাসিক বেতনের নির্দিষ্ট অঙ্ক নেই, এটি এলাকাভেদে ভিন্ন হবে। শহরে খরচ বেশি বলে বেতনও তুলনামূলক বেশি হবে, গ্রামে কম হতে পারে। ইমাম যেন ইমামতির…

    আদব ও আখলাক
  38. সুদি ঋণ নিয়ে পুরনো ঋণ শোধ করা যাবে কি?

    ঋণ পরিশোধের জন্য সুদভিত্তিক ঋণ নেওয়া উচিত নয়। সাধ্য অনুযায়ী একটু একটু করে, প্রয়োজনে স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও ঋণ শোধের চেষ্টা করতে…

    লেনদেন ও ব্যবসা
  39. কীভাবে হেদায়েতের ওপর অটল থাকা যায়?

    হেদায়েতের ওপর অটল থাকার উপায় হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পর যেন অন্তরকে বক্র না করেন, এই দোয়া করবেন, যা আল্লাহ…

    কুরআন, দোয়া ও জিকির
  40. পিরিয়ড অবস্থায় মুখস্থ কোরআন পড়া যাবে কি?

    জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে নারীরা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে না। তবে এই সময় ইসলামী বই এবং কোরআনের তাফসীর বা…

    পবিত্রতা (ওযু, গোসল)
  41. মসজিদ না থাকলে জুমার নামাজ কীভাবে পড়বেন?

    মসজিদ না থাকলে কয়েকজন মিলে জামাত করে জুমার নামাজ পড়বেন। মসজিদে হওয়া জরুরি নয়। তিনজন মানুষ থাকলেও নিজেরা খুতবা দিয়ে জুমার ব্যবস্থা করবেন। খুতবা…

    নামাজ
  42. বয়সে ছোট ছেলেকে পছন্দ করলে কী করণীয়?

    বিয়ের আগে এ ধরনের সম্পর্ক ও পছন্দাপছন্দির জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এটা হারাম। যেহেতু কেউ কাউকে বলতে পারছেন না, তাই দুজন দুজনের পথে থাকবেন এবং…

    বিয়ে ও পরিবার
  43. গর্ভাবস্থায় ব্লিডিং হলে কি নামাজ পড়া যায়?

    প্রেগনেন্সিতে হঠাৎ করে ব্লিডিং হলে আপনি নামাজ পড়বেন। এটি অসুস্থতা, ওই অবস্থায় নামাজ আপনার জন্য প্রযোজ্য, অর্থাৎ মাফ নয়।

    পবিত্রতা (ওযু, গোসল)
  44. বাবরি চুল কীভাবে কাটা বা সাইজ করা যায়?

    বাবরি চুল আপনি তিনভাবে রাখতে পারেন, কান বরাবর, কান ও ঘাড়ের মাঝামাঝি, অথবা ঘাড় বরাবর। যেখানে রাখেন, সমান করে কাটবেন। এটা জায়েজ আছে।

    দৈনন্দিন জীবন
  45. দুঃস্বপ্ন দেখলে কী আমল করতে হয়?

    দুঃস্বপ্ন থেকে বাঁচতে ডিপ্রেশন ও অবসাদ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন এবং ওযু করে পবিত্র অবস্থায় শোবেন। খারাপ স্বপ্ন দেখে পেরেশানি হলে আউযুবিল্লাহি…

    দৈনন্দিন জীবন