প্রশ্ন-উত্তর পর্ব ৩০৪
এই পর্বে ৩৭টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ (১২ জুন ২০২৬)।
পুরো অনুষ্ঠান YouTube-এ-
বোন ভাইকে নিজের ছেলে বলে পরিচয় দিলে কি ভাই-বোনের সম্পর্ক ভেঙে যায়?
বোন ভাইকে নিজের ছেলে বলে পরিচয় দিলে ভাই-বোনের সম্পর্কে কোনো ছেদ পড়ে না, সম্পর্ক ভাঙেও না। তবে বোন যেহেতু মা নন, তাই এভাবে পরিচয় দেওয়া মিথ্যা কথা…
আদব ও আখলাক -
স্ত্রী মজা করে পর্দাকে খারাপ বললে কি ঈমান নষ্ট হয়?
পর্দা ভালো কোনো বিধান নয়, এমন কথা বলা সুস্পষ্ট কুফরি, মজা করে বললেও। তবে অজ্ঞতাবশত বললে এটা ঈমান থেকে বের হওয়ার কারণ নাও হতে পারে। সতর্কতার জন্য…
ঈমান ও আকিদা -
প্রিয় ফুটবল দলকে সমর্থন করা, জার্সি পরা ও পতাকা ওড়ানো কি জায়েজ?
শায়খ আহমাদুল্লাহ বলেন, ফুটবল, ক্রিকেটসহ বড় বড় খেলার আয়োজন বিশ্ব বাণিজ্যের অংশ। এতে ডুবে থাকা কোনো বিবেকবান মানুষের কাছ থেকে প্রত্যাশিত নয়। এর…
দৈনন্দিন জীবন -
মনোযোগের জন্য চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজ হবে?
সাধারণভাবে চোখ খোলা রেখে নামাজ পড়তে হবে। চোখ বন্ধ করে পড়া সাধারণত মাকরুহ ও সুন্নাহর খেলাফ। তবে কেউ যদি মনোযোগ ও খুশু ঠিক রাখার প্রয়োজনে চোখ বন্ধ…
নামাজ -
ইসলামে ধর্ষণের শাস্তি কী? চারজন সাক্ষী না থাকলে বিচার কীভাবে হয়?
ধর্ষণ বা জেনা প্রমাণের একমাত্র উপায় চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী নয়। অপরাধীর স্বীকারোক্তি বা ডিএনএ টেস্টের মতো আধুনিক প্রমাণেও বিচার হতে পারে। হদ…
হালাল-হারাম -
হজে গিয়ে কেনাকাটা করলে কি হজ কবুল হয় না? ফরজ হজ কি আদায় হয়?
হজের সাথে কেনাকাটার কোনো সম্পর্ক নেই, কেনাকাটা করলে হজ নষ্ট হয়ে যায় না। হজের আমলগুলো ঠিকমতো করে হালাল উপার্জন থেকে হালাল জিনিস কিনলে সেটা জায়েজ,…
হজ ও উমরাহ -
সিগারেট খেতে খেতে খাবার বানালে সেই খাবার কি খাওয়া যায়?
সিগারেট খেতে খেতে আটা খামির করা বা খাবার বানালে সে খাবার খাওয়া মৌলিকভাবে হারাম বা নাজায়েজ হয় না, ধোঁয়া লেগে গেলেও। তবে স্বাস্থ্য ও উন্নত…
হালাল-হারাম -
রেস্টুরেন্টের লটারিতে অংশ নেওয়া কি জায়েজ? পুরস্কার নেওয়া কি জুয়া?
পুরস্কারের জন্য অতিরিক্ত টাকা নেওয়া না হলে এই লটারি জুয়ার আওতায় পড়বে না। তাই এই লটারির প্রচারণা করা এবং লটারি জিতে পুরস্কার গ্রহণ করা হারাম হবে…
লেনদেন ও ব্যবসা -
হজের প্রস্তুতি কীভাবে নেব? হজে যাওয়ার আগে কী করা উচিত?
