প্রশ্ন-উত্তর পর্ব ২৯৮
এই পর্বে ৫৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ (১৭ এপ্রিল ২০২৬)।
পুরো অনুষ্ঠান YouTube-এ-
দুধের বাচ্চা বাড়িতে রেখে হজে যাওয়া যাবে কি?
হ্যাঁ, যাওয়া যাবে। সাত মাসের বাচ্চা রেখে হজে যাওয়ায় শরীয়তের দিক থেকে কোনো বিধিনিষেধ নেই। শর্ত হলো বাচ্চার লালনপালনের ভালো ব্যবস্থা থাকতে হবে এবং…
হজ ও উমরাহ -
ডিভোর্স লেটারে কাজী তিন তালাক লিখলে কয় তালাক হবে?
কাজী তিন তালাক লিখলেও তিন তালাক পতিত হবে না। আপনি সংখ্যা বলেননি এবং আপনার নিয়তও তিনের ছিল না, তাই কাজীর বসানো সংখ্যার দায় আপনার ওপর আসবে না।…
বিয়ে ও পরিবার -
ঋণ দিয়ে ঋণগ্রহীতার ফ্ল্যাটে থাকা কি হালাল?
না, এই চুক্তি হালাল নয়। এটি সুদভিত্তিক লেনদেন। ঋণ দিয়ে তার বিপরীতে যেকোনো সুবিধা নিলে তা রিবা হিসেবে গণ্য হয়। আপনি ঋণের পুরো টাকা ফেরত নিচ্ছেন,…
লেনদেন ও ব্যবসা -
কাজা রোজার নিয়ত কখন করতে হয়? দিনের বেলা নিয়ত করলে হবে কি?
কাজা রোজার নিয়ত সুবহে সাদিকের আগে, অর্থাৎ রাতেই করতে হবে। দিনের বেলা নিয়ত করলে কাজা রোজা আদায় হবে না। তবে দুপুরের আগে নিয়ত করলে সেটি নফল রোজা…
রোজা -
মাগরিবের আজানের পর ১০ মিনিট বয়ান করা কি ঠিক?
না, মাগরিবের আজানের পর ১০ মিনিট বয়ান করা গ্রহণযোগ্য নয়। শরীয়ত মাগরিবের নামাজ খুব দ্রুত আদায় করার নির্দেশ দিয়েছে এবং মাগরিবের ওয়াক্তও…
নামাজ -
কোরআন পড়তে না জানলে কবর জিয়ারত কীভাবে করব? অডিও ছাড়া যাবে কি?
কবর জিয়ারতের জন্য কোরআন তেলাওয়াত আবশ্যক নয়। জিয়ারতের উদ্দেশ্য হলো মৃতের উদ্দেশ্যে সালাম দেওয়া, তার জন্য দোয়া করা এবং নিজের কবরের কথা স্মরণ…
মৃত্যু, জানাজা ও কবর -
পহেলা বৈশাখ উপলক্ষে ডিসকাউন্ট নেওয়া কি জায়েজ?
হ্যাঁ, পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া ডিসকাউন্ট নেওয়া মৌলিকভাবে জায়েজ। হালাল টাকায় হালাল প্রোডাক্ট কিনছেন, আর ছাড় নেওয়ায় কোনো অন্যায় কাজকে সরাসরি…
লেনদেন ও ব্যবসা -
স্বামী মারা গেলে স্ত্রীকে দাফনের আগে দুই রাকাত নামাজ পড়ানো কি সুন্নাহ?
না, এটি সুন্নাহ নয়। শরীয়ত এমন কোনো নামাজের কথা বলেনি। স্বামীর মৃত্যুর পর যথানিয়মে দাফন হবে, আর স্ত্রী চার মাস দশ দিন ইদ্দত পালন করবেন। এর বাইরে…
মৃত্যু, জানাজা ও কবর -
ইসলামে ন্যায়পরায়ণ শাসকের গুণাবলী কী কী?
