দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২৬০

এই পর্বে ৫৩টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. অফিসে ঠাট্টা মজা করার সীমা কতটুকু?

    রসিকতা করা মৌলিকভাবে দোষের কিছু নয়, নবী (সা.) নিজেও সাহাবী ও পরিবারের সাথে মজা করেছেন। তবে রসিকতার ছলেও মিথ্যা বলা জায়েজ নয়। যাকে নিয়ে মজা করা…

    আদব ও আখলাক
  2. বেপর্দা নারীকে মেহেদি পরিয়ে টাকা ইনকাম করা কি জায়েজ?

    নারী নারীকে মেহেদি লাগিয়ে দিয়ে ইনকাম করা জায়েজ। যাকে মেহেদি লাগানো হলো সে পর্দা করবে না বেপর্দা থাকবে, তার দায় মেহেদি লাগিয়ে দেওয়া নারীর ওপর…

    লেনদেন ও ব্যবসা
  3. কোরবানি কার উপর ওয়াজিব কত টাকা থাকলে কোরবানি দিতে হয়?

    হানাফী মাযহাব অনুযায়ী কোরবানি ওয়াজিব। যার কাছে যাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে, অর্থাৎ সাড়ে ৫২ ভরি রুপার সমান টাকা (বর্তমান বাজারে প্রায় ৮০-৮৫…

    কুরবানি ও আকিকা
  4. ছোট বিপদ দিয়ে বড় বিপদ কেটে যায় কথাটা কি সত্য?

    হ্যাঁ, কথাটা সত্য। আল্লাহ তালা অনেক সময় বান্দাকে ছোট বিপদ দেন এবং তা দিয়ে বড় বিপদ থেকে রক্ষা করেন। তিনি বড় শাস্তির আগে ছোট শাস্তি দেন, যাতে…

    ঈমান ও আকিদা
  5. মেয়েদের নাকের নিচের গোঁফ কাটা কি জায়েজ?

    হ্যাঁ, কাটা যাবে। মেয়েদের নাকের নিচে চোখে পড়ার মতো গোঁফ উঠলে সেটা শারীরিক ত্রুটি, তাই কেটে ফেলাই উত্তম, যাতে পুরুষের সাদৃশ্য না হয়। ইবনে আবেদীন…

    নারী বিষয়ক
  6. প্রবাসে থাকা নারী মাহরাম ছাড়া উমরা করতে পারবে কি?

    বসবাসের স্থান থেকে বাইতুল্লাহর দূরত্ব ৭৭.২৫ কিলোমিটার বা তার বেশি হলে সেটা সফরের দূরত্ব, তখন মাহরাম ছাড়া সফর করা জায়েজ নয়। এর কম হলে মাহরাম…

    হজ ও উমরাহ
  7. ডাহুক পাখির মাংস খাওয়া ও মাথায় রক্ত দেওয়া কি জায়েজ?

    ডাহুক পাখির মাংস মৌলিকভাবে হালাল। বৈজ্ঞানিক ভিত্তি বা অভিজ্ঞতার প্রমাণ থাকলে শক্তির জন্য খাওয়া যাবে, কিন্তু কুসংস্কার মনে করে খাওয়া যাবে না। পাখি…

    হালাল-হারাম
  8. হজ না করে গরিবকে টাকা দিলে কি হজের সওয়াব পাওয়া যায়?

    না, হজ না করে সেই টাকা গরিব মানুষকে দিলে হজের সওয়াব পাওয়া যাবে না। হজ ভিন্ন ইবাদত, আর গরিবকে দানের সওয়াব ভিন্ন। নিজের ফরজ হজ আদায় হয়ে গেলে নফল…

    হজ ও উমরাহ
  9. গাজওয়াতুল হিন্দ কী ও এর হাদিস কতটা সহিহ?

    গাজওয়াতুল হিন্দ বিষয়ে সাওবান (রা.) ও আবু হুরায়রা (রা.) থেকে হাদিস আছে। সাওবান (রা.)-এর হাদিস সহিহ। আবু হুরায়রা (রা.)-এর বর্ণনাগুলোতে দুর্বলতা…

    ঈমান ও আকিদা
  10. নেফাসের মাঝে রক্ত বন্ধ হয়ে ৪১ দিনে আবার এলে কী হবে?

    ১৫ থেকে ২০ দিন পর রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর যদি ১৫ দিনের বেশি ব্যবধান হয়ে যায়, তাহলে নেফাস শেষ। ৪১তম দিন থেকে যে রক্ত আসছে সেটা হায়েজ (মাসিক)…

    পবিত্রতা (ওযু, গোসল)
  11. স্বামী সবসময় মেজাজ দেখালে স্ত্রী কী করবে?