শায়খ আহমাদুল্লাহর পরামর্শ, হজের আগে যথেষ্ট প্রশিক্ষণ নেবেন। এরপর একাধিক বই আগাগোড়া পড়বেন, সম্ভব হলে গ্রুপ স্টাডি করবেন, আর সহিহ-শুদ্ধভাবে হজ করার…
হজ ও উমরাহ -
বাচ্চাদের কার্টুন দেখা কি জায়েজ? শিক্ষণীয় কার্টুন দেখানো যাবে কি?
কার্টুনে মিউজিক, অশ্লীলতা বা ঈমানবিধ্বংসী কিছু না থাকলে পরিমিত ও ভারসাম্য রক্ষা করে সন্তানকে দেখানো যেতে পারে। তবে বাচ্চা যেন আসক্ত না হয় সে…
সন্তান ও প্যারেন্টিং -
মহররম মাসের ফজিলত কী? মহররম মাসের বিশেষ আমল কী কী?
মহররম হিজরি বর্ষের প্রথম মাস এবং আল্লাহর কাছে সম্মানিত চার মাসের একটি। এ মাসে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং বেশি বেশি নফল রোজা রাখতে হবে। রমজানের…
রোজা -
মাইকে মৃত্যুর খবর ও জানাজার ঘোষণা দেওয়া কি জায়েজ?
জানাজা কোথায় ও কখন হবে, শুধু এই ঘোষণা দেওয়ার জন্য মাইকে ঘোষণা করা জায়েজ। মসজিদের মাইকেও এই ঘোষণা দিতে সমস্যা নেই। তবে এটি যেন পাঁচ ওয়াক্ত…
মৃত্যু, জানাজা ও কবর -
ফ্ল্যাট লটারি করে ভাগ করা কি জায়েজ? কম সুবিধা পেলে টাকা দেওয়া যাবে কি?
আটজন শরিক সমান টাকা দিয়ে বানানো ফ্ল্যাট লটারির মাধ্যমে ভাগ করা এবং কম সুবিধা পাওয়া জনকে টাকা দিয়ে সমন্বয় করা জায়েজ। অবস্থানের কারণে দামে কমবেশি…
মিরাস ও অসিয়ত -
সরকারি অফিস টাইমে ব্যক্তিগত কাজ করে আয় করা কি হালাল?
অফিস সরকারি হোক বা বেসরকারি, নির্ধারিত কর্মঘণ্টায় অফিসের কাজই করতে হবে। এ সময় ব্যক্তিগত কাজ করা নাজায়েজ এবং সেই কাজ থেকে যে আয় হবে তা হারাম।
লেনদেন ও ব্যবসা -
বাবা-মায়ের সেবা না করলে কী হবে? সন্তানের কর্তব্য কী?
আল্লাহ ও তাঁর রাসূলের পর সবচেয়ে বেশি শ্রদ্ধা, ভালোবাসা ও সেবার হকদার মা-বাবা। যে সন্তান তাদের প্রতি দায়িত্বহীন আচরণ করে, সে মুসলমান পরিচয় দিলেও…
সন্তান ও প্যারেন্টিং -
জানাজার পুরোনো খাটিয়া পুড়িয়ে ফেলা বা বিক্রি করা কি যাবে?
পুরোনো খাটিয়া জ্বালানি হিসেবে বিক্রি করতে কোনো অসুবিধা নেই। ব্যবহারের উপযোগী থাকলে বিক্রি করে সেই টাকায় আরেকটি খাট বানানো যায়। অনুপযোগী হলে…
মৃত্যু, জানাজা ও কবর -
আমের ব্যবসায় কিছু আম নষ্ট বের হলে কি আয় হারাম হয়?
গাড়ি বোঝাই আমের মধ্যে অল্প কিছু আম নষ্ট হওয়া ব্যবসায়ীদের কাছে সহনীয় ও পরিচিত রীতি, তাই এতে আপনার উপার্জন হারাম হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে ভালো…
লেনদেন ও ব্যবসা -
তিন তালাকের পর হিল্লা বিয়ে বা হালালা কি জায়েজ?
তিন তালাকের পর স্ত্রী ইদ্দত শেষে অন্যত্র বিয়ে করলে এবং সেই স্বামী মারা গেলে বা স্বেচ্ছায় বিচ্ছেদ হলেই আগের স্বামীর কাছে ফিরতে পারেন। শুধু ফিরে…
বিয়ে ও পরিবার -
বিয়েতে অমুসলিম ব্যক্তি সাক্ষী হলে কি বিয়ে হবে?