ন্যায়পরায়ণ শাসকের মূল বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহর আদেশ-নিষেধ অনুযায়ী, অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে শাসন করেন। এর সাথে তিনি যোগ্য ব্যক্তিকে…
আদব ও আখলাক -
মৃত্যুশয্যায় বাবা সব জমি এক ছেলেকে দিলে কি হেবা হবে?
না, মৃত্যুশয্যার দান সাধারণ হেবা হিসেবে গণ্য হয় না, এটি ওসিয়ত হিসেবে বিবেচিত হয়। আর ওয়ারিসের জন্য ওসিয়ত কার্যকর হয় না, তাই এই লিখে দেওয়াটা…
মিরাস ও অসিয়ত -
ঈমানের সাথে মৃত্যু হওয়ার আমল কী? ঈমানের সাথে মৃত্যুর দোয়া কী?
ঈমানের সাথে মৃত্যুর সবচেয়ে বড় ও সবচেয়ে সাধারণ উপায় হলো ঈমান আনা এবং নিজেকে প্রতিনিয়ত সংশোধন করা। এর পাশাপাশি আল্লাহর কাছে সুন্দর পরিণতি বা…
ঈমান ও আকিদা -
স্বামী মারা গেলে ইদ্দতের সময় বোনের বাসায় থাকা যাবে কি?
ইদ্দত মূলত স্বামীর ঘরেই পালন করা উচিত। সেখানে থাকার মতো পরিবেশ না থাকলে বা ঝুঁকি থাকলে বোনের বাসায় বা অন্য কোথাও গিয়ে ইদ্দত পালন করা যায়। কিন্তু…
নারী বিষয়ক -
ইহরাম অবস্থায় ফল খেলে হাতে ঘ্রাণ লাগলে কি দম দিতে হবে?
না, দম লাগবে না। ইহরাম অবস্থায় ফল খাওয়া যায়। অরেঞ্জ বা আপেল খাওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে ফলের ঘ্রাণ লেগে গেলে দম দিতে হবে না। তবে নিজে থেকে ঘ্রাণ…
হজ ও উমরাহ -
চিকেন পক্স হলে অন্যের ছায়া গায়ে লাগা নিয়ে বিশ্বাসের ভিত্তি কী?
এই বিশ্বাসের কোনো শরয়ী বা বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারো ছায়া গায়ে লাগলে ক্ষতি হবে, এমন কোনো কথা নেই। এটি সামাজিক কুসংস্কারের একটি। মাকে বিনয়ের সাথে…
দৈনন্দিন জীবন -
হজে তামাক পাতা, জর্দা ও গুল নেওয়া যাবে কি?
না, হজের সফরে তামাকপাতা, জর্দা বা গুল সাথে নেওয়া গ্রহণযোগ্য নয়। সৌদিতে নিষিদ্ধ জিনিস বহন করলে নিজে ও সহযাত্রীরা বিপদে পড়তে পারেন, আর এগুলো…
হজ ও উমরাহ -
দোয়া মাসুরার পরিবর্তে ইস্তেখারার দোয়া পড়া যাবে কি?
হ্যাঁ, পড়া যাবে। শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু ও দরুদের পর দোয়া মাসুরার জায়গায় ইস্তেখারার দোয়া পড়লে নামাজের কোনো সমস্যা হবে না। কারণ ওই জায়গায়…
নামাজ -
তাওয়াফের সময় কথা বলা বা ভিডিও কল করা যাবে কি?
প্রয়োজনীয় কথা বললে তাওয়াফ ভঙ্গ হয় না, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া কথা বলা অনুচিত। ভিডিও কল তো একান্ত প্রয়োজনের মধ্যে পড়ে না, আর তাওয়াফের…
হজ ও উমরাহ -
আজওয়া খেজুর খেলে কি জাদুটোনা থেকে বাঁচা যায়?