    স্বামী-স্ত্রী উভয়কেই সবর করতে হবে, দাম্পত্য জীবনে সবরের কোনো বিকল্প নেই। হঠাৎ অস্বাভাবিকভাবে এমন অবস্থা তৈরি হলে বেশি করে রুকইয়া ও কুরআন তিলাওয়াত…

    বিয়ে ও পরিবার
  12. পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো কি জায়েজ?

    কোনো হাদিসে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে কিবলার প্রতি সম্মান রাখতে হবে। মুফতি শফি (রহ.) এটাকে মাকরুহ বলেছেন, আরব আলেমরা…

    দৈনন্দিন জীবন
  13. ডিপ্রেশন দূর করার আমল কী?

    ডিপ্রেশন দূর করতে প্রথমে আল্লাহর সব ফায়সালা মেনে নিয়ে সবর করতে হবে এবং নিজে নিজেকে কাউন্সেলিং করতে হবে। এছাড়া বেশি বেশি দুরুদ পাঠ ও ইস্তেগফার,…

    কুরআন, দোয়া ও জিকির
  14. মোহরে ফাতেমী কি সুন্নত?

    নবী (সা.) তাঁর মেয়ে ফাতেমা (রা.)-এর জন্য যে মোহর ধার্য করেছেন, সেটা সুন্নত। কিন্তু তিনি নিজের স্ত্রীদের ভিন্ন ভিন্ন মোহর দিয়েছেন, অধিকাংশকে প্রায়…

    বিয়ে ও পরিবার
  15. বিয়ে ঠিক হলে বিয়ের আগে হবু স্ত্রীর সাথে কথা বলা যাবে কি?

    বিয়ে ঠিক হয়ে থাকলেও বিয়ে চূড়ান্ত হওয়া এবং আকদ হয়ে যাওয়ার আগে পর্যন্ত অপ্রয়োজনে যোগাযোগ করা বা কথা বলা নাজায়েজ ও অনুচিত।

    বিয়ে ও পরিবার
  16. অমুসলিমকে কোরবানির গোস্ত দেওয়া যাবে কি?

    হ্যাঁ, যাবে। অন্য ধর্মের কেউ যদি কোরবানির গোস্ত খেতে বা নিতে চান, তাকে দিতে কোনো অসুবিধা নেই।

    কুরবানি ও আকিকা
  17. হিন্দু শিক্ষকের কাছে পড়া যাবে কি?

    শিক্ষক হিন্দু হলেও তিনি জাগতিক কোনো বিষয় শেখালে তার কাছে পড়তে কোনো অসুবিধা নেই। তবে দ্বীন ও ঈমানের জন্য ক্ষতিকর কিছু পড়ালে তা অনুচিত। ভালো…

    দৈনন্দিন জীবন
  18. কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে কী করতে হবে?

    জবাইয়ের পর কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে সেটাকেও জবাই করতে হবে; ইচ্ছা হলে খেতে পারেন, ইচ্ছা না হলে খাবেন না। আর যদি বাচ্চা জীবিত থাকে,…

    কুরবানি ও আকিকা
  19. মা বাবা সন্তানদের মধ্যে বৈষম্য করলে ইসলাম কী বলে?

    পিতামাতা যদি সন্তানের সাথে বৈষম্য করেন, সেটা অন্যায়। অন্যায় সব অবস্থাতেই অন্যায়। মা-বাবা হয়েছেন বলে যা খুশি করার লাইসেন্স তাঁরা পাননি। আল্লাহ…

    সন্তান ও প্যারেন্টিং
  20. কোরবানির পশু জবাইয়ের পর কখন চামড়া ছাড়ানো যাবে?

    জবাইয়ের পর পশুর প্রাণ পুরোপুরি বের হয়ে মৃত্যু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো বা অন্য কোনো অঙ্গ কাটা অনুচিত। কারণ এতে পশুর কষ্ট হয়, আর অহেতুক…

    কুরবানি ও আকিকা
  21. বিয়ে হচ্ছে না, কেউ পছন্দ করছে না, কী করব?

    আল্লাহর ফায়সালা হওয়া পর্যন্ত সবর করতে হবে, বেসবর হলে চলবে না, আর যথাযথ চেষ্টা চালিয়ে যেতে হবে। বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা একজন…

    বিয়ে ও পরিবার
  22. বাবা মারা গেলে বাবার সম্পত্তিতে চাচা ফুফু কি অংশ পাবে?