বিয়েতে সাক্ষী মুসলিম হওয়া জরুরি। অমুসলিম ব্যক্তি সাক্ষ্য দিলে বিয়ে বিশুদ্ধ হবে না, কারণ ইসলামী শরীয়তে তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।
বিয়ে ও পরিবার -
কাজের কারণে টাখনুর নিচে প্যান্ট পরা কি জায়েজ?
অহংকারবশত টাখনুর নিচে প্যান্ট পরা সর্বসম্মতিক্রমে হারাম। অহংকার ছাড়া অন্য কারণে পরা নিয়ে আলেমদের মতভেদ আছে, তবে ওজরের কারণে পরা সর্বসম্মতিক্রমে…
হালাল-হারাম -
ছেলেদের রুপার চেইন পরা কি জায়েজ?
না, পুরুষের জন্য রুপার চেইন ব্যবহার করা জায়েজ নয়। রুপার ঘড়ি বা অন্য কোনো রুপার গহনাও জায়েজ নয়। পুরুষ শুধু ছোট আকারের রুপার আংটি পরতে পারেন।…
হালাল-হারাম -
জায়নামাজে প্রস্রাব লাগলে কীভাবে পাক করব, সাদকা দিতে হয় কি?
জায়নামাজ নাপাক করে ফেললে সাদকা করতে হয়, এমন কথা কোরআন-হাদিসে বা ফিকহের কিতাবে নেই। করণীয় শুধু পাক করা। মোটা জায়নামাজ নিংড়ানো না গেলে পানি ঢেলে…
পবিত্রতা (ওযু, গোসল) -
অন্যের ঝুটা বা অর্ধেক খাওয়া খাবার খেলে কি রিজিকে বরকত হয়?
অন্যের খাওয়া অর্ধেক খাবার খেলে রিজিকে বরকত বা বিশেষ কোনো উপকার হবে, এমন কথা কোরআন-হাদিসে নেই। 'ঈমানদারের ঝুটা শিফা' কথাটিও বিশুদ্ধ হাদিসে প্রমাণিত…
দৈনন্দিন জীবন -
নামাজে ঝিমুনি এলে কি নামাজ হবে, আবার পড়তে হবে?
এমন ঝিমুনিতে নামাজ নষ্ট হয় না। বসা থেকে পড়ে না গেলে বা হেলান দিয়ে না ঝিমালে ওযুও ভাঙে না। ফরজ ও ওয়াজিব আমলগুলো ঠিকমতো আদায় করে থাকলে নামাজ…
নামাজ -
নামাজ-রোজা করে না কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, তার বিধান কী?
কেউ নামাজ-রোজাকে ফরজ বলে স্বীকার করে কিন্তু অলসতার কারণে পড়ে না, সে মুসলমান বলে গণ্য হবে। আর যে নামাজ-রোজাকে ফরজ বলে স্বীকারই করে না, সে নামাজ…
ঈমান ও আকিদা -
গরুর কলিজা বা মাংস ধোয়ার পরও লাল পানি থাকলে কি খাওয়া যাবে?
হ্যাঁ, খাওয়া যাবে। হারাম ও নাপাক হলো প্রবাহমান রক্ত, যা শিরা-উপশিরায় বয়ে চলে। গোশত বা কলিজার সাথে লেগে থাকা রক্ত প্রবাহমান নয়। তাই বারবার ধোয়ার…
হালাল-হারাম -
নবীজি (সা.)-এর প্রস্রাব কি পবিত্র ও সুগন্ধযুক্ত ছিল?
নবীজি (সা.)-এর ঘামে সুগন্ধ ছিল, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু তাঁর প্রস্রাব সুগন্ধযুক্ত ছিল, এ মর্মে কোনো বিশুদ্ধ হাদিস আমাদের জানা নেই।
ঈমান ও আকিদা -
রুকু-সেজদায় মাথা ব্যথা হলে বসে ইশারায় নামাজ পড়া যাবে কি?