হ্যাঁ, বুখারী ও মুসলিমের হাদিস অনুযায়ী যে সকালবেলা সাতটি আজওয়া খেজুর খায়, সেদিন কোনো বিষ বা জাদু তার ক্ষতি করতে পারবে না। এর পাশাপাশি…
ঈমান ও আকিদা -
ফরজ নামাজে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ বসে পড়া যাবে কি?
না, ফরজ নামাজে দাঁড়ানো ফরজ, তাই কেরাত দীর্ঘ করার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ বসে পড়া যাবে না। কেরাত একটু ছোট করে হলেও পুরো নামাজ দাঁড়িয়ে…
নামাজ -
স্বামী মারা গেলে ইদ্দতে কি হজে যাওয়া যাবে?
স্বামী মারা গেলে স্ত্রীর ওপর চার মাস দশ দিন ইদ্দত পালন আবশ্যক, তাই ইদ্দতকেই অগ্রাধিকার দিয়ে হজের সফরে না গিয়ে ইদ্দত পালন করা উচিত। হজের জন্য খরচ…
হজ ও উমরাহ -
জিনদের জন্য কি আলাদা নবী-রাসূল এসেছেন?
এ বিষয়ে আলেমদের দুটি মত আছে। সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে জিনদের মধ্যে আলাদা কোনো নবী-রাসূল আসেননি; মানুষের নবী-রাসূলরাই মানুষ ও জিন উভয়ের জন্য নবী…
ঈমান ও আকিদা -
এহরামের কাপড় নাপাক হয়ে গেলে কী করতে হবে?
এহরামের কাপড়ে নাপাকি লাগলে যে জায়গায় লেগেছে সেটা আলতো করে ধুয়ে নাপাকি দূর করে ফেলতে হবে। আর চাইলে পুরো এহরামের কাপড় ধুয়ে পাক করে আবার ব্যবহার…
হজ ও উমরাহ -
ব্যায়ামের সময় একা রুমে সতর খোলা যাবে কি?
পার্সোনাল রুমে যদি কেউ আপনার সতর দেখতে না পায়, শুধু আপনি একা বা স্ত্রী আছেন, তাহলে ব্যায়ামের জন্য সতর খোলা নাজায়েজ বা গুনাহের কাজ নয়। তবে একান্ত…
হালাল-হারাম -
জুলুমের কথা ছেলেদের জানালে কি গীবত হয়?
অত্যাচারের কথা ছেলেদের জানালে আক্ষরিক অর্থে বা সংজ্ঞাগতভাবে গীবতের আওতায় পড়লেও এই গীবত নিষিদ্ধ নয়। ক্ষতি থেকে বাঁচার জন্য, বিশেষ করে এমন কারও…
আদব ও আখলাক -
কোরআন তেলাওয়াত চালিয়ে অন্য কাজ করা কি বেআদবি?
কোরআনের রেকর্ড চালিয়ে অন্য কোনো কাজ না করে পূর্ণ মনোযোগ দিয়ে শোনা কোরআনের প্রতি সবচেয়ে বড় আদব ও সম্মান। অন্য কাজ করলেও যদি তেলাওয়াতের দিকে…
কুরআন, দোয়া ও জিকির -
খাবার খাওয়ার সুন্নত ও সঠিক পদ্ধতি কী?
খাবারের সুন্নত পদ্ধতি হলো পেটের এক ভাগ খাবার, এক ভাগ পানীয় ও এক ভাগ খালি রাখা, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাওয়া শুরু করা, একসাথে বসে খাওয়া এবং…
দৈনন্দিন জীবন -
কবরস্থানে বিদ্যুতের লাইট লাগানো যাবে কি?
কবরের ওপর অহেতুক আলো বা মোমবাতি জ্বালানো নিষিদ্ধ, যেমন অনেক মাজারে হয়। কিন্তু জিয়ারতকারীরা যেন কবরস্থানে যেতে ও দেখতে পারেন এবং লাশ বা কাফন চুরির…
মৃত্যু, জানাজা ও কবর -
মেলায় যাওয়া কি জায়েজ? বৈশাখী মেলায় বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে কি?