    না, বাবার সম্পত্তিতে চাচা-ফুফুরা কিছুই পাবেন না। কোনো ব্যক্তি মারা গেলে তার সন্তান থাকলে ভাই-বোন কিছু পান না। বাবার সম্পদ ভাগ করে নেওয়া সন্তানদেরই…

    মিরাস ও অসিয়ত
  23. চাকরির পরীক্ষার জন্য দাড়ি ছোট করা যাবে কি?

    বিসিএস পরীক্ষা বা কোনো পার্থিব সুবিধা পাওয়ার জন্য দাড়ি ছোট করা সব অবস্থায় গুনাহ এবং তাকওয়ার খেলাফ। আল্লাহর ওপর ভরসা ও তাওয়াক্কুল করতে হবে। কেউ…

    হালাল-হারাম
  24. ব্যবসায় ওজনে বা সংখ্যায় কম দেওয়া কি গুনাহ?

    হ্যাঁ, গুনাহ। ১০০টি বিক্রি করলে ১০০টিই দিতে হবে, ৫০টি বিক্রি করলে ৫০টি। ৫ বা ১০টি কম দেওয়া অবশ্যই গুনাহের কাজ। সবাই কম দেয় বলে সেটা জায়েজ হয় না।

    লেনদেন ও ব্যবসা
  25. ইমামকে কেউ অকারণে কটাক্ষ করলে সহ্য করব নাকি প্রতিরোধ করব?

    পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। পাল্টা ব্যবস্থায় আলেমদের মর্যাদা প্রতিষ্ঠা করা যাবে মনে হলে সেটাই করবেন, আর যদি উল্টো নাজেহাল হওয়ার…

    আদব ও আখলাক
  26. অনলাইনে আম বিক্রি করে পথে নষ্ট হলে দায় কার?

    পৌঁছে দেওয়ার দায়িত্ব যদি বিক্রেতার থাকে, তাহলে পৌঁছানো আমের দায়ও তার। আর কুরিয়ার কস্ট কাস্টমার বহন করলে, বিক্রেতা ভালো আম পাঠালে পরিবহনের সময়…

    লেনদেন ও ব্যবসা
  27. সন্তান সোশ্যাল মিডিয়ায় আসক্ত হলে অভিভাবকের করণীয় কী?

    অভিভাবককে আগে নিজের মোবাইলের অতিরিক্ত ব্যবহার বন্ধ করে সন্তানকে প্রচুর সময় দিতে হবে। এরপর সন্তানদের জন্য খেলাধুলা, ফিজিক্যাল এক্সারসাইজ ও বিকল্প…

    সন্তান ও প্যারেন্টিং
  28. দাড়ি রাখার কারণে কটূক্তি করলে কী করব?

    যারা দাড়ি নিয়ে কটূক্তি করছে, তারা দ্বীন, ঈমান ও আখেরাত সম্পর্কে অজ্ঞ। তাই এ ধরনের পরিবেশ এড়িয়ে চলুন এবং যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এমন বন্ধু…

    আদব ও আখলাক
  29. পশ্চিমা সংস্কৃতির প্রভাব থেকে মুসলিম সমাজকে কীভাবে বাঁচানো যায়?

    নিজেদের সংস্কৃতির ব্যাপক চর্চা করতে হবে এবং সন্তানদের মধ্যে ও আশেপাশে তা প্রতিষ্ঠা করতে হবে। পশ্চিমা সংস্কৃতির অসারতা ও ক্ষতি মানুষের সামনে তুলে…

    আদব ও আখলাক
  30. বদনজর থেকে রক্ষা পাওয়ার উপায় কী?

    বদনজর হতে পারে এমন জায়গা ও বিষয় এড়াতে হবে। বাচ্চাদের খুব সাজিয়ে মানুষের কাছে নেওয়া বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। কেউ খুব…

    ঈমান ও আকিদা
  31. কোরবানির পশুর বয়স কত হতে হবে?

    ছাগল, ভেড়া ও দুম্বার বয়স এক বছর, গরু-মহিষের দুই বছর এবং উটের পাঁচ বছর হতে হবে। ভেড়া বা দুম্বা এক বছরের কম, ছয়-সাত-আট মাসের হলেও যদি হৃষ্টপুষ্ট…

    কুরবানি ও আকিকা
  32. স্বামী তালাক না দিয়ে চলে গেলে স্ত্রী কি অন্যত্র বিয়ে করতে পারে?