ব্যথা যদি অসহনীয় পর্যায়ের হয়, বা রুকু-সেজদা করলে স্থায়ী রোগে পড়ার আশঙ্কা থাকে, তাহলে বসে ইশারায় নামাজ পড়া যাবে। ব্যথা সহনীয় হলে রুকু-সেজদা…
নামাজ -
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা নিয়ে যুবকদের প্রতি নসিহত কী?
শায়খ আহমাদুল্লাহর মতে ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপের মতো টুর্নামেন্টের উন্মাদনায় ডুবে থাকা কোনো মুমিনের সাথে যায় না। এগুলো বিশ্ব বাণিজ্যের অংশ, এর…
আদব ও আখলাক -
রাগ কমানোর উপায় কী? খুব রাগ হলে কী করব?
রাগ এক ধরনের মানসিক রোগ। রাগ উঠলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, চুপ হয়ে যান, দাঁড়ানো থাকলে বসে পড়ুন, বসা থাকলে শুয়ে পড়ুন এবং দরকারে…
আদব ও আখলাক -
মসজিদের টাইলসে সেজদায় নিজের ছবি দেখা গেলে নামাজ হবে কি?
শায়খ আহমাদুল্লাহ বলেন, এমন টাইলস বা পাথর লাগানো উচিত নয় যার দিকে তাকালে নামাজি নিজের চেহারা দেখতে পান এবং মনোযোগ সেদিকে চলে যায়। নামাজের মধ্যে…
নামাজ -
অমুসলিমকে কোরআন বা তরজমা বিক্রি বা হাদিয়া দেওয়া যাবে কি?
আরবি মূল কোরআন অমুসলিমকে দেওয়া ঠিক নয়। এটা তার কাজে আসবে না, আর এতে কোরআনের সম্মান কিছুটা ক্ষুণ্ন হতে পারে। তবে তার ভাষায় কোরআনের তরজমা বা অনুবাদ…
কুরআন, দোয়া ও জিকির -
রাস্তায় কুড়িয়ে পাওয়া মিনিট কার্ড ব্যবহার করলে এখন কী করব?
মালিকের পরিচয় পাওয়া গেলে তাকে সমপরিমাণ টাকা বা মিনিট কার্ড কিনে ফেরত দেবেন। মালিককে না পাওয়া গেলে তার পক্ষ থেকে সমপরিমাণ টাকা সাদকা করবেন।
লেনদেন ও ব্যবসা -
অপরাধীকে সংশোধনের জন্য সামাজিকভাবে বয়কট করা কি জায়েজ?
অপরাধ ও অপরাধীর প্রতি ঘৃণা রাখা ঈমানের দাবি। বয়কট করলে সংশোধনের আশা থাকলে এবং সংশোধনের উদ্যোগ নিলে তা ঠিক ও সওয়াবের কারণ হতে পারে। কিন্তু শুধু…
আদব ও আখলাক -
কোরআন খোলা রেখে অন্য কাজে গেলে কি গুনাহ হয়?
কোরআন খোলা রাখা কোরআনের আদবের পরিপন্থী, তাই খোলা না রাখার দিকে খেয়াল রাখা দরকার। তবে কোরআন খোলা রেখে চলে গেলে বড় কোনো গুনাহ বা অপরাধ হয় না।
কুরআন, দোয়া ও জিকির -
স্ত্রী স্বামীর বাড়িতে না এলে কি ভরণপোষণ দিতে হবে?
স্ত্রী যুক্তিসংগত কারণ ছাড়া স্বামীর বাড়িতে না এসে বাবার বাড়িতে পড়ে থাকলে স্বামী তার ভরণপোষণ দিতে বাধ্য নন। তবে স্ত্রী যদি ফিরে এসে স্বামীর…
বিয়ে ও পরিবার -
হিজরি সন গণনা কীভাবে শুরু হলো, এর ইতিহাস কী?
ওমর (রা.)-এর শাসনামলে বিভিন্ন জায়গা থেকে আসা চিঠিতে মাস ও তারিখ থাকত, কিন্তু সন থাকত না। তখন সন গণনার আলোচনা ওঠে। সাহাবীদের বহু আলোচনা-পর্যালোচনার…
আদব ও আখলাক