মৌলিকভাবে কোনো মেলায় যাওয়ায় শরিয়তের নিষেধাজ্ঞা নেই। তবে সেখানে গেলে যদি গান-বাজনায় জড়াতে ও শুনতে হয়, কিংবা হারাম বা শিরকের উপাদান থাকে এবং…
হালাল-হারাম -
মুসাফির মুকিমের পেছনে যোহর কত রাকাত পড়বে?
মুসাফির ব্যক্তি স্থানীয় ইমামের পেছনে নামাজ পড়লে ইমাম পূর্ণ নামাজ পড়েন বলে ইমামের আনুগত্য করতে গিয়ে তিনিও পূর্ণ, অর্থাৎ যোহরে চার রাকাত পড়বেন।…
নামাজ -
ইমামের সালামের আগে তাশাহুদ দোয়া শেষ হলে কী করব?
ইমাম সালাম ফেরানোর আগে যদি মুক্তাদির তাশাহুদ, দরুদ ও দোয়া শেষ হয়ে যায়, তিনি চাইলে বারবার দরুদ পড়তে পারেন, অথবা দোয়া মাসুরার জায়গায়…
নামাজ -
অন্যের বাচ্চাকে দুধ খাওয়াতে স্বামীর অনুমতি লাগবে কি?
না, অন্যের বাচ্চাকে দুধ পান করানোর জন্য স্বামীর অনুমতি নিতে হবে না। এটি স্ত্রীর এখতিয়ারভুক্ত ও একান্ত ব্যক্তিগত বিষয়। তবু দাম্পত্য জীবনে অশান্তি…
বিয়ে ও পরিবার -
কীভাবে হজ করলে কবুল হজ হবে?
মাবরুর বা কবুল হজের জন্য আল্লাহর নির্দেশনা মেনে হজ করতে হবে: হজের সময় কোনো গুনাহ, ঝগড়া-বিবাদ ও যৌনতা-সংশ্লিষ্ট হারামে জড়ানো যাবে না। পর্দা ও…
হজ ও উমরাহ -
নামাজে ঈমান নেই মনে হলে কী করব?
একা কাজে মনোযোগী হলে বা নামাজের মাঝে কাফের হয়ে গেছি, ঈমান নেই, এমন মনে হওয়া ওয়াসওয়াসার রোগ। এর থেকে বাঁচতে রুকিয়া করতে হবে। এ বিষয়ে অভিজ্ঞ…
ঈমান ও আকিদা -
মৃত ব্যক্তিকে কবরে কীভাবে শোয়াতে হয়?
মৃত ব্যক্তিকে ডান কাঁধে ডান দিকে কাত করে কেবলামুখী করে শোয়াতে হবে। শুধু চিত করে শুইয়ে ঘাড় কেবলার দিকে ফিরিয়ে দেওয়া সুন্নাহ নয়; সুন্নাহ হলো…
মৃত্যু, জানাজা ও কবর -
সামাজিক ও সাংস্কৃতিক উৎসব পালন করা কি জায়েজ?
সামাজিক ও সাংস্কৃতিক উৎসব মৌলিকভাবে মুবাহ ও জায়েজ, যদি সেখানে শরিয়তবিরোধী কিছু যুক্ত না হয়। শরিয়তবিরোধী কোনো অনুষঙ্গ যুক্ত হলে সেটা নাজায়েজ হবে…
হালাল-হারাম -
টাকা দিয়ে হাসপাতালে সিরিয়াল এগিয়ে নেওয়া কি ঘুষ?