    স্ত্রী যেহেতু তালাক পাননি, তাঁর জন্য ইদ্দত প্রযোজ্য হবে না। তবে স্বামী কত বছর আগে গেছেন, তাঁর কোনো খোঁজখবর আছে কি না, এসব বিবেচ্য, তাই কোনো ফতোয়া…

    বিয়ে ও পরিবার
  33. কোরবানির গোস্ত রান্না করে হুজুর ডেকে দোয়া পড়িয়ে খেতে হয় কি?

    না, কোরবানির গোস্ত রান্না করে হুজুর ডেকে দোয়া পড়িয়ে খেতে হবে, এমন কোনো নিয়ম নেই। একাধিক শরিক থাকলে বণ্টনের পর যার যার মতো রান্না করে খেতে পারবে।…

    কুরবানি ও আকিকা
  34. মসজিদের মেহরাবে বসে কুরআন পড়া বা বসে থাকা যাবে কি?

    মেহরাব ইমাম সাহেবের খুতবা দেওয়ার সম্মানিত জায়গা এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিয়ার, তাই এর প্রতি অবহেলা প্রকাশ পায় এমন কাজ করা উচিত নয়। তবে…

    নামাজ
  35. স্বামী-স্ত্রীর প্রতিদিন ঝগড়া হলে মুক্তির উপায় কী?

    অনেক সময় দাম্পত্য ঝামেলা হাসাদ, বদনজর বা ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়। এ থেকে বাঁচতে বিষয়গুলো প্রকাশ করে না বেড়ানো, সকাল-সন্ধ্যার আমল নিয়মিত করা,…

    বিয়ে ও পরিবার
  36. নতুন ঘরের খুঁটির নিচে স্বর্ণ রুপা বা কলাপাতা দেওয়া জায়েজ কি?

    নতুন ঘরের খুঁটির নিচে স্বর্ণ, রুপা, ধোয়া পানি বা কলাপাতা দেওয়া নিছক কুসংস্কার। মুসলিমের বিশ্বাসের ভিত্তি হবে কুরআন, সুন্নাহ বা প্রমাণিত অভিজ্ঞতা।…

    ঈমান ও আকিদা
  37. বাবা পরিবারকে কষ্ট দিলে সন্তানের করণীয় কী?

    বাবার জুলুম দুর্ভাগ্যজনক। সন্তান কাজ বা টিউশনি করে হলেও মায়ের ভরণপোষণের চেষ্টা করবে এবং নিজে অথবা মসজিদের ইমাম, প্রভাবশালী মানুষ ও আলেমদের দিয়ে…

    বিয়ে ও পরিবার
  38. হিন্দু বা বেনামাজির হাতের রান্না খাওয়া যাবে কি?

    রান্না কে করেছে, হিন্দু না মুসলমান, অথবা কার বাসায় খাচ্ছেন, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো খাবারটা হালাল কি না। খাবার হালাল হলে হিন্দু রান্না…

    হালাল-হারাম
  39. শাশুড়ি মাজার পূজারী হলে তার কথা মানলে গুনাহ হবে কি?

    শাশুড়ি গোশত খাওয়াকে দোষের মনে করলে সেটাকে কুসংস্কার বা শিরকি ধারণা বলা যায়। কিন্তু সংসারের শান্তির প্রয়োজনে তাঁর এই কথাগুলো মানলে আপনি গুনাহগার…

    ঈমান ও আকিদা
  40. মোহর আগে দেব নাকি যাকাত আগে দেব?

    নিঃসন্দেহে যাকাত আগে আদায় করবেন, কারণ যাকাত ইসলামের রুকন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। স্ত্রীর সম্মতি নিয়ে মোহর একটু পরে আদায় করার সুযোগ আছে। তবে…

    যাকাত ও সদকা
  41. অমুসলিমদের উপাসনালয়ের ডিজাইন করে টাকা নেওয়া জায়েজ কি?

    হানাফী ফকিহগণ অমুসলিমদের উপাসনালয়ের ডিজাইন করে টাকা নেওয়াকে অনুত্তম বলেছেন, সরাসরি হারাম বলেননি। তবে আরব আলেমরা এটাকে নাজায়েজ ও গুনাহ বলেছেন,…

    লেনদেন ও ব্যবসা
  42. জানাজার নামাজে শেষ কাতারে দাঁড়ালে কি সওয়াব বেশি?

    না, এটা সঠিক নয়। জানাজার নামাজে শেষ কাতারে দাঁড়ালে সওয়াব বেশি হয়, এমন কোনো কথা নেই। বরং যেকোনো নামাজেই প্রথম কাতার উত্তম, এটা বলার অপেক্ষা রাখে…

    নামাজ
  43. ব্যবসায় কত শতাংশ লাভ করা জায়েজ? ১০০০ টাকায় কত লাভ?

    শরিয়ত ব্যবসায় লাভের কোনো নির্দিষ্ট হার ঠিক করে দেয়নি, এটা স্থান-কাল-পাত্র ভেদে আলাদা হয়। কাস্টমার ও বিক্রেতা দুজনেই খুশি মনে দাম ঠিক করলে শরিয়ত…

    লেনদেন ও ব্যবসা
  44. স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেলে স্বামীকে কি মোহর দিতে হবে?

    স্ত্রী তালাক ছাড়া অন্য ছেলের সাথে চলে গেলে নিঃসন্দেহে গুনাহে লিপ্ত হবে। কিন্তু বিয়ে হয়ে সংসার করা হলে মোহর আবশ্যক হয়ে যায়, তাই এ কারণে তাকে…

    বিয়ে ও পরিবার
  45. শ্বশুরবাড়ি খুশি হয়ে খাট আসবাব দিলে সেটা কি যৌতুক?

    বিনয়ের সাথে বুঝিয়ে জিনিসগুলো ফেরত দেওয়ার চেষ্টা করুন। কোনোভাবে বোঝানো না গেলে এবং তাঁরা কষ্ট পাবেন মনে হলে, নিলেও অন্যভাবে এর মূল্য ফিরিয়ে…

    বিয়ে ও পরিবার
  46. গাজওয়াতুল হিন্দের নেতা দাবি করে বায়াত নিতে বললে কী করব?

    ইমাম মাহদীর আগে ইমাম মাহমুদ আসবেন, এমন কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। গাজওয়াতুল হিন্দে কোনো ব্যক্তি এসে নেতৃত্ব দেবেন বা তাঁর হাতে বায়াত হতে হবে,…

    ঈমান ও আকিদা
  47. মোবাইলে কবুল বললে কি বিয়ে হয়ে যায়?

    না, মোবাইলে এভাবে বিয়ে হয় না। শুধু একজন কবুল বললেও বিয়ে হয় না। বিয়ের জন্য প্রস্তাব, সম্মতি ও সাক্ষী নিয়মতান্ত্রিকভাবে এবং সরাসরি লাগে। মোবাইলে…

    বিয়ে ও পরিবার
  48. ঋণ থাকলে কোরবানি ওয়াজিব হয় কি?

    ঋণ ঝুলে থাকলে এবং তা পরিশোধ করার মতো ব্যবস্থা না থাকলে কোরবানি আবশ্যক নয়। আর যদি কিস্তিতে নিয়মিত ঋণ শোধ চলে, পরিশোধের ব্যবস্থা থাকে এবং পাওনাদার…

    কুরবানি ও আকিকা
  49. হজ করলে কি শিরকের গুনাহও মাফ হয়ে যায়?

    শিরকের গুনাহ থেকে তওবা করে, লজ্জিত হয়ে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফের আশা করা যায়। কিন্তু হজ করলেই এমনি এমনি নিষ্পাপ হওয়া যায়…

    হজ ও উমরাহ
  50. মৃত্যুবার্ষিকী পালন করে হুজুর এনে খাওয়ানো কি জায়েজ?

    মৃত্যুবার্ষিকী পালনের কালচার শরিয়তে গ্রহণযোগ্য নয়। সেখানে হুজুর এনে খাওয়ানো তো আরও গ্রহণযোগ্য নয়। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এ ধরনের আনুষ্ঠানিকতা…

    মৃত্যু, জানাজা ও কবর
  51. কাউকে মাফ করতে মন না চাইলে কী করব?

    মাফ করলে নিজের ওপর অবিচার হবে, এই ভাবনা শয়তান বোঝায়। আল্লাহ সবসময় ক্ষমা করতে উৎসাহিত করেছেন এবং ক্ষমাশীলদের নেককারদের কাতারে শামিল করেছেন। যতটুকু…

    আদব ও আখলাক
  52. অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করা কি জায়েজ?

    অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করা জায়েজ। কারণ পারফিউমের অ্যালকোহল এক ধরনের কেমিক্যাল, পান করার মাদক অ্যালকোহল নয় এবং খাওয়া বা পান করার উপযুক্তও…

    হালাল-হারাম
  53. পীরের মুরিদ না হলে কি জান্নাতে যাওয়া যাবে না?

    স্বামী ভুল পথে আহ্বান করছেন, তাই তাঁর এই নির্দেশ মানবেন না। বরং তাঁকে তাওহীদ ও সুন্নতের দাওয়াত দিন, আলেমদের মাধ্যমে কাউন্সেলিং করান এবং হেদায়েতের…

    ঈমান ও আকিদা