হ্যাঁ, টাকা দিয়ে অবৈধভাবে সিরিয়াল এগিয়ে নেওয়া ঘুষ। যাঁরা আগে সিরিয়াল দিয়েছেন তাঁদের হক আগে, তাই এভাবে সিরিয়াল এগিয়ে নেওয়া অন্যের হক নষ্ট…
লেনদেন ও ব্যবসা -
যাকাতের টাকায় মৃত মামার ঋণ শোধ করা যাবে কি?
মৃত ব্যক্তির ঋণ সরাসরি যাকাতের টাকায় শোধ না করে, তাঁর ঋণের দায় যাদের ওপর আসে তাদের যাকাত দিতে হবে। তারা যদি যাকাতের হকদার হয় এবং তাদের নিজেদের…
যাকাত ও সদকা -
মুজদালিফায় না থেকে মিনায় চলে এলে হজ হবে কি?
হজে মুজদালিফায় রাত যাপন করা ওয়াজিব। কেউ আরাফাত থেকে সরাসরি মিনায় তাঁবুতে চলে গেলে ওয়াজিব তরক হবে এবং তাঁর ওপর একটি দম বর্তাবে। তাই মুজদালিফায়…
হজ ও উমরাহ -
মায়ের পক্ষ থেকে হজ করলে কি মা সওয়াব পাবেন?
হ্যাঁ। আপনার নিজের ফরজ হজ আগে আদায় হয়ে থাকলে মায়ের পক্ষ থেকে হজ করতে পারেন। নিয়ত থাকলে যে আল্লাহ, এই হজের সওয়াব আমার মাকে দিতে চাই, ইনশাআল্লাহ…
হজ ও উমরাহ -
ইদ্দতের মধ্যে বিয়ে করলে সেই বিয়ে কি হয়? এখন করণীয় কী?
ইদ্দতের মধ্যে করা বিয়ে বিশুদ্ধ হয় না, তাই চার বছর আগের বিয়ে হয়নি বলাই সঠিক। এখন আপনারা পুনরায় বিয়ে করে নিলে ইনশাআল্লাহ স্বামী-স্ত্রীর সম্পর্ক…
বিয়ে ও পরিবার -
হজের আরবি দোয়া ঠিকভাবে না পড়তে পারলে হজ হবে কি?
হ্যাঁ, হজ হয়ে যাবে। হজকারীর জন্য আরবি দোয়াগুলো পড়া ফরজ বা আবশ্যক কোনো বিষয় নয়, তাই সঠিকভাবে পড়তে না পারলেও হজ আদায়ে সমস্যা নেই।
হজ ও উমরাহ -
স্বামী হজে থাকলে স্ত্রী রোজা রাখলে কি হজের সওয়াব পাবে?
স্বামীর কথাটি ভুল। স্বামী যতদিন হজে থাকেন, স্ত্রী ততদিন রোজা রাখলে হজের সওয়াব পাবেন, এমন কথা কোরআন বা হাদিসে কোথাও আসেনি। তবে নফল রোজা রাখলে রোজার…
নারী বিষয়ক -
হজে ভুলে ফরজ বা ওয়াজিব ছুটে গেলে কী করতে হবে?
হজের ফরজ ছুটে গেলে হজ হবে না এবং দম বা অন্য কিছু দিয়ে তা পূরণ করা যাবে না। হজের ফরজ তিনটি: ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান ও তাওয়াফে জিয়ারত। ওয়াজিব…
হজ ও উমরাহ -
ঋণ থেকে মুক্তির দোয়া কী?
হ্যাঁ, হাদিসে ঋণ থেকে মুক্তির দোয়া আছে। নবী (সা.) আলী (রা.)-কে এই দোয়া শিখিয়েছেন, যা তিরমিজিতে হাসান সূত্রে বর্ণিত। দোয়া হলো আল্লাহুম্মাকফিনি…
কুরআন, দোয়া ও জিকির -
স্ত্রী মারা গেলে অনাদায়ী মহরের কত অংশ স্বামী পাবেন?
স্ত্রী মারা গেলে অনাদায়ী মহর স্ত্রীর রেখে যাওয়া সম্পদের মধ্যে গণ্য হবে এবং কোরআনে বর্ণিত অনুপাতে ওয়ারিসদের মধ্যে ভাগ হবে। স্ত্রীর কোনো সন্তান…
মিরাস ও অসিয়ত -
মসজিদের বাকি টাকায় নলকূপ বসানো যাবে কি?
দাতারা যদি অনুমতি দেন, তাহলে মসজিদ নির্মাণের অবশিষ্ট টাকায় নলকূপ বসানো যাবে। দাতারা অনুমতি না দিলে তা জায়েজ হবে না, কারণ দাতা যে উদ্দেশ্যে টাকা…
লেনদেন ও ব্যবসা -
কাজা রোজা রাখতে স্ত্রীর কি স্বামীর অনুমতি লাগবে?
না, ফরজ রোজার কাজা আদায়ের জন্য স্বামীর অনুমতি লাগবে না। নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি প্রয়োজন।
রোজা -
সূরা ফাতিহার পর আউজুবিল্লাহ পড়লে নামাজ হবে কি?
হ্যাঁ, অবশ্যই নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহার পর অন্য সূরার আগে আউজুবিল্লাহ নয়, শুধু বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়লেই যথেষ্ট। তবু আউজুবিল্লাহ পড়ে…
নামাজ -
দোকানের বারান্দায় কুকুর থাকলে কি ফেরেশতা আসবে?
বারান্দা যেহেতু দোকানের বাইরের অংশ, তাই সেখানে অনিচ্ছায় কুকুর থাকলে আপনার দোকানের জন্য অকল্যাণকর বা ক্ষতিকর কিছু হবে না, ইনশাআল্লাহ।
ঈমান ও আকিদা -
গুনাহগার ব্যক্তি কি নবীজি (সা.)-কে স্বপ্নে দেখতে পারবে?
নবীজি (সা.)-কে স্বপ্নে দেখা মানুষের এখতিয়ারে নয়, চাইলেই কেউ দেখতে পারে না। করণীয় হলো তাঁর মহব্বতে বেশি বেশি দরুদ পড়া ও সুন্নাহ অনুসরণ করা। এতে…
ঈমান ও আকিদা -
পাওনা টাকা না দিলে কি চুরি করে বা জোর করে নেওয়া যাবে?
যেহেতু আপনার পাওনা আছে এবং সে দিচ্ছে না, তাই তার কাছ থেকে আপনার পাওনা পরিমাণ টাকা কোনোভাবে আদায় করে নিলে তা জায়েজ। এতে কোনো গুনাহ হবে না,…
লেনদেন ও ব্যবসা -
জানাজার নামাজের দোয়া ভুলে গেলে কী করবেন?
জানাজার নামাজে মাইয়্যিতের দোয়ার কিছু অংশ ভুলে গেলে যতটুকু মনে আছে ততটুকু পড়ুন, ইনশাআল্লাহ জানাজা আদায় হয়ে যাবে। কোরআন-হাদিসে বর্ণিত অন্য কোনো…
মৃত্যু, জানাজা ও কবর -
ঠোঁট বন্ধ রেখে কসম করলে কি কসম হয়?
ঠোঁট বন্ধ রেখে মুখে উচ্চারণ না করে কসম করলে তা কসম হিসেবে গণ্য হবে না। কসম হবে তখনই, যখন কসমের বাক্য উচ্চারণ করে নিজে কানে শোনার মতো অন্তত এটুকু…
দৈনন্দিন জীবন -
আকিকার পশু জবাই না করে দান করে দিলে কি আকিকা হবে?
আকিকার পশু জবাই করে গোশত নিজে খেতে পারেন বা দান করতে পারেন, তাতে আকিকা আদায় হয়ে যাবে। কিন্তু জবাই না করে শুধু পশুটা কাউকে দিয়ে দিলে আকিকা আদায়…
কুরবানি ও আকিকা